জাতীয়সহ স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

শেয়ার

অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৮ জানুয়ারি) ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) ভাইস-প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন তিনি।

ড. ইউনূস বলেন, ‘অন্তর্বর্তী সরকার একইসঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে যেন- স্থানীয় সরকার সত্যিই স্থানিক থাকে এবং একটি সরকার নিশ্চিত করা যায়।’

তিনি বলেন, ‘বাংলাদেশের পূর্বাঞ্চলের উন্নয়ন পূর্ব ভারত ও মায়ানমারকে উপকৃত করবে।’

এ সময় নিকোলা বিয়ার সরকারের নেওয়া গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নে সহায়তার আশ্বাস দেন।

তিনি বলেন, ‘আমরা একটি অত্যন্ত চ্যালেঞ্জিং সময়ে এসেছি। আমরা অন্তর্বর্তী সরকার ও সরকারের সংস্কার এজেন্ডাকে সমর্থন করি। এসব ক্ষেত্রে সহায়তার জন্য ইইউর প্রযুক্তিগত দক্ষতা আছে।’

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.