তজুমদ্দিন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

শেয়ার

রুবেল চক্রবর্তী, ভোলা প্রতিনিধি:

এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার তজুমদ্দিনে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৫ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এর আয়োজনে (৭জানুয়ারী) তজুমদ্দিন সরকারি ডিগ্রি কলেজ মাঠে বিকাল ২টায় বালক ও বালিকা টিমের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় বালক বিভাগে চাদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কে ১ -০গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মধ্য চাচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, অপরদিকে বালিকা বিভাগে ট্রাইবেকার এর মাধ্যমে সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কে ২ – ৪ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কাটাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ এনায়েতুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দের হাতে ট্রফি প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শুভ দেবনাথ ।এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব সেলিম মিয়া, উপজেলা বিট কর্মকর্তা জনাব পলাশ চক্রবর্তী, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মামুনুর রশিদ সাগর সহ উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.