সারাদেশ

কমলনগর সায়েন্স ক্লাবের আয়োজনে আইসিটি বিষয়ক কর্মশালা

কমলনগর সায়েন্স ক্লাবের আয়োজনে আইসিটি বিষয়ক কর্মশালা

রিমন আহমেদ রাজু, (কমলনগর) লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় সায়েন্স ক্লাবের আয়োজনে দিনব্যাপী আইসিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারী (বৃহস্পতিবার) সকালে উপজেলার হাজির হাট সরকারি মিল্লাত একাডেমি স্কুলে কর্মশালাটির কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী আয়োজিত  কর্মশালাটি পরিচালনা করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক ইশতিয়াক আহমেদ সাজিদ। মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিং এবং প্রোগ্রামিং ভাষা সি এর প্রাথমিক ধারণা দিতে কর্মশালাটির আয়োজন করা হয়।এতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ১০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কমলনগর সায়েন্স ক্লাবের অন্যতম সংগঠক ও কর্মশালার প্রশিক্ষক সাজিদ বলেন,বর্তমান তথ্য প্রযুক্তির যুগে কম্পিউটারে বেসিক দক্ষতা থাকা প্রতিটি শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা হাতে কলমে প্রজেক্টরের মাধ্যমে:
আরও পড়ুন
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে ২ বাংলাদেশিকে গুলি করে হত্যা

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে ২ বাংলাদেশিকে গুলি করে হত্যা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে হৃদয় হাওলাদার (২৬) ও রাসেল হাওলাদার (২৫) নামে ফরিদপুরের দুই যুবককে গুলি করে হত্যা করেছে দালালচক্র। শুক্রবার (৩১ জানুয়ারি) দুই যুবকের পরিবারের হোয়াটসঅ্যাপে দুজনের মরদেহের ছবি পাঠিয়েছে দালালচক্রটি। নিহতরা হলেন—ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামের মিন্টু হাওলাদারের ছেলে হৃদয় হাওলাদার ও মজিবর হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার। ছবি দেখে স্বজনদের আহাজারি থামছে না। স্বজনদের আর্তচিৎকারে প্রতিবেশীরা ভিড় করছেন। সান্ত্বনা দেওয়ার ভাষা খুজে পাচ্ছে না কেউ। নিহত হৃদয় হাওলাদারের বাবা মিন্টু হাওলাদার বলেন, দুই মাস আগে স্থানীয় আবু, তাঁরা মাতুব্বর, আলমাস ও আনোয়ারের মাধ্যমে ১৬ লাখ টাকা দিয়ে ছেলেকে বিদেশ পাঠাই। ছেলেকে প্রথমে দুবাই, সেখান:
আরও পড়ুন
ইসলামী ছাত্র আন্দোলন রায়পুর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ছাত্র আন্দোলন রায়পুর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের রায়পুর উপজেলা সম্মেলন শুক্রবার (৩১ জানুয়ারি) ওসমান চত্বর এলাকায় অনুষ্ঠিত হয়েছে। "ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলামী-ই কার্যকর পন্থা"—এই স্লোগানকে ধারণ করে আয়োজিত সম্মেলনে সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম এম শোয়াইব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ ইউনুস খাঁন। অনুষ্ঠানের উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পশ্চিম সভাপতি মোহাম্মদ মাইন উদ্দিন। এছাড়া, সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রায়পুর শহর শাখার সভাপতি মোহাম্মদ কাওসার হাবিব। বক্তারা:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে আ’লীগ নেতা বলে অপপ্রচার!

লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে আ’লীগ নেতা বলে অপপ্রচার!

লক্ষ্মীপুরের রামগতির চর আলেকজান্ডারে বিএনপির উঠান বৈঠকে আওয়ামী লীগ নেতাকে বিশেষ অতিথি করা হয়েছে বলে সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে অপপ্রচার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিএনপি নেতা ও উপজেলা আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আব্বাস সুমন স্থানীয় বিএনপির একটি উঠান বৈঠকে অংশ নিলে তাকে উপজেলা আ’লীগ নেতা হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো হয়। তার দাবি, আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে কখনোই সম্পৃক্ত ছিলাম না। অনুমোদনহীন ও স্বাক্ষরহীন একটি ছবি দিয়ে আমাকে উপজেলা আওয়ামী লীগের নেতা বানানো হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যে এবং বিভ্রান্তিমূলক। আমার বাবা মরহুম অধ্যাপক আনোয়ার হোসেন দীর্ঘদিন মানুষের সঙ্গে ছিলেন, মানুষ দীর্ঘদিন তাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। তিনি মারা:
আরও পড়ুন
রামগঞ্জে সমন্বয়ক পরিচয়ে থানায় এসে আটক ছাত্রলীগ নেতা

রামগঞ্জে সমন্বয়ক পরিচয়ে থানায় এসে আটক ছাত্রলীগ নেতা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ সমন্বয়ক পরিচয়ে থানায় এসে আটক হয়েছেন লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নাজমুল কবীর শিশির। ছাত্র-জনতা ও ছাত্রদল, যুবদলের হাতে আটক হয়েছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা। পরে পুলিশে সোপর্দ করা হয়েছে তাঁকে। বৃহস্পতিবার রাতে রামগঞ্জ থানার সামনে এ ঘটনা ঘটে। আটক শিশির পৌরসভার মধ্য আঙ্গারপাড়া পাটোয়ারী বাড়ির মোঃ নয়ন মাস্টার এর ছেলে। শিশির রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের কমিটির সাবেক সহ সভাপতি ছিলেন। জানা যায়, শিশির কলেজ ছাত্রলীগের কমিটিতে থাকায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সাবেক আঙ্গারপাড়া ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান শুভ’র সাথে গভীর সখ্যতা ছিল। গত ৫আগস্ট:
আরও পড়ুন
সাবেক এমপি নিজানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

সাবেক এমপি নিজানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

সাবেক সংসদ এবিএম আশরাফ উদ্দিন নিজানের পক্ষ থেকে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) চর পোড়াগাছা সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা, মালেক মোল্লা উচ্চ বিদ্যালয়, হাজিগঞ্জ চার রাস্তার মোড়, কোডেকে প্রায় তিন হাজার অসহায় ও শীতার্ত নরনারীর মাঝে কম্বল বিতরণ করা হয়। পূর্বে লিস্ট অনুযায়ী টোকেন দেওয়া হয় আসহায় ব্যক্তিদের। বিতরণকালে এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, বন্যার সময় দেখেছি কী কষ্ট মানুষের। বুক সমান পানি, আমি এসেছি আমার ছেলেরা এসেছে মাথায় করে খাবার নিয়ে এসেছে। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ছুটে এসেছি আপনাদের কাছে, যতদিন পানি ছিলো ততদিন আমাদের নেতাকর্মীরা মানুষের ঘরে ঘরে গেছে। আমরা নেতা জনাব তারেক:
আরও পড়ুন
রামগঞ্জে নুরুন নিসা ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

রামগঞ্জে নুরুন নিসা ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ নুরুন নিসা ফাউন্ডেশনের উদ্যোগে লক্ষ্মীপুরের রামগঞ্জে ১১৭ দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, লবণ ও সাবান বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদানীয়া কাসেমিয়া খানকাশরীফের রামগঞ্জ উপজেলা নোয়াগাঁও শাখায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ পরিবারের সদস্যদের হাতে ওই খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন ঢাকাস্থ নুরপুর দরবার শরীফের পীর ছাহেব কেবলা ও নুরুন নিসা ফাউন্ডেশনের সভাপতি হযরত মাওঃ মোহাম্মদ হুমায়ুন কবির খান ছাহেব হাফিজাহুল্লাহ। নুরুন নিসা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাজী মোঃ জাহাঙ্গীর হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় এসময় স্থানীয় নুরুজ্জামান মাষ্টার, রামগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবু তাহের সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি বলেছেন,:
আরও পড়ুন
রামগঞ্জে জিয়া শপিং কমপ্লেক্সে নকশা বহির্ভূত স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন

রামগঞ্জে জিয়া শপিং কমপ্লেক্সে নকশা বহির্ভূত স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ গ্রেটার নোয়াখালীর সবচেয়ে নান্দনিক রামগঞ্জের ঐতিহ্যবাহী জিয়া শপিং কমপ্লেক্সের নকশা বহির্ভূত অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি তৃতীয় এবং চতুর্থ তলায় অনিয়মের মাধ্যমে বরাদ্ধকৃত দোকানের লীজ বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রামগঞ্জ জিয়া শপিং কমপ্লেক্স মালিক সমিতির প্রধান সমন্ময়ক মোঃ জাকির হোসেন হেলালের সভাপতিতে এবং ব্যবসায়ী মোঃ মাসুদ আলমের সঞ্চালনায় আড়াই শতাধিক ব্যবসায়ীবৃন্দ, রাজনৈতিক ব্যাক্তিবর্গ এবং সুধী সমাজের অংশগ্রহণে বৃহস্পতিবার বিকেল ৩টায় কমপ্লেক্সটির ২নং গেইটের সামনে রামগঞ্জ বাজারের প্রধান সড়কে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এসময় বিক্ষুদ্ধ ব্যবসায়ীগণ জানান, বিগত জোট সরকারের আমলে তৎকালীন এলজিআরডি প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার ঐকান্তিক প্রচেষ্টায় স্থাপিত হয় নান্দনিক জিয়া শপিং:
আরও পড়ুন
কমলনগরে প্রবাসীকে পিটিয়ে জখম, উল্টো মিথ্যা মামলা 

কমলনগরে প্রবাসীকে পিটিয়ে জখম, উল্টো মিথ্যা মামলা 

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে মমিন উল্লাহ নামের এক সৌদি প্রবাসীকে পিটিয়ে জখম করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) বেলা ১১টার দিকে উপজেলার করুনানগর এলাকার চরজাঙ্গালিয়া এসসি উচ্চ বিদ্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মমিনের ভাই শরীফুল ইসলাম ২৬ই জানুয়ারি লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী অঞ্চল-কমলনগর এর আদালতে মামলা করলে আসামি পক্ষ উল্টো তাদের বাড়িতে হামলার অভিযোগ এনে কমলনগর থানায় মিথ্যা মামলা করেন। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী রামগতি উপজেলার বালুরচর এলাকার মনির হাওলাদের ছেলে সাইফুদ্দিন সৌদি প্রবাসী মমিন উল্লাহর বোনকে নিয়ে বিভিন্ন সময় কটুক্তি এবং যৌন হয়রানি করতো। এ নিয়ে তাদের সাথে সাইফুদ্দিনের সাথে হাতাহাতির:
আরও পড়ুন
রায়পুরে মোবাইল কোর্টের অভিযান: তিন বেকারিকে জরিমানা

রায়পুরে মোবাইল কোর্টের অভিযান: তিন বেকারিকে জরিমানা

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা প্রশাসকের নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা, রায়পুরের তত্ত্বাবধানে আজ ২৯ জানুয়ারি ২০২৫ তারিখ রায়পুর উপজেলার হায়দারগঞ্জে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, লাইসেন্সবিহীন পণ্যের মোড়কে বিএসটিআই লোগো ব্যবহার এবং যথাযথ অনুমোদন ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগে নিউ জান্নাত বেকারি, চাঁদ তারা বেকারি এবং দিলশাদ বেকারিকে মোট ৭৫,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে বিএসটিআই পরিদর্শক, ফিল্ড অফিসার, স্যানিটারি ইন্সপেক্টর এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া, একই অভিযানে কৃষিজমির টপ সয়েল কেটে ঝুঁকিপূর্ণ পাওয়ার টিলারচালিত ট্রলিতে পরিবহন করার অপরাধে অভিযুক্তকে ২০,০০০ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.