সাবেক এমপি নিজানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

শেয়ার

সাবেক সংসদ এবিএম আশরাফ উদ্দিন নিজানের পক্ষ থেকে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) চর পোড়াগাছা সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা, মালেক মোল্লা উচ্চ বিদ্যালয়, হাজিগঞ্জ চার রাস্তার মোড়, কোডেকে প্রায় তিন হাজার অসহায় ও শীতার্ত নরনারীর মাঝে কম্বল বিতরণ করা হয়।

পূর্বে লিস্ট অনুযায়ী টোকেন দেওয়া হয় আসহায় ব্যক্তিদের।

বিতরণকালে এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, বন্যার সময় দেখেছি কী কষ্ট মানুষের। বুক সমান পানি, আমি এসেছি আমার ছেলেরা এসেছে মাথায় করে খাবার নিয়ে এসেছে। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ছুটে এসেছি আপনাদের কাছে, যতদিন পানি ছিলো ততদিন আমাদের নেতাকর্মীরা মানুষের ঘরে ঘরে গেছে। আমরা নেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন, তিনি সাবেক প্রধান মন্ত্রীর ছেলে, সাবেক রাষ্ট্রপতির ছেলে অথচ একবারও ভোট করতে পারে নাই। আপনারা তার জন্য দোয়া করবেন। আপনারা যদি চান একটা তিনি হবেন বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী।

এসময় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলর সহ সভাপতি ফরহাদ উদ্দিন, মনজুর মোর্শেদ জুয়েল, সদস্য রামগতি উপজেলা বিএনপি, আহবায়ক ডাঃ জামাল উদ্দিন, সদস্য সচিব সিরাজ চেয়ারম্যান সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও শ্রমিকদল সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.