সারাদেশ

পুলিশ সপ্তাহে আইজি ব্যাজ পেলেন রামগঞ্জ থানার ওসি

পুলিশ সপ্তাহে আইজি ব্যাজ পেলেন রামগঞ্জ থানার ওসি

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ পুলিশ সপ্তাহ ২০২৫-এ বিশেষ স্বীকৃতিস্বরূপ “আইজি ব্যাজ” লাভ করেছেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার। এর আগে রামগঞ্জ থানায় যোগদানের পর ওসি আবুল বাশার টানা দুইবার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন। বৃহস্পতিবার (১মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশের বার্ষিক পুলিশ সপ্তাহের আনুষ্ঠানিক আয়োজনে মাননীয় মহাপরিদর্শক (আইজি) বাহারুল আলম, ওসি মোহাম্মদ আবুল বাশারের হাতে এই ব্যাজ তুলে দেন। দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও জনসেবামূলক কর্মকান্ডে স্বীকৃতি হিসেবেই তিনি এই সম্মাননা লাভ করেছেন বলে জানা গেছে। ওসি আবুল বাশার রামগঞ্জ থানায় যোগদানের পর থেকে মাদক ও জুয়া প্রতিরোধ, নারী:
আরও পড়ুন
কমলনগরে শ্রমিকদলের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন

কমলনগরে শ্রমিকদলের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি- লক্ষ্মীপুরের কমলনগরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে সমাবেশ করেছে উপজেলা শ্রমিক দল। বৃহস্পতিবার (১মে) সন্ধ্যায় উপজেলার হাজিরহাট ইউনিয়ন পরিষদের সামনে শ্রমিক দলের ব্যানারে এ আয়োজন করা হয়। এর আগে নেতাকর্মীদের একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কমলনগর উপজেলা শ্রমিক দলের সভাপতি আজাদ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেনে জেলা শ্রমিক দিলের সভাপতি আবুল হাশেম। বিশেষ অতিথি কমলনগর উপজেলা বিএনপির আহবায়ক গোলাম কাদের, জেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি আব্দুল হান্নান ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এম দিদার হোসেন, সদস্য আমজাদ হোসেন আমু, উপজেলা যুবদলের আহবায়ক ইউছুফ পাটওয়ারী, সদস্য সচিব আবু সায়েদ দোলন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক:
আরও পড়ুন
প্রবাসী স্বামীকে বিদায় না জানিয়ে, সানজিদার চির বিদায়

প্রবাসী স্বামীকে বিদায় না জানিয়ে, সানজিদার চির বিদায়

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সানজিদা (২৪) নামে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক নারী বজ্রপাতে নিহত হয়েছে। বুধবার বিকালে উপজেলার শিবপুর ইউনিয়ন ওয়ারুক গ্রামে এই ঘটনা ঘটে৷ নিহত সানজিদা ওয়ারুক গ্রামের প্রবাসী আল আমিন মিয়ার স্ত্রী। শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.আর মজিব মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন। পরিবার সূত্রে জানা যায়, সানজিদার স্বামী আল-আমিন প্রবাস থেকে ৬ মাসের ছুটি নিয়ে বাড়িতে এসেছিলো। ৬ মাস ছুটি শেষে ১ মে বৃহস্পতিবার সকালে আল আমিন বাড়ি থেকে পাড়ি দেবে প্রবাসে, সে উপলক্ষে বাড়িতে ছিল আত্নীয় স্বজনের সমাগম। সকল আত্মীয় স্বজনকে সমাদার করে বুধবার বিকালে বাড়ির পুকুর পাড়ের পাশে সানজিদা বেগম ও তার শাশুড়ী ধানের:
আরও পড়ুন
নবীনগরে এপ্রিলজুড়ে অপহরণ, ধর্ষণ ও রক্তাক্ত সংঘর্ষে কাঁপছে জনপদ

নবীনগরে এপ্রিলজুড়ে অপহরণ, ধর্ষণ ও রক্তাক্ত সংঘর্ষে কাঁপছে জনপদ

মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এপ্রিল ২০২৫ মাসজুড়ে একাধিক ভয়াবহ অপরাধ সাধারণ মানুষের মনে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। অপহরণ, সংঘবদ্ধ ধর্ষণ ও প্রাণঘাতী সংঘর্ষ—সব মিলিয়ে পুরো উপজেলা যেন এক অনিয়ন্ত্রিত অপরাধপ্রবণতায় ডুবে গেছে। গেলো ৪ এপ্রিল জিনোদপুর ইউনিয়নে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক নারী। শুরুতে থানায় মামলা করতে গেলে পুলিশ তা নিতে অস্বীকৃতি জানায়। পরে সাহস করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করলে শুরু হয় হুমকি-ধমকি। ভুক্তভোগীর অভিযোগ,অভিযুক্তদের পক্ষ থেকে তাকে মামলা তুলে নিতে দেওয়া হয় খুন ও গুমের হুমকি। এরপর ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে তাকে হেয় করার অপচেষ্টা চলে। পরিস্থিতির:
আরও পড়ুন
বকশীগঞ্জে বিএনপি ও ছাত্রদল নেতার নামে ছাত্রী অপহরণ মামলা

বকশীগঞ্জে বিএনপি ও ছাত্রদল নেতার নামে ছাত্রী অপহরণ মামলা

বকশীগঞ্জ প্রতিনিধি, মোঃ রুবেল মিয়া: জামালপুরের বকশীগঞ্জে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ছাত্রদলের সভাপতিসহ ৬ জনের নামে মাদরাসার ছাত্রী অপহরণের মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বকশীগঞ্জ থানায় অপহরণ ও নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ওই মাদরাসা ছাত্রীর বাবা। মামলায় উপজেলার বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিটন আকন্দ ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইসরাফিল আকন্দসহ ৬ জন ও অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জন আসামী করে এ মামলা দায়ের করা হয়। মামলা সূত্রে জানা যায়,বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় মীর কামাল হোসেন দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী (১৪)কে ধানুয়া কামালপুর ইউনিয়নের মাঝগেদরা গ্রামের রফিকুল ইসলামের ছেলে শাহীন ও তার সহযোগীদের:
আরও পড়ুন
রামগঞ্জে কচুয়া ফাজিল মাদ্রাসার সভাপতিকে সংবর্ধনা

রামগঞ্জে কচুয়া ফাজিল মাদ্রাসার সভাপতিকে সংবর্ধনা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জের ঐতিহ্যবাহী কচুয়া আহমদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ আহম্মেদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্য মোঃ শাহ আলমের সভাপতিত্বে বুধবার (৩০এপ্রিল) সকালে সভাপতির প্রথম কার্যদিবসে মাদ্রাসার পক্ষ থেকে ওই সংবর্ধনার আয়োজন করা হয়। এসময় ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মোঃ মনির হোসেন, অভিভাবক সদস্য মোস্তাফিজুর রহমান সহ কার্যপরিষদের অন্যান্য সদস্যদেরকেও মাদ্রাসার পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়। সংবর্ধনা শেষে সংবর্ধিত অতিথি বলেছেন, বিগত ১৭বছরে রামগঞ্জের ঐতিহ্যবাহী কুচয়া আহমদিয়া ফাজিল মাদ্রাসায় ব্যাপক অনিয়ম হয়েছে। শিক্ষার পরিবেশ বিনষ্টের পাশাপাশি দুষ্টচক্র শিক্ষক আর শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে নিয়ে গেছে। মাদ্রাসার স্বার্থে এমন অবস্থান থেকে ফিরে আসার:
আরও পড়ুন
নেই প্রশাসনের নজরদারি, কমলনগরে লাইসেন্স ছাড়াই চলছে ৪টি ডায়াগনস্টিক সেন্টার

নেই প্রশাসনের নজরদারি, কমলনগরে লাইসেন্স ছাড়াই চলছে ৪টি ডায়াগনস্টিক সেন্টার

নিজস্ব প্রতিবেদক:: লক্ষ্মীপুরের কমলনগরে ২০টি ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে লাইসেন্স ছাড়াই চলছে ৪টি । এদের গত ৩/৫ বছর থেকে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকলেও দিব্বি তারা অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন।  এ সব বিষয়ে প্রশাসনের সঠিক নজরদারি করার কথা থাকলেও তারা ঘুমে বিভোর। প্রশাসনের কর্তা  ব্যক্তিদের ম্যানেজ করে এ সব অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন  বলে ধারণা  করছেন অনেকে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার অফিস সূত্রে জানা যায়,  ২০টি ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে হাজিরহাটে মডার্ন মেডিটেক সেন্টার গত ৪ বছরের থেকে কোন কাগজপত্র নেই। এছাড়াও ফজুমিয়ারহাটে  রয়েল ডায়াগনস্টিক সেন্টারসহ প্রতিষ্ঠার পর থেকে ৩টি প্রতিষ্ঠান অনুমোদন ছাড়াই চলছে । মাঝে:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

লক্ষ্মীপুরে শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে পৌর জনকল্যাণ একাডেমীর সহকারী প্রধান শিক্ষক মো: আরিফ হোসেনের উপর সন্ত্রাসী হামলার বিচার এবং সন্ত্রাসীদের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রবিবার ২৭ এপ্রিল বিকেলে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করেন লক্ষ্মীপুর পৌর জনকল্যাণ একাডেমীর শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় তারা বলেন, আরিফ স্যার একজন নির্ভেজাল এবং ভদ্র মানুষ। তার সাথে কারো কোনো ঝামেলা নেই। কিন্তু গত ২২ এপ্রিল তার এলাকার রুহুল আমীন এবং মিরন সহ ভাড়া করা ১৫/২০ জন সন্ত্রাসী পূর্বের কথা-কাটাকাটির জের ধরে উদ্দেশ্যপ্রণীত ভাবে স্যার এবং তার পরিবারের উপর হামলা চালায় এবং গুরতর ভাবে আহত করে এবং উল্টো স্যার সহ তার পরিবারের:
আরও পড়ুন
ঐতিহ্যবাহী জামিয়া ইসলামীয়া কলাকোপা মাদ্রাসার অভিভাবক ও সুধী সমাবেশ।

ঐতিহ্যবাহী জামিয়া ইসলামীয়া কলাকোপা মাদ্রাসার অভিভাবক ও সুধী সমাবেশ।

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি-লক্ষ্মীপুরের রামগতি উপজেলার জামিয়া ইসলামীয়া কলাকোপা মাদ্রাসার অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মাদ্রাসা এতিমখানা ভবনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।  ওই মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ও ইসলামীয়া হজ্জ কাফেলার চেয়ারম্যান,  মাওলানা মিয়া মোঃ ইলিয়াসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের রামগতি পৌর আমির মাওলানা আবুল খায়ের,  কমলনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও মাদ্রাসা পরিচালনা কমিটির সিনিয়ার সহ সভাপতি মাওলানা হুমায়ূন কবির, কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু,  রামগতি প্রেসক্লাবের সভাপতি রেজাউল ইসলাম, ওই মাদ্রাসার ভারপ্রাপ্ত মোহতামিম মাওলানা আকতার হোছাইন ও নায়েবে মোহতামিম মাওলানা আবদুস সাত্তার। অন্যন্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কমলনগর প্রেসক্লাবের উপদেষ্টা সাইফ:
আরও পড়ুন
রামগঞ্জে বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে শাহাদাত হোসেন সেলিমকে গণ সংবর্ধনা

রামগঞ্জে বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে শাহাদাত হোসেন সেলিমকে গণ সংবর্ধনা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান,২০১৮সালে ধানের শীষ প্রতিক নিয়ে জোট প্রার্থী ও ১২'দলীয় জোটের মুখ্যপাত্র শাহাদাত হোসেন সেলিমকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৩টায় রামগঞ্জ জিয়া অডিটোরিয়ামে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে স্বাক্ষাত শেষে রামগঞ্জে আগমন উপলক্ষে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়। পৌর বিএনপির আহবায়ক শেখ মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমার ভিপি বাহার ও পৌর বিএনপি সদস্য সচিব এ্যাড.তোফাজ্জল হোসেন বাচ্ছুর যৌথ সংঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংবর্ধিত অতিথি শাহাদাত হোসেন সেলিম। বিশেষ:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.