বরগুনায় বিচারক ও ভবন সংকটে ভোগান্তিতে বিচারপ্রার্থীরা, বাড়ছে মামলা জট
মইনুল আবেদীন খান, বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনার আদালতে বেড়েছে মামলার জট। এতে ন্যায় বিচার পেতে এসে উল্টো বিরম্বনায় পড়েছেন বিচার প্রার্থীরা। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভবন না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে খোদ বিচারক এবং আইনজীবীদেরও। সংশ্লিষ্টরা বলছেন, বিচারক সংকট, এজলাস সংকট ও ভবন সংকটের কারণে বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করা যাচ্ছে না। আদালত সূত্রে জানা গেছে, বরগুনায় প্রায় ২৬ হাজার মামলা বিচারাধীন। জেলার ২১ জন বিচারকের পদের মধ্যে ৬টি পদই শূন্য। এছাড়াও সংকটের কারনে একই এজলাস দুইজন বিচারক পালাক্রমে ব্যবহার করেন। এতে বাড়ছে মামলার দীর্ঘসূত্রিতা। আইনজীবীদের তথ্য অনুযায়ী, বরগুনায় প্রতিদিন গড়ে ২ হাজারের বেশি মানুষ আদালত সংশ্লিষ্ট কাজে আসেন। কিন্তু পর্যাপ্ত:
