প্রবাসী স্বামীকে বিদায় না জানিয়ে, সানজিদার চির বিদায়

শেয়ার

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সানজিদা (২৪) নামে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক নারী বজ্রপাতে নিহত হয়েছে। বুধবার বিকালে উপজেলার শিবপুর ইউনিয়ন ওয়ারুক গ্রামে এই ঘটনা ঘটে৷ নিহত সানজিদা ওয়ারুক গ্রামের প্রবাসী আল আমিন মিয়ার স্ত্রী।

শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.আর মজিব মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, সানজিদার স্বামী আল-আমিন প্রবাস থেকে ৬ মাসের ছুটি নিয়ে বাড়িতে এসেছিলো। ৬ মাস ছুটি শেষে ১ মে বৃহস্পতিবার সকালে আল আমিন বাড়ি থেকে পাড়ি দেবে প্রবাসে, সে উপলক্ষে বাড়িতে ছিল আত্নীয় স্বজনের সমাগম। সকল আত্মীয় স্বজনকে সমাদার করে বুধবার বিকালে বাড়ির পুকুর পাড়ের পাশে সানজিদা বেগম ও তার শাশুড়ী ধানের খড়ের কাজ করতে যায়, ওই সময় বজ্রপাতের আঘাতে সানজিদা অজ্ঞান হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত ঘোষনা করেন। শাশুড়ী একটু দূরে থাকায় তিনি প্রাণে বেঁচে যান।

নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, বজ্রপাতে সানজিদা নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী বলেন,প্রশাসন অবগত হওয়ার পরে ডিসি মহোদয়ের কাছে নিহতের পরিবারকে অনুদানের ব্যবস্থা করার জন্য ইতিমধ্যেই আবেদন করা হয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.