সারাদেশ

রামগঞ্জে প্রধানমন্ত্রীর সৌজন্যে করপাড়া ইউপিতে ইফতারসামগ্রী বিতরণ করলেন ড. আনোয়ার খান এমপি

রামগঞ্জে প্রধানমন্ত্রীর সৌজন্যে করপাড়া ইউপিতে ইফতারসামগ্রী বিতরণ করলেন ড. আনোয়ার খান এমপি

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে ঈদ উপহার ও ইফতার সমগ্রী বিতরণ করেছেন লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য ও আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান । ২৩ এপ্রিল (শনিবার) বিকেলে উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের শ্যামপুর বাজার,ভাটিয়ালপুর,গাজ­ীপুর সহ পুরো ইউনিয়নের হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার ও ইফতার সমগ্রী বিতরণ করা হয়। করপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবুল হকের সভাপতিত্বে ও করপাড়া ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম মির্জার সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি আনোয়ার খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড.এ:
আরও পড়ুন
তজুমদ্দিনে স্মার্ট কার্ড বিতরণে অর্থ আদায়ের অভিযোগ

তজুমদ্দিনে স্মার্ট কার্ড বিতরণে অর্থ আদায়ের অভিযোগ

রুবেল চক্রবর্তী, ভোলা প্রতিনিধি তজুমদ্দিনের মলংচরা ইউনিয়নের চর জহির উদ্দিনে স্মার্ট ভোটার আইডি কার্ড বিতরণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাথে সাথে স্থানীয় ভোটাররা বিতরণ কেন্দ্রে দায়িত্বে নিয়োজিত উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগ করেও লাভ হয়নি। সুত্রে জানা গেছে, ২১ এপ্রিল হতে বিচ্ছিন্ন দ্বীপ চরজহির উদ্দিনের সোনাপুর ও মলংচরা ইউনিয়নের স্মার্ট আইডি কার্ড বিতরন শুরু হয়। বিতরনের শেষদিন শনিবার সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত মলংচরা মডেল হাইস্কুল কেন্দ্রে উপজেলার মলংচরা ইউনিয়নের স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করা হয়। স্মার্ট আইডি নেয়ার জন্য পুরাতন এনআইডি জমা দিতে হয়। আর যাদের মুল এনআইডি কার্ড হারিয়ে গেছে তাদের স্মার্ট:
আরও পড়ুন
রামগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রামগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আবু তাহের,রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ৫'শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ সৌরভ (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। শনিবার (২৩ এপ্রিল) বিকেলে সৌরভের গ্রেফতারের বিষয় নিশ্চিত করেন লক্ষ্মীপুর ডিবি'র ওসি শাহাদাত হোসেন টিটো। গ্রেফতারকৃত সৌরভ রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের মধ্যে করপাড়া গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে। জেলা গোয়েন্দা শাখার (ওসি) শাহাদাত হোসেন টিটো বলেন, সকালে গোপন সংবাদ অভিযান পরিচালনা করে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সৌরভকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সে চিহ্নিত মাদককারবারি বলে জানান ওসি।
আরও পড়ুন
নরসিংদীতে ভিক্ষুক ধর্ষণের শিকার, পাঁচ মাসের অন্ত:সত্ত্বা

নরসিংদীতে ভিক্ষুক ধর্ষণের শিকার, পাঁচ মাসের অন্ত:সত্ত্বা

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর বেলাবতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় কাতরাচ্ছেন ধর্ষণের ফলে ৫ মাসের অন্ত:সত্ত্বা এক নারী ভিখারী (৪০)। নরসিংদী জেলার বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। ৬ মাস আগে ভিক্ষাবৃত্তি শেষে বাড়ি ফেরার পথে একই গ্রামের মৃত আকু মিয়ার ছেলে শাহাবদ্দীন (৫০) ওই নারীকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত শাহাবদ্দীন ধর্ষণের দায় স্বীকার করে সুস্থ হলে ওই নারীকে বিয়ে করবেন বলে আশা দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে। চিকিৎসাধীন ভুক্তভোগী ওই নারী সাংবাদিকদের জানান, প্রায় ৬ মাস আগে বেলাব বাজার হতে ভিক্ষাবৃত্তি শেষে বাড়ি ফিরছিলেন বিধবা এই নারী। পথে একই গ্রামের মৃত আকু মিয়ার ছেলে:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে শিক্ষক নিয়োগের ভুয়া প্রশ্নপত্রে প্রতারণার ফাঁদ : আটক ১৩

লক্ষ্মীপুরে শিক্ষক নিয়োগের ভুয়া প্রশ্নপত্রে প্রতারণার ফাঁদ : আটক ১৩

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র দিয়ে প্রতারণার ফাঁদ পাতার অভিযোগে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে আটক হয়েছেন প্রতারক চক্রের ৩ সদস্যসহ ১৩ জনকে। শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান। এর আগে, রামগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন জায়গা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান জানান, দেশব্যাপী প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে লক্ষ্মীপুরে ২৩টি কেন্দ্রে ১৩ হাজার ১০৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেন। এটাকে কেন্দ্র করে একটি চক্র রামগঞ্জ উপজেলার:
আরও পড়ুন
না ফেরার দেশে বিউবো নোয়াখালী অফিসে কর্মরত লাইনম্যান মো.এমরান হোসেন

না ফেরার দেশে বিউবো নোয়াখালী অফিসে কর্মরত লাইনম্যান মো.এমরান হোসেন

মোঃ বদিউজ্জামান ( তুহিন) নোয়াখালী প্রতিনিধি ঃ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ বিভাগ বিউবো নোয়াখালী অফিসে কর্মরত মোঃ এমরান হোসেন লাইনম্যান গতকাল রাত ১. ২০ মিনিটে ইন্তেকাল করেন । ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহে রাজিউন। বিশ্বাসই করতে পারছি না এত ভালো মানুষ দুনিয়া থেকে চলে গেলেন। তার জীবদ্দশায় তিনি কখনো নামাজ কাজা করেননি। তার গ্রামের বাড়ি হাজীগঞ্জ চাঁদপুর । তিনি বেগমগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হসপিটালের কনসালট্যান্ট ডেন্টাল সার্জন ডাঃ মোঃ শরিফুল ইসলাম ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার নোয়াখালী বিশেষ প্রতিনিধি ও ডেইলি বাংলাদেশ ডায়েরি পত্রিকার জেলা প্রতিনিধি জনপ্রিয় অনলাইন পোর্টাল পল্লী নিউজ ডটকম নোয়াখালী প্রতিনিধি ও দৈনিক নোয়াখালী সময়ের স্টাফ রিপোর্টার ও:
আরও পড়ুন
বাংলাদেশ শিক্ষা সেবা ফাউন্ডেশন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বাংলাদেশ শিক্ষা সেবা ফাউন্ডেশন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা সহায়তাই আমাদের অঙ্গীকার এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শিক্ষা সেবা ফাউন্ডেশন চৌদ্দগ্রাম উপজেলা কমিটির ব্যবস্থাপনায় চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের হোসেনপুর আল-ইক্বরা নূরানী মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জহিরুল ইসলাম পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা আইডিয়াল কলেজের সভাপতি শাহ্ মোহাম্মদ আলমগীর খান, বাংলাদেশ শিক্ষা সেবা ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন লিটন। বাংলাদেশ শিক্ষা সেবা ফাউন্ডেশন চৌদ্দগ্রাম উপজেলা কমিটির সভাপতি আবু নেছার উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষা সেবা ফাউন্ডেশন কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ সাইদুল হক খাগড়াছড়ি জেলা:
আরও পড়ুন
রামগঞ্জে শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী নিহত

রামগঞ্জে শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী নিহত

আবু তাহের, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে মাহবুবা সুলতানা (২৬) নামে এক পরিক্ষার্থীর। এঘটনায় শাকিল ও মাহবুবুল আলম নামে দুই ব্যাক্তি গুরুত্বর আহত হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের পানপাড়া বাজার উত্তর তেমুনী হাজী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুবা সুলতানা উপজেলার আথাকরা গ্রাামের কিত্তোনীয়া বাড়ির ফিরোজ আলমের স্ত্রী। আহত শাকিল টামটা এলাকার আব্দুল মালেকের ছেলে ও মাহবুবুল আলম চাটখিল উপজেলার পূর্ব শোশালিয়া ইমান উদ্দিন বেপারী বাড়ির বলে জানা গেছে ও নিহত মাহবুবা:
আরও পড়ুন
চট্টগ্রাম থেকে যেভাবে উদ্ধার হলো রামগঞ্জের গৃহবধু

চট্টগ্রাম থেকে যেভাবে উদ্ধার হলো রামগঞ্জের গৃহবধু

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে নিখোজের ৭দিন পর গৃহবধু মোহনা আক্তারকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক, ওসি তদন্ত কার্তিক চন্দ্র বিশ্বাস, এসআই মোশাররফ, এএসআই হাবিব ২১এপ্রিল রাতে অভিযান চালিয়ে চট্রগ্রাম পাহারতলী থানার ৯নং ওয়ার্ডের দুলাল হোসেন কলোনীর একটি সেমিপাকা ঘর থেকে তাকে উদ্ধার করা হয়। পরে রামগঞ্জ থানায় এনে মোহনাকে তার মা কামরুন নাহারের জিম্মায় দিয়ে দেয় পুলিশ। বর্তমানে সে মায়ের জিম্মায় চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু ৭দিন আগে মোহনা কিভাবে রামগঞ্জের সান্দানপুর স্বামীর বাড়ি থেকে চট্ট্রগ্রাম পাহাড়তলী বাসষ্ট্যান্ডে গেলো এ প্রশ্নের উত্তর এখনো অজানা রয়েই গেলো। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়নের সান্দানপুর:
আরও পড়ুন
সহকারী জজ হলেন লক্ষ্মীপুরের নিশি ও বুলবুল

সহকারী জজ হলেন লক্ষ্মীপুরের নিশি ও বুলবুল

লক্ষ্মীপুর জেলার কমলনগর থেকে জজ হলেন আরিফিন সুলতানা নিশি ও আমিনুল ইসলাম বুলবুল । বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সহকারী জজ নিয়োগ পরীক্ষায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার স্কুল শিক্ষক আবদুল মালেকের মেয়ে আরিফিন সুলতানা নিশি ও স্কুল শিক্ষক মোঃ নুরুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম বুলবুল বিচার (সহকারী জজ)হওয়ার গৌরব অর্জন করেছেন। বৃহস্পতিবার বিকেলে ১৪তম সহকারী জজ নিয়োগ পরীক্ষার চুড়ান্ত ফলাফলে তারা এ গৌরব অর্জন করেন। নিশি কমলনগর উপজেলার চর লরেঞ্চ ইউনিয়নের উত্তর চর লরেঞ্চ গ্রামের স্কুল শিক্ষক আবদুল মালেকের মেয়ে। আমিনুল ইসলাম বুলবুল হাজিরহাট মিল্লাত একাডেমীর সাবেক প্রধান শিক্ষক এবং পাটারীরহাট ইউনিয়নের চর ফলকন গ্রামের নুরুল ইসলামের ছেলে। আমিনুল ইসলাম বুলবুলের বড়:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.