সারাদেশ

লক্ষ্মীপুরের ৩ ইউপি নির্বাচনে নৌকা পেলেন যারা

লক্ষ্মীপুরের ৩ ইউপি নির্বাচনে নৌকা পেলেন যারা

লক্ষ্মীপুর: আগামী ২৭ জুলাই লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন এবং রামগতি উপজেলার চর আবদুল্যা ও বড়খেরী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের মাঝে দলীয়ভাবে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। রোববার (২৬ জুন) রাতে দলীয় সূত্রে বিষয়টি জানা গেছে। সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে সাবেক যুবলীগ নেতা সালাউদ্দিন চৌধুরী জাবেদকে নৌকা প্রতীক এছাড়া রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়নে মো. হাসান মাকসুদ ও চর আবদুল্যা ইউনিয়নে মো. কামাল উদ্দিনকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে। নির্বাচন অফিস সূত্র জানায়, ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও সদস্যদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৮ জুন এবং বাছাই হবে ৩০ জুন।:
আরও পড়ুন
নোয়াখালীতে সেরা ইউনিয়ন ভূমি অফিসার ফিরোজ আলমকে ক্রেস্ট ও সনদ প্রদান

নোয়াখালীতে সেরা ইউনিয়ন ভূমি অফিসার ফিরোজ আলমকে ক্রেস্ট ও সনদ প্রদান

নোয়াখালী প্রতিনিধি ঃ নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের নিকট থেকে ২৬ জুন ডিসি কার্যালয়ে ভূমি সেবা সপ্তাহ ২০২২ উপলক্ষে এল.এ. এম. এস কর্তৃপক্ষের ঘোষিত জেলা পর্যায়ে সেরা ইউনিয়ন ভূমি অফিসার পুরস্কার ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন চৌমুহনী পৌরসভার নবনিযুক্ত পৌর ভূমি কর্মকর্তা ফিরোজ আলম।
আরও পড়ুন
রায়পুরে মাদক বিরোধী সভা ও পুরস্কার বিতরণ

রায়পুরে মাদক বিরোধী সভা ও পুরস্কার বিতরণ

প্রদীপ কুমার রায়: ‘মাদক সেবন রোধ করি, সুস্থ্য সুন্দর জীবন গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে মাদকদ্রব্যের ব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আর্ন্তজাতিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। রোববার (২৬ জুন) বিকেলে উপজেলা প্রশাসন অডিটোরিয়োমে অয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্জন দাশ এর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষিকর্মকর্তা তহমিনা খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকতা শুভ্র জিৎ রায়, প্রমূখ। আলোচনা সভা শেষে মাদক বিরোধী রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।
আরও পড়ুন
নরসিংদীতে হত্যা মামলার প্রধান আসামীকে কুপিয়ে হত্যা

নরসিংদীতে হত্যা মামলার প্রধান আসামীকে কুপিয়ে হত্যা

মোঃ মোবারক হোসেন,নরসিংদী প্রতিনিধি নরসিংদীর বেলাবতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে ঢাকা সিলেট মহাসড়কের পাশে উপর্যুপরি কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জুন) দুপুর ১২দিকে নরসিংদী জেলার বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের খামারেরচর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মো. কবির হোসেন (৪৫) বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের খামারের চর গ্রামের আবদুল হাইয়ের ছেলে। নিহত মোঃ কবির হোসেন একটি হত্যা মামলার প্রধান আাসমী ছিলেন। সম্প্রতি জামিনে বেরিয়ে কবির হোসেন স্থানীয় বারৈচা বাজারে এলপিজি গ্যাস সিলিন্ডারের ব্যবসা করতেন। স্থানীয়রা জানান, দুপুর ১২টা পর্যন্ত কবির হোসেন বারৈচা বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। ওই সময় স্থানীয় এক ব্যক্তি তাকে ডেকে কিছু একটা বলেন এবং তাকে:
আরও পড়ুন
বেগমগঞ্জ কাদিরপুরে ডাকাতি, আহত ১

বেগমগঞ্জ কাদিরপুরে ডাকাতি, আহত ১

মো. বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ১৬ নং কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামে ২২ জুন বুূূধবার গভীর রাতে এক ডাকাতির ঘটনা ঘটেছে। সরেজমিনে গিয়ে জানা যায়, ১২ / ১৫ জনের মুখোশ পরা এক দল ডাকাত টিন শেড ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে পরিবারের সবাই কে অস্ত্রের মুখে বেধে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে সিএনজি চালক ফখরুল ( ৪০) কে কুপিয়ে আহত করে। ফখরুলের স্ত্রী জাহানারা বেগম ( ৩৫) ও মেয়ে ফারজানা ( ১৫) কুপিয়ে আহত করে। শোর চিৎকার করলে গুলি করার হুমকি দেয়। ডাকাতরা ঘরের আলমীরা ভেঙ্গে নগদ ৫০/ হাজার টাকা সোনা গহনা সহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লট করে:
আরও পড়ুন
নরসিংদীতে পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত

নরসিংদীতে পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি "সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়,জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়"।"আমার টাকায় আমার সেতু, পদ্মা সেতু"। এই স্লোগানে স্লোগানে শনিবার (২৫শে জুন) সকাল ১০টায় পদ্মা সেতুর শুভ উদ্বোধন এবং অনন্য এই মুহুর্তের সাক্ষী হতে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে এবং নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান এর নেতৃত্বে সর্বস্তরের নরসিংদীবাসীর অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। র‍্যালীটি জেলা প্রশাসনের কার্যালয় হতে শুরু হয়ে নরসিংদী মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। র‍্যালী শেষে মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে শত সহস্র নরসিংদীবাসীকে নিয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান ভার্চুয়ালী অবলোকন করেন:
আরও পড়ুন
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে রামগঞ্জে পুলিশের আনন্দ র‌্যালি

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে রামগঞ্জে পুলিশের আনন্দ র‌্যালি

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধি ঃ পদ্মা সেতু উদ্ভোধন উপলক্ষে জমকালো আয়োজনের মধ্যদিয়ে লক্ষ্মীপুর জেলা পুলিশের সাবির্ক আয়োজনে রামগঞ্জ থানার উদ্যোগে একটি বর্নাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে ৷ শনিবার সকাল ১০টায় র‌্যালিটি রামগঞ্জ থানার গেট থেকে শুরু হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে থানা প্রাঙ্গনে এসে শেষ হয়৷ রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হকের নের্তৃত্বে র‌্যালিটি অংশ গ্রহন করেন লক্ষ্মীপুর জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক,রামগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলাল আহম্মেদ, রামগঞ্জ থানার ওসি (তদন্ত) কার্তিক চন্দ্র বিশ্বাস, সোনাপুর বাজার:
আরও পড়ুন
রামগঞ্জে স্বপ্ন যাত্রা ফাউন্ডেশনের উদ্ভোধন

রামগঞ্জে স্বপ্ন যাত্রা ফাউন্ডেশনের উদ্ভোধন

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে স্বপ্ন যাত্রা নামে একটি অরাজনৈতিক, সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের শুভ উদ্ভোধন করা হয়েছে। শুক্রবার (২৪জুন) বিকেলে রামগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ এ সময় উপস্থিত ছিলেন ছিলেন প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, সাধারন সম্পাদক মোঃ কাউছার হোসেন, সহ-সভাপতি মোঃ রহমত উল্লাহ পাটওয়ারী, অর্থ ও দপ্তর সম্পাদক মোঃ আবু তাহের, প্রচার সম্পাদক তৌহিদুল ইসলাম কবির, কার্যনির্বাহী সদস্য জাকির এইছ সুমন, সদস্য মোঃ রাজন পাটওয়ারী সদস্য মোঃ রাজু আহম্মেদ ও রামগঞ্জ উপজেলা ছাত্রলীগ সহ সভাপতি মোঃ ফরিদ খলিফা, রকিব হোসেন, ইমন হোসেনসহ স্বপ্ন যাত্রা পাউন্ডেশনের সকল সদস্যবৃন্দু। পরে প্রেস ক্লাবের সাধারন সম্পাদক কাউছার হোসেন ফাউন্ডেশনের প্রধান:
আরও পড়ুন
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজন

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজন

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে লক্ষ্মীপুরে প্রামাণ্যচিত্র, পদ্মা সেতুর উদ্বোধন পর্ব প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সর্বস্তরের জনসাধারণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা অংশ গ্রহন করেন। উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) পলাশ কান্তি নাথ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু , পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া প্রমুখ। এদিকে কমলনগরে উপজেলা আওয়ামীলীগের উদ্যেগে র্যালী অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক একেএম নুরুল আমিন:
আরও পড়ুন
নরসিংদীতে পুলিশ পরিচয়ে ডাকাতি, গ্রেফতার ৫

নরসিংদীতে পুলিশ পরিচয়ে ডাকাতি, গ্রেফতার ৫

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি নরসিংদীতে পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ২৫ লাখ ৮৫ হাজার ৯০০ টাকা লুট করে নেয়ার ঘটনায় ৫ ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুন) ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (২৪ জুন) ১২ টার দিকে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিমমেড্ডা এলাকার ইসমাইল মিয়ার ছেলে জয়নাল আবেদীন (৪৮), মধ্যমেড্ডা এলাকার ঝারু মুন্সির ছেলে মো. রাজিব মিয়া (৩৩), পশ্চিমমেড্ড এলাকার মজিবুর রহমানের ছেলে শাহাজাহান মিয়া (৬০), নবীনগর নোয়াগ্রামের জালাল মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর আলম (৫০) ও কুমিল্লা হোমনার দৌলতপুর এলাকার আবুল কাশেমের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.