স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে লক্ষ্মীপুরে প্রামাণ্যচিত্র, পদ্মা সেতুর উদ্বোধন পর্ব প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সর্বস্তরের জনসাধারণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা অংশ গ্রহন করেন।
উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) পলাশ কান্তি নাথ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু , পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া প্রমুখ।
এদিকে কমলনগরে উপজেলা আওয়ামীলীগের উদ্যেগে র্যালী অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক একেএম নুরুল আমিন রাজুসহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
