পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে রামগঞ্জে পুলিশের আনন্দ র‌্যালি

শেয়ার

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধি ঃ
পদ্মা সেতু উদ্ভোধন উপলক্ষে জমকালো আয়োজনের মধ্যদিয়ে লক্ষ্মীপুর জেলা পুলিশের সাবির্ক আয়োজনে রামগঞ্জ থানার উদ্যোগে একটি বর্নাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে ৷

শনিবার সকাল ১০টায় র‌্যালিটি রামগঞ্জ থানার গেট থেকে শুরু হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে থানা প্রাঙ্গনে এসে শেষ হয়৷ রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হকের নের্তৃত্বে র‌্যালিটি অংশ গ্রহন করেন লক্ষ্মীপুর জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক,রামগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলাল আহম্মেদ, রামগঞ্জ থানার ওসি (তদন্ত) কার্তিক চন্দ্র বিশ্বাস, সোনাপুর বাজার ব্যাবস্থাপনা কমিটির সভাপতি ও সাবেক কাউন্সিলর লিয়াকত হোসেন, সাধারন সম্পাদক ভিপি রফিকসহ পুলিশ,গ্রাম পুলিশ,স্কাউট ও বিএনসিসি ক্যাডেটদের অংশ গ্রহনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.