লক্ষ্মীপুরের ৩ ইউপি নির্বাচনে নৌকা পেলেন যারা

শেয়ার

লক্ষ্মীপুর: আগামী ২৭ জুলাই লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন এবং রামগতি উপজেলার চর আবদুল্যা ও বড়খেরী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের মাঝে দলীয়ভাবে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

রোববার (২৬ জুন) রাতে দলীয় সূত্রে বিষয়টি জানা গেছে।

সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে সাবেক যুবলীগ নেতা সালাউদ্দিন চৌধুরী জাবেদকে নৌকা প্রতীক এছাড়া রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়নে মো. হাসান মাকসুদ ও চর আবদুল্যা ইউনিয়নে মো. কামাল উদ্দিনকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে।

নির্বাচন অফিস সূত্র জানায়, ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও সদস্যদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৮ জুন এবং বাছাই হবে ৩০ জুন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৭ জুলাই ও প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ জুলাই। আগামি ২৭ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.