পদ্মা সেতু; প্রথম দিনে টোল আদায় ২ কোটি ৯ লাখ

শেয়ার

পদ্মা সেতুতে রবিবার (২৬ জুন) ভোর থেকে যান চলাচল শুরু হয়। প্রথম দিনে ৫১ হাজার ৩১৬টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে টোল আদায় করা হয় ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।

রবিবার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত এই টোল আদায় হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বাসেক) এ তথ্য জানায়।

গত শনিবার (২৫ জুন) পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি টোল দিয়ে সেতু পার হন। সাধারণ যানবাহনের জন্য গতকাল রবিবার সকাল ৬টা থেকে সেতু উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.