আশ্রয়ন প্রকল্পের ঘরে থাকছেন না ৬০ভাগ উপকারভোগী
আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ রামগঞ্জে মুজিবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়ন প্রকল্পের ঘরে থাকছেন না ৬০ভাগের বেশী উপকারভোগীরা। শুধু কোন অফিসার পরিদর্শনে আসলে সবাই হাজির থাকেন। অনেকে আত্নীয় স্বজনকে থাকতে দিয়েছেন, কেউ আবার ভাড়াও দিয়েছেন। অনেকে স্বামী,স্ত্রী,ছেলেমেয়ের নামে দুই তিনটি করে ঘর বরাদ্ধ নিয়েছেন। এ সব অভিযোগ করেন বর্তমানে আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী উপকারভোগীরা। তবে জনপ্রতিনিধিসহ রজনীতিবিদরা মনে করেন, ঠিকমত যাচাই বাচাই করে প্রকৃত ভুমিহীন ও গৃহহীনদেরকে ঘর বরাদ্ধ দেওয়া হয়নি। এ জন্য তারা থাকে না। উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানান যায়, মুজিব বর্ষ উপলক্ষে ১ম ও ২য় পর্যায়ে এবং ৩য় পর্যায়ের ১ম ধাপে স্বপ্নের ঠিকানা নামে:
