সারাদেশ

অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় লক্ষ্মীপুর পুলিশ সুপারের

অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় লক্ষ্মীপুর পুলিশ সুপারের

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) ড. এএইচএম কামরুজ্জামানকে ফুলসজ্জিত গাড়ি ও ফুলের দঁড়ি দিয়ে গাড়ি টেনে রাজসিক বিদায় জানানো হয়। গতকাল মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে অতিরিক্ত ডিআইজ পদে সদ্য পদোন্নতি জনিত কারণে কামরুজ্জামান জেলা পুলিশের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের ভালোবাসায় সিক্ত হন। এদিকে এসপির রাজসিক বিদায়ে কাঁদলেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পলাশ কান্তি নাথ। দক্ষতার সহিত সহকর্মীদের নিয়ে একাগ্রচিত্তে জেলাবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে সকল শ্রেণি-পেশার মানুষের হৃদয়ে স্থান করে নেন কামরুজ্জামান। এভাবে রাজসিক বিদায় এর আগে অন্য কোন এসপিকে দেওয়ার নজির নেই। সচেতন মহলের ভাষ্যমতে, এসপি কামরুজ্জামান একজন চৌকস কর্মকর্তা ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও পোষ্ট দেওয়া কোথাও কোন:
আরও পড়ুন
সেনবাগে ইকবাল হোসেন পাটোয়ারী বর্ষসেরা শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

সেনবাগে ইকবাল হোসেন পাটোয়ারী বর্ষসেরা শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

মোঃ বদিউজ্জামান ( তুহিন) - নোয়াখালী  সেনবাগ থানার অফিসার ইনচার্জ ( ওসি) ইকবাল  হোসেন পাটোয়ারী জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা অর্জন করেছেন । ২২ আগস্ট  দুপুর ১২ টায় নোয়াখালী পুলিশ অফিসে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম ( পিপিএম)। সেনবাগ থানার অফিসার  ইনচার্জ  ( ওসি) ইকবাল হোসেন পাটোয়ারীর হাতে সনদপত্র ও পুরস্কার  তুলে দেন এসপি মো.শহীদুল ইসলাম। এ সময় উপস্হিত ছিল অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা সহ অন্যান্য অফিসার বৃন্দ ।
আরও পড়ুন
বশেমুরবিপ্রবির লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রণীতা দত্ত

বশেমুরবিপ্রবির লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রণীতা দত্ত

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) লোক প্রশাসন বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন একই বিভাগের সহকারী অধ্যাপক জনাব প্রণীতা দত্ত। তিনি বিভাগের বর্তমান চেয়ারম্যান জনাব টি. এন. সোনিয়া আজাদ-এর স্থলাভিষিক্ত হবেন। রবিবার (২১ আগস্ট) বশেমুরবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুবের অনুমোদনক্রমে ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ মোরাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ২৫(৩) ধারায় তিন বছরের জন্যে সহকারী অধ্যাপক জনাব প্রণীতা দত্ত কে এ নিয়োগ প্রদান করা হয়েছে। এই নিয়োগ তাঁর যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। উল্লেখ্য, বিভাগে কোন অধ্যাপক/সহযোগী অধ্যাপক নিয়োগ হলে:
আরও পড়ুন
সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা

সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সেনবাগ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে ২৩ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার নাজমুন্নাহার সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফেরদৌস আরা বেগম, সেনবাগ পৌর মেয়র আবু নাছের ভিপি দুলাল সহ প্রমুখ নেতৃবৃন্দ ।
আরও পড়ুন
তজুমদ্দিনে জলদস্যু চক্রের দুই সদস্য আটক

তজুমদ্দিনে জলদস্যু চক্রের দুই সদস্য আটক

ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে দুই জলদস্যু কে আটক করেছে স্থানীয় জেলেরা। সম্প্রতি মেঘনায় দস্যুতা, অপহরণ ও মুক্তিপন আদায়ের অভিযোগে সোমবার (২২ আগষ্ট) রাতে উপজেলার ২ নং সোনাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড থেকে স্থানীয়রা ওই ইউপির উত্তর চাপড়ী এলাকার বাবুল মাঝির ছেলে আব্বাস (২৮) ও বোরহান উদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের রফিজলের ছেলে আমির হোসেন (৩১) কে আটক করে পুলিশে দেয়। থানা সূত্রে জানা যায়, তজুমদ্দিন থানাধীন মেঘনা নদীর মধ্য বাসন ভাংগা চরের খালের মাথায় গত ২২ আগষ্ট রাত দেড়টার সময় আব্বাস ও আমিরের নেতৃত্বে একদল ডাকাত জেলেদের উপর হামলা চালায়। এসময় তারা ৫ জেলেকে অস্ত্রেরমুখে জিম্মি করে নিয়ে যায়। পরদিন অপহৃত:
আরও পড়ুন
রায়পুরে বিএনপিকে প্রতিহত করার ঘোষণা আ’লীগের

রায়পুরে বিএনপিকে প্রতিহত করার ঘোষণা আ’লীগের

প্রদীপ কুমার রায়: লক্ষ্মীপুরের রায়পুরে রায়পুরে বিএনপিকে রাজনীতির মাঠে প্রতিহত করার ঘোষনা করেছে উপজেলা আওয়ামীলীগ। সোমবার রাত আটটা দিকে উপজেলা আওয়ামীলীগের এক যৌথ সভায় শোকের মাস আগষ্ট উদযাপন উপলক্ষে বাসষ্টান্ডে শোকসভার কর্মসূচী জানিয়ে এ ঘোষণা দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান। এদিকে একই সময়ে ও একই স্থানে উপজেলা বিএনপিও দ্রব্যম্যূল্যেরও উর্ধগতির প্রতিবাদে জনসভা করার ঘোষনা দেন। এনিয়ে উভয় পক্ষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ বলেন, ‘বাসস্ট্যান্ডে আমাদের নির্ধারিত শোকসভা ও বিক্ষোভ মিছিল করা হবে। শান্তিপূর্ণ রায়পুরে বিএনপিকে কোনো অশান্তি করতে দেওয়া হবে না। বিএনপি সেখানে জনসভার নামে অরাজকতা ও বিশৃঙ্খলার:
আরও পড়ুন
কমলনগরে অতিরিক্ত দামে সার বিক্রি করায় জরিমানা

কমলনগরে অতিরিক্ত দামে সার বিক্রি করায় জরিমানা

কমলনগর (লক্ষ্মীপুর)প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের কমলনগরে অতিরিক্ত দামে সার বিক্রি করায় জরিমানা করা হয়েছে। সরকারের বেধে দেয়া দামের চেয়েও অধিক মূল্যে সার বিক্রয় করার অপরাধে উপজেলার হাজির হাট বাজারে মেসার্স চৌধুরী ট্রেডার্স নামে প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৩ আগষ্ট দুপরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।সরকারের বেঁধে দেয়া মূল্যের চেয়েও অধিক দামে সার বিক্রয় করা হচ্ছে এমন খবর পেয়ে এই অভিযান চলানো হয়। ইউরিয়া ও টি এস পি সার প্রতি কেজি ২২ টাকা করে বিক্রি করার কথা থাকলেও প্রতি কেজি ২৫থেকে ২৭ টাকা প্রতি বিক্রির অপরাধ প্রমাণিত হওয়ায় এই:
আরও পড়ুন
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জাতাকলে পিষ্ট মানুষ : জেবেল গানি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জাতাকলে পিষ্ট মানুষ : জেবেল গানি

জসিম তালুকদার, চট্টগ্রাম প্রতিনিধি: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জাতাকলে পিষ্ট হচ্ছে সাধারন মানুষ মন্তব্য করে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি বলেছেন, দুর্নীতি, লুটপাট, ডলার পাচার করে অর্থনীতিকে করে তুলেছে অস্থিতিশীল, যার ফল ভোগ করছে জনগণ। মঙ্গলবার (২৩ আগস্ট) বাংলাদেশ ন্যাপ সাবেক চেয়ারম্যান ও প্রাক্তন মন্ত্রী শফিকুল গানি স্বপনের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চট্টগ্রাম দক্ষিন জেলা আয়োজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রাজনীতির নিয়ন্ত্রন ‘রাজনীতিবিদের হাতে’ না থাকা ভয়াবহ পরিনতি ডেকে আনবে। দেশ সেবার নামে অরাজনীতিক ব্যাক্তিরা রাজনীতিতে প্রবেশ করে, রাজনীতিকে যেভাবে কলুষিত করছে সেটা দেশের জন্য অকল্যাণকর। আর:
আরও পড়ুন
রামগঞ্জে মারপিটের মামলার রায়ে জহির জেল হাজতে

রামগঞ্জে মারপিটের মামলার রায়ে জহির জেল হাজতে

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধ ও মারামারির ঘটনার মামলায় মোঃ জহির হোসেন (৩৫)কে কারাগারে পাঠিয়েছেন লক্ষ্মীপুর চেম্বার জজ আদালত। ২২আগষ্ট (সোমবার) দুপুরে লক্ষ্মীপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৩নং বিচারক আদালতের বিচারক বেলায়েত হোসেন ২০২১ইং সালে রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের ভাটিয়ালপুর ফজল হক পাটোয়ারী বাড়ির আবুল কালামের দায়ের করা মামলার অভিযোগের ভিত্তিতে আসামী জহিরকে ৩দিনের জেল ও অপর আসামী আলেয়া বেগমকে ২জাহার টাকা জরিমানা করে ওই রায় প্রদান করেন। জহির রামগঞ্জ উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের ভাটিয়ালপুর গ্রামের ফজল হক পাটোয়ারী বাড়ির মৃত আইয়ুব আলীর ছেলে ও আলেয়া বেগম একই বাড়ির ইসমাইল হোসেনের স্ত্রী। মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী আবুল:
আরও পড়ুন
গার্ডার দুর্ঘটনায় আরও তিন জনের স্বীকারোক্তি

গার্ডার দুর্ঘটনায় আরও তিন জনের স্বীকারোক্তি

উত্তরায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার পড়ে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় আরও তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া চার আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২২ আগস্ট) রিমান্ড শেষে আট আসামির মধ্যে তিনজন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারায় দায় স্বীকার করে জবানবন্দি দেন। জবানবন্দি দেওয়া আসামিরা হলেন-মূল ক্রেনচালক আল-আমিন, তার সহকারী রাকিব ও ঠিকাদার প্রতিষ্ঠানের সেফটি ইঞ্জিনিয়ার মো. জুলফিকার আলী শাহ। জবানবন্দি রেকর্ড করা শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। উল্লেখ্য, গত ১৫ আগস্ট বিকেলে উত্তরা জসীম উদ্দীন এলাকায় আড়ংয়ের সামনে ক্রেন দিয়ে একটি গার্ডার ওপরে ওঠানো হচ্ছিল। এ সময় ক্রেন উল্টে সেটি প্রাইভেটকারের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.