বশেমুরবিপ্রবির লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রণীতা দত্ত

শেয়ার

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) লোক প্রশাসন বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন একই বিভাগের সহকারী অধ্যাপক জনাব প্রণীতা দত্ত।

তিনি বিভাগের বর্তমান চেয়ারম্যান জনাব টি. এন. সোনিয়া আজাদ-এর স্থলাভিষিক্ত হবেন। রবিবার (২১ আগস্ট) বশেমুরবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুবের অনুমোদনক্রমে ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ মোরাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ২৫(৩) ধারায় তিন বছরের জন্যে সহকারী অধ্যাপক জনাব প্রণীতা দত্ত কে এ নিয়োগ প্রদান করা হয়েছে। এই নিয়োগ তাঁর যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, বিভাগে কোন অধ্যাপক/সহযোগী অধ্যাপক নিয়োগ হলে অত্র বিশ্ববিদ্যালয়ের জন্য প্রণীত আইন ২০০১ মোতাবেক তাদের মধ্য থেকে জ্যেষ্ঠতম ব্যক্তি বিভাগের চেয়ারম্যান নিযুক্ত হবেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.