নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী সেনবাগ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে ২৩ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার নাজমুন্নাহার সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফেরদৌস আরা বেগম, সেনবাগ পৌর মেয়র আবু নাছের ভিপি দুলাল সহ প্রমুখ নেতৃবৃন্দ ।
