সারাদেশ

রামগঞ্জে শতাধিক দৃষ্টি ও বাক প্রতিবন্ধীর মাঝে শীতবস্ত্র ও সাদাছড়ি বিতরণ

রামগঞ্জে শতাধিক দৃষ্টি ও বাক প্রতিবন্ধীর মাঝে শীতবস্ত্র ও সাদাছড়ি বিতরণ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলা জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে রামগঞ্জে শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী ও বাক প্রতিবন্ধীর মাঝে শীতবস্ত্র ও সাদাছড়ি বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় রামগঞ্জ উপজেলার পানিয়ালা কামার রোডস্থ আবুল হাশেম ভবনের দ্বিতীয় তলায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় লক্ষ্মীপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রাপ্ত শীতবস্ত্র এবং জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার প্রধান কার্যালয়ের পক্ষ থেকে সরবরাহকৃত সাদাছড়ি প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা দৃষ্টি প্রতিবন্ধী শাখার সভাপতি মো. ফয়সালের সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক মো. শাকিল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম। বিশেষ অতিথি হিসেবে:
আরও পড়ুন
মামলা উপেক্ষা ফসল নষ্ট করে জমি দখলের চেষ্টার অভিযোগ

মামলা উপেক্ষা ফসল নষ্ট করে জমি দখলের চেষ্টার অভিযোগ

‎কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি- লক্ষ্মীপুরের কমলনগরে মামলার তদন্ত পক্ষে নিতে রাতের আধাঁরে প্রবাসির জমি দখল চেষ্টার অভিযোগ উঠে স্থানীয় আলী হোসেন নামে এক প্রভাবশালীর বিরুদ্ধে। ‎ ‎উপজেলা চরলরেন্স ইউনিয়ন প্রবাসি নুর হোসেনের পৈত্তিক সম্পত্তির ১৩শতাংশ জমি দীর্ঘদিন থেকে নিজের কব্জায় নিতে মরিয়া হয়ে উঠেন একাধিক অভিযোগে বিতর্কিত সাবেক হিসাবরক্ষণ (অডিটর) আলী হোসেন। ‎ স্থানীয় সূত্রে জানান, অভিযুক্ত আলী হোসেন কিছুদিন পূর্বে জমির দখল নিতে চেষ্টার করলে প্রবাসির স্ত্রী বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে প্রবাসির স্ত্রীকে ব্যাপক মারধর করে। এতে মারাত্মক জখমে আহত হন তিনি। আহত নাজমা বেগম বাদী হয়ে স্থানীয় থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত আলী হোসেন দীর্ঘদিন জেল হাজতে থাকেন। অভিযুক্ত:
আরও পড়ুন
বেগম জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ

বেগম জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ

কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি- লক্ষ্মীপুরের কমলনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ‎বুধবার ১৪জানুয়ারি উপজেলা চর লরেন্স এলাকায়  হেল্প হ্যান্ড ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন। এ সময় তিনি মরহুমার রূহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। শেষে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় কমিটির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জনাব এবিএম আশরাফ উদ্দিন:
আরও পড়ুন
‘জুলাই বার্তাবীর’ সম্মাননা পেলেন লক্ষ্মীপুরের জুনাইদ আল হাবিব 

‘জুলাই বার্তাবীর’ সম্মাননা পেলেন লক্ষ্মীপুরের জুনাইদ আল হাবিব 

জুলাই গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার স্বীকৃতি স্বরূপ জুলাই বার্তাবীর সম্মাননা পেলেন কালের কণ্ঠের প্রতিবেদক ও লক্ষ্মীপুরের সন্তান জুনাইদ আল হাবিব। বুধবার(৭জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে(আইডিইবি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ সম্মাননা প্রদান করে আগ্রাসন বিরোধী আন্দোলন। এ সময় তার হাতে ক্রেস্ট ও আর্থিক চেক তুলে দেন সংগঠকরা। আগ্রাসন বিরোধী আন্দোলনের উদ্যোগে এ আয়োজনে সহযোগিতায় ছিলেন জেএএম সংস্থা। জুনাইদ আল হাবিব কালের কণ্ঠের মাল্টিমিডিয়া বিভাগে প্রতিবেদক হিসেবে কর্মরত। গেল জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের খবরাখবর দৃশ্যমাধ্যমে তুলে ধরেন উত্তাল সময়ে। এ দিন দেশব্যাপী জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা, শহীদ পরিবার ও আহত ১ হাজার ২'শ জনকে আগ্রাসন বিরোধী জুলাই সম্মাননা স্মারক প্রদান করা হয়। আধিপত্যবাদ, রাজনৈতিক আগ্রাসন ও:
আরও পড়ুন
আমার দেশ সাংবাদিককে হত্যার হুমকি, রামগঞ্জ প্রেসক্লাবের নিন্দা

আমার দেশ সাংবাদিককে হত্যার হুমকি, রামগঞ্জ প্রেসক্লাবের নিন্দা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক আমার দেশ পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি মোঃ মাসুদ রানা মনি ও তার পরিবার পরিজনকে হত্যার হুমকির ঘটনায় রামগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। নিরাপত্তা চেয়ে সোমবার রাতেই রামগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেন মাসুদ রানা মনি। সৃষ্ট ঘটনায় ৫জানুয়ারী সোমবার) রাতে রামগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ জরুরী সাধারন সভার মাধ্যমে নিন্দা প্রকাশ করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন জানা যায় গত ২১ ডিসেম্বর রবিবার রাতে রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়া পাটোয়ারী বাড়ির চিহ্নিত মাদক ব্যবসায়ী রনিসহ কয়েকজন মাদকসেবী একই বাড়ীর মনজুর হোসেন টিপুর পরিত্যক্ত:
আরও পড়ুন
রায়পুরে ভাসমান জেলেদের মাঝে কম্বল বিতরণ করে প্রশংসায় ভাসছেন ইউএনও

রায়পুরে ভাসমান জেলেদের মাঝে কম্বল বিতরণ করে প্রশংসায় ভাসছেন ইউএনও

প্রদীপ কুমার রায়: তীব্র শীতের রাতে যখন চারপাশ নিস্তব্ধ, অধিকাংশ মানুষ যখন উষ্ণ বিছানায় ঘুমে আচ্ছন্ন, ঠিক সেই সময় অসহায় মানুষের পাশে দাঁড়ালেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান কাউছার। সোমবার (৫ জানুয়ারি) মধ্য রাতে তিনি রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের পুরান বেরীর চান্দার খাল সংলগ্ন মেঘনা নদী এলাকায় নৌকায় ভাসমান প্রায় ৪০টি অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন। হাড়কাঁপানো শীত উপেক্ষা করে উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন কাজকে প্রশংসায় ভাসিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারিরা। জানা যায়, রায়পুর উপজেলার চান্দার খালের এই এলাকাটি মূলত মেঘনা নদী ঘেঁষা একটি নৌকাভিত্তিক জনপদ। এখানকার অনেক পরিবার বছরের পর বছর নৌকায় বসবাস:
আরও পড়ুন
খালেদা জিয়াকে নিয়ে ফেইজবুক লাইভে কটুক্তির প্রতিবাদে রামগঞ্জে রফিক উল্ল্যা আফসারী অবাঞ্চিত

খালেদা জিয়াকে নিয়ে ফেইজবুক লাইভে কটুক্তির প্রতিবাদে রামগঞ্জে রফিক উল্ল্যা আফসারী অবাঞ্চিত

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে ফেইজবুক লাইভে কটুক্তিমূলক কথা বলার অভিযোগে বিতর্কিত বক্তা রফিক উল্ল্যা আফসারীকে অবাঞ্চিত ঘোষণা করেছে রামগঞ্জ উপজেলা ছাত্রদল। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে উপজেলার দল্টা বড় বাড়িতে পূর্বনির্ধারিত ওয়াজ মাহফিল চলছিলো। মাহফিলে রফিক উল্ল্যা আফসারীর উপস্থিতির খবর বিএনপি যুবদল ও ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজিত নেতাকমীরা ঘটনাস্থলে পৌছার আগেই রফিক উল্ল্যা আফসারী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবুর নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে যাওয়ার খবরে মাহফিল দ্রুত শেষ করে দেয়। এর আগে মঙ্গলবার সকালে রফিক:
আরও পড়ুন
রামগঞ্জে দ্বন্দ্ব ভুলে বিএনপি ঐক্যবদ্ধ

রামগঞ্জে দ্বন্দ্ব ভুলে বিএনপি ঐক্যবদ্ধ

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভক্ত বিএনপি সকল দ্বন্দ্ব ভুলে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী শাহাদাত হোসেন সেলিমকে সমর্থন জানিয়েছেন উপজেলার সকল স্তরের নেতাকর্মীরা। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত সোমবার (২৯ ডিসেম্বর) রাতে শহরস্থ ক্যাপসিক্যাম রেস্টুরেন্ট মিলনায়তনে এক মত বিনিময় সভায় এয়োদশ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করনের লক্ষে সংসদ সদস্য প্রার্থী সেলিমকে ওই সমর্থন জানানো হয়। রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজুর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন রামগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহাদাত হোসেন সেলিম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন মোল্ল্যা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও:
আরও পড়ুন
ছোট ভাই মাহফুজ নির্বাচন করবেন না মনোনয়নপত্র নেওয়ায় বিব্রত এনসিপি নেতা মাহবুব

ছোট ভাই মাহফুজ নির্বাচন করবেন না মনোনয়নপত্র নেওয়ায় বিব্রত এনসিপি নেতা মাহবুব

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তবে মনোনায়ন জমাদেয়ার শেষদিন সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটা পর্যন্ত রামগঞ্জ উপজেলা রিটার্নিং কার্যালয়ে তার ফরম জমা দেয়া হয়নি বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম। তবে বিকেল পর্যন্ত ওই আসনে ৭টি মনোনায় ফরম জমা হয়েছে বলে জানান এ কর্মকর্তা। ‎এদিকে মাহফুজ আলমের নামে মনোনয়নপত্র সংগ্রহ করা নিয়ে তিনি নিজেই বিব্রত অবস্থায় পড়েছেন। তিনি নির্বাচন করবেন না এবং মনোনয়নপত্রও জমা দেবেন না বলে জানিয়েছেন তার ভাই এনসিপি নেতা মাহবুব আলম। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির:
আরও পড়ুন
রামগঞ্জে মাকে বেঁধে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষ’ণ ৩ দিনেও গ্রেপ্তার হয়নি ছাত্রলীগ সভাপতি

রামগঞ্জে মাকে বেঁধে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষ’ণ ৩ দিনেও গ্রেপ্তার হয়নি ছাত্রলীগ সভাপতি

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে গভীর রাতে মাকে বেঁধে রেখে তার এক বাক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণে'র অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মনিরুল বাসার লিমনের (২৪) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রামগঞ্জ উপজেলার ৪নং ইছাপুর ইউয়িনের নয়নপুর গ্রামের বন্দালী মিঝি বাড়িতে। ২৫ ডিসেম্বর দিবাগত গভীর রাতে। পরে বাক প্রতিবন্ধী ধর্ষি'তার বাবা ২৬ ডিসেম্বর (শুক্রবার) মোঃ শাহাজাহান বাদী হয়ে রামগঞ্জ থানায় ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি লিমনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের ৩দিন পার গেলেও পুলিশ এখ পর্যন্ত ওই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করতে পারেনি। খবর পেয়ে রামগঞ্জ থানা উপ-পরিদর্শক মোঃ আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.