‘জুলাই বার্তাবীর’ সম্মাননা পেলেন লক্ষ্মীপুরের জুনাইদ আল হাবিব 

শেয়ার

জুলাই গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার স্বীকৃতি স্বরূপ জুলাই বার্তাবীর সম্মাননা পেলেন কালের কণ্ঠের প্রতিবেদক ও লক্ষ্মীপুরের সন্তান জুনাইদ আল হাবিব। বুধবার(৭জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে(আইডিইবি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ সম্মাননা প্রদান করে আগ্রাসন বিরোধী আন্দোলন। এ সময় তার হাতে ক্রেস্ট ও আর্থিক চেক তুলে দেন সংগঠকরা।

আগ্রাসন বিরোধী আন্দোলনের উদ্যোগে এ আয়োজনে সহযোগিতায় ছিলেন জেএএম সংস্থা।

জুনাইদ আল হাবিব কালের কণ্ঠের মাল্টিমিডিয়া বিভাগে প্রতিবেদক হিসেবে কর্মরত। গেল জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের খবরাখবর দৃশ্যমাধ্যমে তুলে ধরেন উত্তাল সময়ে।

এ দিন দেশব্যাপী জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা, শহীদ পরিবার ও আহত ১ হাজার ২’শ জনকে আগ্রাসন বিরোধী জুলাই সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আধিপত্যবাদ, রাজনৈতিক আগ্রাসন ও নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের প্রতীক হিসেবে পরিচিত ‘আগ্রাসন বিরোধী আন্দোলন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল দিনব্যাপী আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী এবং স্মৃতিচারণ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.