আমার দেশ সাংবাদিককে হত্যার হুমকি, রামগঞ্জ প্রেসক্লাবের নিন্দা

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক আমার দেশ পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি মোঃ মাসুদ রানা মনি ও তার পরিবার পরিজনকে হত্যার হুমকির ঘটনায় রামগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

নিরাপত্তা চেয়ে সোমবার রাতেই রামগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেন মাসুদ রানা মনি। সৃষ্ট ঘটনায় ৫জানুয়ারী সোমবার) রাতে রামগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ জরুরী সাধারন সভার মাধ্যমে নিন্দা প্রকাশ করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন

জানা যায় গত ২১ ডিসেম্বর রবিবার রাতে রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়া পাটোয়ারী বাড়ির চিহ্নিত মাদক ব্যবসায়ী রনিসহ কয়েকজন মাদকসেবী একই বাড়ীর মনজুর হোসেন টিপুর পরিত্যক্ত ঘরে মাদক সেবনের সময় বৃদ্ধ মোঃ বেলাল খান (৬২) বাধা প্রদান করলে মাদক সেবীরা তাকে পিটিয়ে মারাত্মক আহত করে। এ ঘটনা বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে রনি হোসেন ও তার পিতা মোহাম্মদ আবুল কালামসহ চিহ্নিত মাদক কারবারি ও সেবকরা আমার দেশ প্রতিনিধি মাসুদ রানাসহ তার পরিবারের সদস্যদের উপর হামলা, হত্যাসহ পরিবারের লোকজনকে হুমকি দেয়।

সৃষ্ট বিষয়ে রামগঞ্জ প্রেসক্লাবে সোমবার রাতে এক জরুরী সভায় সাংবাদিকবৃন্দ এই হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মাদক ব্যবসায়ী রনি ও তার দোসরদের আইনের আওতায় আনার জোর দাবী জানান প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

প্রেস ক্লাবের সভাপতি ও মানবজমিন প্রতিনিধি আবু তাহেরের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাক রামগঞ্জ সংবাদদাতা ফারুখ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক কালবেলার প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংবাদিক রহমত উল্ল্যা পাটোয়ারী, শাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, জাকির হোসেন মোস্তান, জাকির হোসেন পাটোয়ারী, মোঃ শাহ আলম, জাকির হোসেন সুমন, এমরান হোসেন পাটোয়ারী, রাজু হোসেন, কনক মজুমদার, পারভেজ হোসেন প্রমূখ। পরে রাতে মাসুদ রানা মনি বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.