রামগতিতে নবাগত জেলা প্রশাসকের আগমন উপলক্ষে মতবিনিময় সভা
মোখলেছুর রহমান ধনু : নবাগত লক্ষীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান এর আগমন উপলক্ষ্যে বৃহ:বার সকাল এগারোটা উপজেলা অডিটরিয়ামে এক মতবিনিময় সভার আয়েজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তনু চৌধুরী । মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক সুরাইয়া জাহান , রামগতি উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন সোহেল , পৌর মেয়র মেজবাহ উদ্দিন মেজু , উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ , থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন , রামগতি রিপোর্টাস ক্লাব সভাপতি অপরুপ বাবু , সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান ধনু, লক্ষীপুর জেলা পরিষদের সদস্য মেজবাহ উদ্দিন ভিপি হেলাল , উপজেলা ভাইস চেয়ারম্যান রাহিদ হোসেন , মহিলা:
