রামগতিতে নবাগত জেলা প্রশাসকের আগমন উপলক্ষে মতবিনিময় সভা

শেয়ার

মোখলেছুর রহমান ধনু :
নবাগত লক্ষীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান এর আগমন উপলক্ষ্যে বৃহ:বার সকাল এগারোটা উপজেলা অডিটরিয়ামে এক মতবিনিময় সভার আয়েজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তনু চৌধুরী ।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক সুরাইয়া জাহান , রামগতি উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন সোহেল , পৌর মেয়র মেজবাহ উদ্দিন মেজু , উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ , থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন , রামগতি রিপোর্টাস ক্লাব সভাপতি অপরুপ বাবু , সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান ধনু, লক্ষীপুর জেলা পরিষদের সদস্য মেজবাহ উদ্দিন ভিপি হেলাল , উপজেলা ভাইস চেয়ারম্যান রাহিদ হোসেন , মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ফারুক বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষক, চাকরি জীবীগনসহ প্রমুখ।

সভায় বক্তারা রামগতি উপজেলাকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতা কামনা করেন।

জেলা প্রশাসক সুরাইয়া জাহান তার বক্তব্যে বলেন, রামগতি উপজেলার উন্নয়নে তিনি সার্বিক সহযোগিতা করবেন।
মতবিনিময় সভায় উপজেলার সকল সরকারি কর্মকর্তা, সকল জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.