রায়পুরে ইউএনওকে শিক্ষক হিসেবে পেয়ে শিক্ষার্থীদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস
প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনজন দাশকে ক্ষণিকের জন্য শিক্ষক হিসেবে পেয়ে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস দেখিয়েছে কোমলমতি শিক্ষার্থীরা। সোমবার (১৪ আগস্ট) দুপুর ৩টার দিকে স্মার্ট ভিলেজে অবস্থিত চরপাতা এসএইচএম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান ইউএনও। এ সময় তিনি শিক্ষার্থীদের স্মার্ট বিদ্যালয়ে শিখনফল কেমন তা পরখ করে দেখেন। শিক্ষার্থীদের পড়িয়ে, পড়া নেন তিনি। চক ডাস্টার নিয়ে শিক্ষকের ভূমিকা অবতীর্ণ হন। এসময় তিনি শিক্ষার্থীদের নানা সমস্যার কথা শুনে তা সমাধানের আশ্বাস দেন। এসময় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ সাংবাদিক,সমাজসেবক, শিক্ষানুরাগী ও অভিভাবকরা উপস্থিত হন। চতুর্থ ও পঞ্চম শ্রেণির-শিক্ষার্থীরা জানান, ইউএনওকে শিক্ষক হিসেবে পেয়ে আমরা:
