ভোর থেকেই মুষলধারে বৃষ্টি
ঢাকাসহ সারাদেশের বিভিন্ন অঞ্চলে রোববার (১৩ আগস্ট) ভোর থেকেই শুরু হয়েছে বৃষ্টি। মধ্যরাতে কিছুটা বিরতি দিলেও ভোর থেকেই রাজধানীতে যেন আকাশ ভেঙে শুরু হয় বৃষ্টিপাত। শহরের কোনো কোনো জায়গায় বৃষ্টি হয়েছে মুষলধারে। মূলত বঙ্গপোসাগরে লঘুচাপ এবং মৌসুমী বায়ুর প্রভাবে সারাদেশেই বৃষ্টিপাত হচ্ছে। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টিসহ বজ্রপাতও হয়েছে। ভোরে মুষলধারে বৃষ্টিতে ঘর থেকে বের হতে পারেননি অনেকেই। ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। আবহাওয়া অফিস বলছে, বৃষ্টি অব্যাহত থাকতে পারেও আরও কয়েকদিন। এদিকে, ভারী বৃষ্টিপাতের কারণে সড়কে ব্যাহত হয় মানুষের চলাচল। যানবাহন কম, অগত্যা বৃষ্টিবন্দি হয়ে আটকা পড়েন অনেকেই। কেউ আশ্রয় নেন সড়কের পাশের ছাউনিতে, আর যাদের ছাতা ছিল তারা:
