সারাদেশ

ফরিদপুরে পুকুরে কিনারা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার

ফরিদপুরে পুকুরে কিনারা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরে একটি পুকুরে কিনারা থেকে অজ্ঞাত এক (২০) নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে সদর উপজেলার তুলাগ্রাম নামক এলাকার একটি পুকুরের কিনারা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে ওই নারীর নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ ও এলাকাবাসী জানান, তুলাগ্রাম এলাকার একটি পুকুরের কিনারায় এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নেয় পুলিশ। থানার পাশাপাশি সিআইডি ও পিবিআই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফরিদপুরের কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে:
আরও পড়ুন
রাজশাহীতে হত্যাচেষ্টা মামলায় পুলিশের এএসআই কারাগারে

রাজশাহীতে হত্যাচেষ্টা মামলায় পুলিশের এএসআই কারাগারে

প্রতিবেদক রাজশাহী: ভ­াড়াটে ক্যাডার বাহিনী নিয়ে আপন খালার জমি দখল ও হামলা চালিয়ে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলায় জামিনে থাকা পুলিশের সেই বিতর্কিত এএসআই আশরাফুল ইসলামসহ দুই জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (১০ সেপ্টেম্বর) রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিজ্ঞ বিচারক মাহবুব আলম এ আদেশ দেন। এর আগে তাকে সাময়িক বরখাস্ত করেন বগুড়া জেলা পুলিশ সুপার। ওই মামলায় অস্থায়ী জামিনে ছিলেন এএসআই আশরাফুল ইসলাম। এর আগে দুর্গাপুর থানায় দায়ের হওয়া মামলায় এজাহারভুক্ত আসামী হওয়ায় এএসআই আশরাফুলকে বগুড়া পুলিশ লাইন্সে ক্লোজড করে সাময়িক বরখাস্ত করা হয়। দুর্গাপুর পৌর সদরের সিংগা গ্রামের ব্যবসায়ী বকুল ইসলাম বাদী হয়ে এএসআই আশরাফুল, আশরাফুলের ছেলে আকাশ:
আরও পড়ুন
ইবিতে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

ইবিতে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের ৬১৪ নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়। এসময় নবীন শিক্ষার্থীদের ফুল, কলম ও নোটবুক দিয়ে বরণ করে নেয় বিভাগটি। এসময় বিভাগের শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জোহান ড্রীম ভ্যালী পার্ক:
আরও পড়ুন
ইবিতে নবীন শিক্ষার্থীকে র‌্যাগিংয়ের অভিযোগে তদন্ত কমিটি

ইবিতে নবীন শিক্ষার্থীকে র‌্যাগিংয়ের অভিযোগে তদন্ত কমিটি

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের তাহমিন ওসমান নামের এক নবীন শিক্ষার্থীকে দফায় দফায় নির্যাতনের অভিযোগ উঠেছে। সেই শিক্ষার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার (১০ সেপ্টেম্বর) ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামকে আহ্বায়ক ও একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার আলীবদ্দীন খানকে সদস্য সচিব করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। বিশ্ববিদ্যালয়ের এন্টি-র‌্যাগিং ভিজিলেন্স কমিটির আহ্বায়ক ও প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ এ তথ্যটি নিশ্চিত করেছেন। পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন, আইন বিভাগের অধ্যাপক ড. আনিচুর রহমান ও ফিনান্স এন্ড:
আরও পড়ুন
খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ছে : আইনমন্ত্রী

খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ছে : আইনমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে আগের দুটি শর্তেই মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ছে। এ সংক্রান্ত আবেদনে দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর বিষয়ে মত দিয়েছে আইন মন্ত্রণালয়। মতামত দিয়ে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো হয়েছে। রবিবার আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান। আগের শর্তে (বিদেশে যাওয়া যাবে না এবং দেশে চিকিৎসা নিতে হবে) তার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর জন্য মতামত দেওয়া হয়েছে বলেও জানান আইনমন্ত্রী। এ নিয়ে নির্বাহী আদেশে অষ্টমবারের মতো দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে। খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আগামী ২৪:
আরও পড়ুন
লেখক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়া সোনাইমুড়ীতে মুক্তিযুদ্ধের সংগঠক

লেখক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়া সোনাইমুড়ীতে মুক্তিযুদ্ধের সংগঠক

মোঃ বদিউজ্জামান (বি. চৌধুরী), নোয়াখালী প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়ার লেখা সাহিত্যানুরাগী সুহৃদ মহলের আয়োজনে"আমার স্মৃতি আমার কথা" বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে। শনিবার( ৯ সেপ্টেম্বর ) বিকেলে সোনাইমুড়ী অন্ধকল্যাণ আই হসফিটালের মিলনায়তনে এক উৎস বমুখর মনোরম পরিবেশে বইটির মোড়ক উম্মোচন কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ধর্মীয় গ্রন্থ আল কোরান ও গীতা থেকে পাঠ শেষে দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সূচনা পর্বে অনুষ্ঠানে আয়োজক কমিটির পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দকে সন্মাননা উত্তরীয় পরিধান এবং লেখককে সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। নোয়াখালী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুক্তিযুদ্ধের সংগঠক কাজী মোহাম্মদ রফিক উল্যাহর সভাপতিত্বে ও বজরা ছনগাঁও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক:
আরও পড়ুন
রাজশাহীতে পাকিস্তানি রিভলবারসহ গ্রেপ্তার-১

রাজশাহীতে পাকিস্তানি রিভলবারসহ গ্রেপ্তার-১

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্যসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার দুপুরে উপশহর প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে অস্ত্র ও মাদকদ্রব্যসহ মজনু আহমেদ সাগরকে (৪০) গ্রেপ্তার করে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযোগ চালিয়ে একটি প্রাইভেট কারে তল্লাশী করা হয়। এ সময় ওই কার থেকে তিন রাউন্ড গুলিসহ একটি পাকিস্তানি রিভলবার, ৫০ গ্রাম ক্রিস্টাল আইস ও ১৪৪ পিস ইয়াবা পাওয়া যায়। পরে কারের মালিক মজনু আহমেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ভাইভেট কারও জব্দ করা হয়েছে। মজনু একটি কোচিং সেন্টারের পরিচালক বলে র‌্যাব জানায়। গ্রেপ্তার মজনু আহমেদের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষ্মীপুর গ্রামে। তিনি মোকসেদ আলীর ছেলে। গ্রেপ্তার মজনু আহমেদ:
আরও পড়ুন
রামগঞ্জে সম্পত্তি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ১০জন আহত

রামগঞ্জে সম্পত্তি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ১০জন আহত

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে ১০জন আহত হয়েছে। ঘটনাটি ঘটে শনিবার দুপুরে রামগঞ্জ-পানিয়ালা সড়কের পশ্চিম ভাদুর সামার দোকানের সামনে। খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থানায় পৃথক পৃথক ২টি অভিযোগ দায়ের করেছে ভূক্তভূগীরা। সংঘর্ষের পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায, দীর্ঘদিন থেকে নেকবর ও বিল্লাল হোসেনের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। শনিবার বিল্লাল ওই বির্তকিত জায়গায় দোকান ঘর নির্মান করতে গেলে নেকবর গয়রা এসে বাধা প্রদান করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ সংঘর্ষ শুরু হয়। এসময় দুই গ্রুপের:
আরও পড়ুন
কবি ডা. জসিম তালুকদারের টাকা ও প্রেমের কথাকলি

কবি ডা. জসিম তালুকদারের টাকা ও প্রেমের কথাকলি

মানুষ টাকা চায়। কিন্তু টাকার জন্য টাকা চায় না। মানুষ টাকা চায় প্রেমের জন্য। সে মনে করে, তার টাকা নাই, তাই ভালোবাসার যোগ্য সে নয়। টাকা ছাড়া প্রেম প্রকাশের আর কোনো যোগ্যতা সে অর্জন করতে পারেনি। একটি জিনিসই সে অর্জন করতে পারে, তা হলো টাকা। তার একটি জিনিসই তার দেওয়ার আছে, তা হলো টাকা। তাকিয়ে দেখো তোমার অন্তঃপুরে। অর্থ-বিত্ত, নাম-যশ যাই তুমি চাও না কেন, প্রেমের জন্যই চাও। এই পৃথিবীতে শুধু প্রেমই আছে। আর কিছু নাই। শিশুর হামাগুড়িতে প্রেম। কুকুরটি লেজ নাড়িয়ে বলছে- ‘আমি তোমাকে ভালেবাসি’। বিড়ালটি মিউ মিউ করে বলছে,‘আমাকে প্রেম দাও’। মানুষ যত বিত্তশালীই হোক না কেন, তার:
আরও পড়ুন
এ্যানি সহ ৩ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা, ৯ জন কারাগারে

এ্যানি সহ ৩ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা, ৯ জন কারাগারে

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পুলিশের দায়ের করা দুই মামলায় বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। একই মামলায় জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমানসহ ৯ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আজ (১০ সেপ্টেম্বর) রবিবার দুপুর ১২টার সময় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন এ নির্দেশ দেন। গ্রেপ্তারকৃতদের কারাগারে নেওয়ার সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতার্মীরা লক্ষ্মীপুর আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করে। এ সময় উত্তেজিত জনতা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন,দুই মামলায়:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.