সারাদেশ

রায়পুরে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

রায়পুরে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে বিশেষ অভিযান চালিয়ে ১০৫ ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন আকবর হোসেন সুমন (৩৮), স্বপন চন্দ্র শীল (২৮), হারুনুর রশিদ (৪৮) ও মো. হারুন (৩২)। তাঁরা পৌর শহরের মুধুপুর এলাকার বাসিন্দা। শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া। এর আগে শুক্রবার গভীর রাতে তাঁদেরকে শহরের মধুপুরের ভূঁইয়া রাস্তার মাথা (জনতা বাজার) স্বপনের সেলুনের দোকানের ভেতর থেকে ইয়াবাসহ আটক করা হয়। ওই ঘটনায় উপ পরিদর্শক (এসআই) মোঃ মাইনউদ্দিন তালুকদার বাদি হয়ে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। রায়পুর:
আরও পড়ুন
উৎসবমুখর পরিবেশে ইবির আল-হাদিস বিভাগের রিইউনিয়ন অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে ইবির আল-হাদিস বিভাগের রিইউনিয়ন অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম অ্যালামনাই রিইউনিয়ন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে১০ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় অনুষ্ঠান আয়োজন কমিটির আহবায়ক ও আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর:
আরও পড়ুন
তাপবিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় ভিড়েছে বানিজ্যিক জাহাজ

তাপবিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় ভিড়েছে বানিজ্যিক জাহাজ

এম এম টিপু সুলতান, খুলনা জেলা প্রতিনিধি: রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য ৩১ হাজার ৩০০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেস। শনিবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৫টায় বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া-১১ নম্বরে নোঙর করে জাহাজটি।এর পর সকালের শিফট থেকে জাহাজটি থেকে আমদানি করা কয়লা লাইটার ভেসেলে খালাস শুরু হয়েছে। সক্ষমতানুযায়ী লাইটারে বোঝাই শেষে ওই লাইটারেজে করে কয়লা নেওয়া হবে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে। এর আগে, গত ৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার মুয়ারা পাত্তাই বন্দর থেকে ৪৯ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে বানিজ্যিক জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেস। জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড:
আরও পড়ুন
নোয়াখালী প্রেস ক্লাব নির্বাচন: সভাপতি বখতিয়ার শিকদার, সম্পাদক আবু নাছের

নোয়াখালী প্রেস ক্লাব নির্বাচন: সভাপতি বখতিয়ার শিকদার, সম্পাদক আবু নাছের

মোঃ বদিউজ্জামান ( বি.চৌধুরী), নোয়াখালী প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষিত নোয়াখালী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বখতিয়ার শিকদার ও সাধারণ সম্পাদক পদে আবু নাসের মঞ্জু নির্বাচিত। প্রায় ৬ বছরের খরা কাটিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কার্যকরী কমিটি নির্বাচিত করল নোয়াখালী প্রেস ক্লাবের সদস্যবৃন্দ। আনন্দমুখর পরিবেশে ২৩শে সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টা থেকে বেলা ১২টা পর্যন্ত নোয়াখালী জেলা প্রশাসন স্কুলের হল রুমে জেলা প্রশাসক দেওয়ান মাহবুব রহমান এর নিয়ন্ত্রণে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে প্রশাসনিক নিরাপত্তা বলয়ের মধ্যে একটি স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে বহুল কাঙ্খিত সাংবাদিক নেতৃত্ব নির্বাচিত করে সম্মানিত ভোটার বৃন্দ। প্রেস ক্লাবের ৫৭ জন সদস্যের মধ্যে সিনিয়র সাংবাদিক আনোয়ার:
আরও পড়ুন
ঢাকাসহ ১৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা সংকেত

ঢাকাসহ ১৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা সংকেত

ঢাকাসহ ১৮টি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাই সে সকল এলাকার নদীবন্দরগুলোতে তোলা হয়েছে এক নম্বর সতর্কতা সংকেত। শনিবার (২৩ সেপ্টেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ/ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বর্তমানে বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি অক্ষের সাথে মিলিত হয়েছে। মৌসুমি:
আরও পড়ুন
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন দাবিতে লক্ষ্মীপুরে ঐক্য পরিষদের গণ অনশন

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন দাবিতে লক্ষ্মীপুরে ঐক্য পরিষদের গণ অনশন

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ ২০১৮ সালে সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্ট­ান ঐক্য পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখা। শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল-সন্ধ‍্যাব্যাপী এই কর্মসূচি পালিত হচ্ছে । হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ডাকে পূজা উদযাপন পরিষদ, মহিলা ঐক্য পরিষদ, আইনজীবী ঐক্য পরিষদ, সাংস্কৃতিক ঐক্য পরিষদ, শিক্ষক ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদের জেলা, উপজেলা, পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ এতে অংশ নেন। এ সময় বক্তারা বলেন, ‘সংখ্যালঘু সুরক্ষা, বৈষম্য বিলোপ ও দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন করতে:
আরও পড়ুন
দুপুরেও জলাবদ্ধ রাজধানীর বিভিন্ন জায়গা

দুপুরেও জলাবদ্ধ রাজধানীর বিভিন্ন জায়গা

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া কয়েক ঘণ্টার বৃষ্টির পর রাজধানীর বিভিন্ন সড়ক-গলিতে জমে থাকা পানি সরেনি শুক্রবার দুপুরেও। ঢাকার দুই সিটি করপোরেশনের কুইক রেসপন্স টিম জলাবদ্ধতা নিরসনের চেষ্টা করলেও শুক্রবার দুপুরে রাজধানীর বেশকিছু এলাকায় মূল সড়কে হাঁটু সমান বা তার চেয়েও বেশি পানি দেখা গেছে। এছাড়া পুরান ঢাকাসহ নিম্ন এলাকাগুলোতে অলিগলি এবং ঘরের ভেতরেও পানি আটকে থাকতে দেখা গেছে। এতে করে বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া ভোগান্তি এখনও কাটেনি নগরবাসীর। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিন রাজধানীর নিউ মার্কেট, আজিমপুর, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, আনন্দবাজার, গুলিস্তান এবং গ্রিন রোড এলাকা ঘুরে দেখা গেছে কোথাও রয়েছে হাঁটু পানি, কোথাও আবার কোমর পরিমাণ:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে রাতের অন্ধকারে স্কুল ভাঙচুর-লুটপাট, অনিশ্চিত পাঠদান

লক্ষ্মীপুরে রাতের অন্ধকারে স্কুল ভাঙচুর-লুটপাট, অনিশ্চিত পাঠদান

তারেক মাহমুদ,লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে রাতের অন্ধকারে দু'দফা হামলা চালিয়ে ১০ টি সেমিপাকা ও দুটি টিনসেট শ্রণিকক্ষ ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) গভীর রাত ও শুক্রবার (২২ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার পালেরহাট মডেল একাডেমিতে এ ভাঙচুর চালানো হয়। জমির মালিকানা দাবি করে তোফায়েল আহমেদ ও আবু তাহেররা দলবল নিয়ে এ ঘটনা ঘটায়। এসময় দুটি ল্যাফটপ ও শিক্ষার্থীদের মাসিক বেতনের ১ লাখ টাকা নিয়ে যায় হামলাকারীরা। ভাঙচুর ও লুটপাটে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রতিষ্ঠান প্রধান মোরশেদ কামাল দাবি করেছেন। বিদ্যালয়ের প্রধান মোরশেদ কামাল ও তার বড় ভাই সাইফুল ইসলাম জানায়, তাদের মা ফাতেমা বেগম এই জমির মালিক। ২০১৪ সালে:
আরও পড়ুন
ইবির সাদ্দাম হোসেন হলের আয়োজনে অন্তিম কনসার্ট

ইবির সাদ্দাম হোসেন হলের আয়োজনে অন্তিম কনসার্ট

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হলের উদ্যোগে অন্তিম কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকাল পাঁচটা থেকে রাত ৯টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে এ কনসার্ট অনুষ্ঠিত হয়। জানা যায়, হলটির ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতকোত্তরের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দুই দিনব্যাপী আয়োজনের শেষ দিনে ‘অন্তিম কনসার্ট’ শিরোনামে এর আয়োজন করেন তারা। এর আগে, বুধবার (২০ সেপ্টেম্বর) আয়োজনের প্রথমদিনে হলের ডাইনিং রুমে রম্য বিতর্ক প্রতিযোগিতা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে হলের ৯৯জন বিদায়ী শিক্ষার্থীকে বিদায়ী সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। বিদায় সংবর্ধনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। কনসার্টে জনপ্রিয় ব্যান্ড সোনার বাংলা সার্কাস, মাশা, দ্যা ভাইপার্স,:
আরও পড়ুন
ইলেভেন কেয়ার একাডেমি’র আন্ত ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত

ইলেভেন কেয়ার একাডেমি’র আন্ত ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত

কামরুল হাসান হৃদয়: লক্ষ্মীপুরের ব্যতিক্রমধর্মী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান 'ইলেভেন কেয়ার একাডেমি' কর্তৃক শিক্ষার্থীদের শারিরীক সুস্থতা এবং ক্রীড়ামোদী করে গড়ে তুলতে ক্রীড়াপ্রেমী শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে 'ইলেভেন কেয়ার আন্ত ফুটবল টুর্নামেন্ট'। মঙ্গলবার (১৯সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় ক্যাম্পাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে আন্ত ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এর আগে রবিবার (১৭সেপ্টেম্বর) সকাল এগারোটায় 'ইলেভেন কেয়ার আন্ত ফুটবল টুর্নামেন্ট' এর শুভ উদ্বোধন করেন লক্ষ্মীপুর পৌরসভার প্যানেল মেয়র এবং পৌর ৭নং ওয়ার্ডের কাউন্সিলর কামাল উদ্দিন খোকন। গোল্ডেন প্লে থেকে গোল্ডেন সিক্স শ্রেণি পর্যন্ত ফুটবলপ্রেমী শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এ ফুটবল টুর্নামেন্ট। এতে অংশ নেয় চারটি দল; বসুন্ধরা কিংস, মোহামেডান একাদশ, শেখ:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.