4 drug dealers arrested in Rakhpur including Ibadya
প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে বিশেষ অভিযান চালিয়ে ১০৫ ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন আকবর হোসেন সুমন (৩৮), স্বপন চন্দ্র শীল (২৮), হারুনুর রশিদ (৪৮) ও মো. হারুন (৩২)। তাঁরা পৌর শহরের মুধুপুর এলাকার বাসিন্দা। শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া। এর আগে শুক্রবার গভীর রাতে তাঁদেরকে শহরের মধুপুরের ভূঁইয়া রাস্তার মাথা (জনতা বাজার) স্বপনের সেলুনের দোকানের ভেতর থেকে ইয়াবাসহ আটক করা হয়। ওই ঘটনায় উপ পরিদর্শক (এসআই) মোঃ মাইনউদ্দিন তালুকদার বাদি হয়ে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। রায়পুর…
