আলেকজান্ডার কাঁচাবাজার (কিচেন মার্কেট) নিয়ে অপপ্রচারের অভিযোগ
প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার আলেকজান্ডার বাজারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে অপপ্রচারের অভিযোগ করেছেন কাউন্সিলর ও বাজার ব্যবসায়ীরা। অস্থায়ীভাবে নির্মিত কাঁচাবাজার (কিচেন মার্কেট) নিয়ে এ প্রচারণা চালানো হচ্ছে বলে তাঁদের অভিযোগ। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য স্থায়ী মার্কেট নির্মাণ করাকালীন সময় পর্যন্ত তাঁদেরকে অস্থায়ীভাবে বিনামূল্যে ব্যবসা করতে নির্দিষ্ট একটি স্থান দেওয়ায় ক্ষুব্দ হয়ে একটি মহল এ প্রচারণায় লিপ্ত বলে অভিযোগ করেছেন তাঁরা। রোববার দুপুরে সংবাদ সম্মেলন করে এসব দাবি করেছেন রামগতি পৌরসভার কাউন্সিলর ও বাজারের ব্যবসায়ীরা। পৌরসভার হলরুমে পৌরসভা কর্তৃপ, আলেকজান্ডার বাজার পরিচালনা কমিটি ও বাজারের ব্যবসায়ীরা যৌথভাবে এ সংবাদ সম্মেলনটির আয়োজন করে। ব্যবসায়ীরা জানান, পৌরসভা প্রতিষ্ঠার দুই:
