সারাদেশ

লক্ষ্মীপুরে ডাকাতি ও হত্যা মামলার ১১ আসামির যাবজ্জীবন

লক্ষ্মীপুরে ডাকাতি ও হত্যা মামলার ১১ আসামির যাবজ্জীবন

তারেক মাহমুদ,লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদরে ২০০৫ সালে ডাকাতি করতে গিয়ে খুন করা হয় মুকবুল নামে এক গৃহকর্তাকে। দীর্ঘ ১৮ বছর পর ওই মামলার ১১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। রায়ের সময় এক আসামি আদালতে উপস্থিত ছিলেন বাকিরা পলাতক রয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। আসামিরা হলেন- কাওছার, আবুল হোসেন, ছোট কামাল, হোসেন প্রকাশ পাটোয়ারী, বেলাল, আনোয়ার হোসেন, রিপন, কবির হোসেন, ইসমাইল হোসেন, আলমগীর ও আবুল কালাম বাহার। রায়ের সময় উপস্থিত ছিলেন হোসেন প্রকাশ পাটোয়ারী। বেকসুর খালাস প্রাপ্তরা হলেন লিপি ও নূর:
আরও পড়ুন
ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬০৯

ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬০৯

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে ৪ জনের, আর ঢাকার বাইরে ৫ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৯০ জনে। এছাড়া একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৬০৯ জন নতুন রোগী। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্‌ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে নতুন শনাক্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬১ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪৮ জন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত:
আরও পড়ুন
দুর্গাপূজায় সারাদেশে মণ্ডপে মণ্ডপে কঠোর নিরাপত্তা

দুর্গাপূজায় সারাদেশে মণ্ডপে মণ্ডপে কঠোর নিরাপত্তা

দুর্গাপূজা কেন্দ্র করে প্রতিবছরই দেশে উৎসবের আমেজ বিরাজ করে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়েবড় উৎসব এ দুর্গাপূজা। এ বছর ২০ অক্টোবর থেকে শুরু হচ্ছে এ ধর্মীয় উৎসব। দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে মণ্ডপে মণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সরকার।পূজা কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বেশ সজাগ। পুলিশ র‌্যাবের পাশাপাশি কঠোর নজরদারিতে রয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। কারণ পূজার দুই মাস পরই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এজন্য ঢাকাসহ সারাদেশে ৩২ হাজার ৪০৭টি মণ্ডপের নিরাপত্তা নিয়ে দফায় দফায় বৈঠক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীসহ গোয়েন্দা সংস্থাগুলো। পূজার সময় কঠোর নিরাপত্তার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পুলিশ সদরদপ্তর থেকেওসব জেলায় জেলায় নির্দেশনা পাঠানো হয়েছে। এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও নিরাপত্তার:
আরও পড়ুন
‘জয়িতা টাওয়ার’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জয়িতা টাওয়ার’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ধানমন্ডিতে নবনির্মিত জয়িতা টাওয়ারের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় নবনির্মিত জয়িতা টাওয়ারের উদ্বোধনের পর সেখানে জামদানি গ্যালারি ও জয়িতা মার্কেট প্লেস উদ্বোধন করেন তিনি। পরে প্রধানমন্ত্রী গণভবন কমপ্লেক্স মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক। এ সময় আরও বক্তব্য দেবেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি ও জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা:
আরও পড়ুন
দুর্গাপুরে নিখোঁজের একদিন পর পানখেতে মিলল কৃষকের মরদেহ

দুর্গাপুরে নিখোঁজের একদিন পর পানখেতে মিলল কৃষকের মরদেহ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে নিখোঁজের এক দিন পরে পানখেত থেকে আইয়ুব আলী নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ অক্টোবর) সকাল ৯টার দিকে রাজশাহীর দুর্গাপুর উপজেলার পালশা গ্রামের ঠুঠারপাড়া পানবরজে এ ঘটনা ঘটে। আইয়ুব আলী (৪৫) উপজেলার পালশা গ্রামের ইব্রাহিম আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হোসেন। পরিবার ও স্থানীয়রা জানায়, আইয়ুব আলী একজন পানচাষী ছিলেন। তার নিজের জমিতে পানবরজ আছে। হঠাৎ গতকাল রোববার দুপুর থেকে আইয়ুব আলী নিখোঁজ হন। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে সোমবার তার নিজ পানবরজে নিখোঁজ আইয়ুব আলীর মৃতদেহটি দেখতে পায়। পালশা গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউপি সদস্য:
আরও পড়ুন
রামগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রামগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে বালুবাহী ট্রাক চাপায় রবিন হোসেন (২৪) নামের এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিন রামগঞ্জ উপজেলার ১নং কাঞ্চনপুর ইউনিয়নের শেপালীপাড়া মিঝি বাড়ির আবদুর রহিমের ছেলে। এঘটনায় রামগঞ্জ থানা পুলিশের এসআই হেলাল ঘটনাস্থলে গিয়ে গাড়িটি আটক করে থানায় নিয়ে আসেন। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৬আক্টোবর) সকাল সাড়ে ৯টায় রামগঞ্জে নিজ কর্মস্থল হোলিহোপ হাসপাতালের কাজ শেষ করে বাড়ি যাওয়ার সময় রামগঞ্জ-হাজীগঞ্জ মহাসড়কের শেখপুরা বাজার নামক স্থানে এলে হাজীগঞ্জ থেকে আসা বালুবাহী একটি ট্রাক (লক্ষ্মীপুর-ট-১১-০০৪­২) ধাক্কা দেয়। এতে রবিন মাথায় গুরুতর আঘাত পেয়ে রাস্তায় পড়ে যায়। পরে স্থানীয় লোকজন রবিনকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে:
আরও পড়ুন
চট্টগ্রাম সাহিত্য কুটিরের নতুন কমিটি গঠন 

চট্টগ্রাম সাহিত্য কুটিরের নতুন কমিটি গঠন 

চট্টগ্রাম বিভাগের সবচেয়ে অনলাইন জগতের কবি প্রিয় সংগঠন চট্টগ্রাম সাহিত্য কুটির। গত রবিবার (১৫ অক্টোবর) আগামী ২০২৪ সালের জন্য নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। সংগঠনের নির্বাহী সদস্য হতে পরিচালনা পর্ষদে ১৩ জন সদস্যকে কেন্দ্রীয় বিচারক প্যানেল বিভিন্ন পদে মনোনীত করে সুপারিশ করায় অনুমোদন দিয়েছেন চট্টগ্রাম সাহিত্য কুটিরের প্রতিষ্ঠাতা পরিচালক লেখক ডা. জসিম উদ্দীন মাহমুদ তালুকদার। নতুন পরিচালনা পর্ষদে যারা স্থান পেয়েছেন তাঁরা হলেন, কবি ও আবৃত্তি শিল্পী,গীতিকার সানজিদা রসুল সভাপতি ও গ্রুপমনিটরিং, এডভোকেট জয়নুল আবেদীন বেলাল চৌধুরী সিঃ সহসভাপতি, কবি জুয়েল আখতার সাধারণ সম্পাদক , কবি একরামুল হক দিপু সাংগঠনিক সম্পাদক, কবি মহিদুর জামান প্রচার ও প্রকাশনা সম্পাদক, কবি:
আরও পড়ুন
চরভদ্রাসনে পদ্মা নদীতে মোবাইল কোর্টের অভিযান

চরভদ্রাসনে পদ্মা নদীতে মোবাইল কোর্টের অভিযান

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে মোবাইল কোর্ট চালিয়ে ২৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ১৬০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। এসময় ৫ জেলেকে আটক করা হয়।তবে কোনো ইলিশ উদ্ধার করা যায়নি। সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট চালায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। জানা গেছে ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধ থাকছে আগামী ২ নভেম্বর পর্যন্ত। টানা ২২ দিন ইলিশ রক্ষায় চরভদ্রাসনের পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান/মোবাইল কোর্ট চলমান থাকবে বলে জানিয়েছে উপজেলা মৎস্য অফিস। সোমবার সকাল ১০:
আরও পড়ুন
ইউসিসি লক্ষ্মীপুর শাখার ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ইউসিসি লক্ষ্মীপুর শাখার ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুরে ১৭ তম ব্যাচ নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠান করে ইউসিসি। রবিবার (১৫ অক্টোবর) সকাল ১১ টায় মমিন প্লাজা, পোস্ট অফিস সংলগ্ন ইউসিসির হল রুমে কোরআর তেলোয়াতের মাধ্যমে ও নতুন ব্যাচের শিক্ষার্থীদের ফুল বিতরণ করে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এই সময়ে ইউসিসির পরিচালক অধ্যক্ষ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল লতিফ ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এড. নিজাম উদ্দিন মাহবুব। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউসিসি লক্ষ্মীপুর শাখার প্রাক্তন ছাত্র, কুষ্টিয়া ইউনিভার্সিটি ১ম মেধা স্থান প্রাপ্ত স্টুডেন্ট মোঃ ইছুপ ইমরান,নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিভাগের ছাত্র মোঃ:
আরও পড়ুন
বেগমগঞ্জের জমিদারহাটে আলিফ এন্টারপ্রাইজ এন্ড সাপ্লাইয়ার্স  উদ্বোধন

বেগমগঞ্জের জমিদারহাটে আলিফ এন্টারপ্রাইজ এন্ড সাপ্লাইয়ার্স  উদ্বোধন

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জের জমিদারহাটে আলিফ এন্টার প্রাইজ এন্ড সাপ্লাইয়ার্স এর উদ্বোধন করা হয়েছে। প্রোঃ মোঃ আমির হোসেন আমির। জমিদার হাট পৃর্ব বাজার বেগমগঞ্জ নোয়াখালী। রড সিমেন্ট ইট বালু বিক্রেতা কারক। শুভ উদ্বোধন করেন বেগমগঞ্জ গণমানুষের নেতা আলহাজ্ব মামুনুর রশিদ কিরণ এমপি উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগমগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক হাজারো যুবকের, আইকন নুর হোসেন মাসুদ আরো উপস্থিত ছিলেন ১৩ নং রসুলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হোসেন সেলিম ও ১২ নং কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.