বিএমজিটি’র লক্ষ্মীপুর সদর উপজেলা কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক: মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করনের দাবিতে শনিবার (১৪ অক্টোবর) বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার সদর উপজেলা পূর্ব শাখার ত্রি- বার্ষিক সম্মেলন যাদৈয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসায় অনুষ্ঠিত হয়। সদর উপজেলা শাখার সদ্য নির্বাচিত সিনিয়র সহ সভাপতি সাজ্জাদুর রহমান এর উপস্থাপনায় এবং সদর উপজেলা (পূর্ব) সভাপতি কামাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন জেলা সভাপতি মোহাম্মদ আলী এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা সাধারন সম্পাদক ফিরোজ আলম। বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন :বিএমজিটিএ লক্ষীপুর জেলা শাখার যুগ্ম সাধারন হাবিবুর রহমান ও কামাল উদ্দিন,সহ- সাধারন সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক ওয়াজি উল্ল্যাহ জুয়েল,সহ- সাংগঠনিক:
