‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে’ জেলা চ্যাম্পিয়ন নোয়াখালী পৌরসভা
মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ এর জেলা চ্যাম্পিয়ন নোয়াখালী পৌরসভা দল।ফাইনাল ম্যাচে নোয়াখালী সদর উপজেলা দলকে ৩-০ গোলে পরাজিত করে।খেলা শেষে সমাপনী ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।নোয়াখালী জেলা প্রশাসন ও নোয়াখালী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব- ১৭) বালক ও বালিকাদের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। এসময় বিশেষ অতিথি:
