উপকূলে আছড়ে পড়ছে ‘হামুন’, পুরোপুরি অতিক্রম করবে ১০ ঘণ্টায়
প্রবল ঘূর্ণিঝড় হামুন শক্তি হারিয়ে চট্টগ্রাম-কক্সবাজার উপকূলে আছড়ে পড়ছে। কুতুবদিয়ার কাছ দিয়ে আগামী ১০ ঘণ্টায় ঝড়টি পুরোপুরি উপকূল অতিক্রম করবে। মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন এমন তথ্য জানান। তিনি বলেন, সন্ধ্যার পর ঘূর্ণিঝড়ের মূল অংশ উপকূলের উঠে আসার প্রক্রিয়া শুরু হয়। এতে শক্তি হারিয়ে ঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ নেমে আসে ৯০ কিলোমিটারের নিচে। আগামী ১০ ঘণ্টার মধ্যে এটি পুরোপুরি স্থলভাগে উঠে আসবে। বুধবার আরও শক্তিক্ষয় করে পরিণত হবে নিম্নচাপে। ঘূর্ণিঝড়ের ১৩ নম্বর বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ পূর্ব থেকে উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে ঘূর্ণিঝড় হিসেবে:
