বৃহস্পতিবার আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘হামুন’
সাগরের পশ্চিম-মধ্য এলাকায় সৃষ্টি লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। পর্যায়ক্রমে এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘হামুন’। যা বৃহস্পতিবার বাংলাদেশের উপকূলেও আঘাত হানতে পারে। রোববার (২২ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। বর্তমানে এটি সাগরে নিম্নচাপ আকারে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গভীর নিম্নচাপটি বাংলাদেশ বা ভারতের উপকূলের দিকে আসবে নাকি দুর্বল হয়ে সাগরে মিলিয়ে যাবে, তা এখনই নিশ্চিত করে বলতে পারছেন না আবহাওয়াবিদরা। আবহাওয়া অফিস বলছে, গভীর নিম্নচাপের প্রভাবে আরব সাগর ও বঙ্গোপসাগরে একযোগে বৈরী আবহাওয়া:
