সারাদেশ

দুই হাজার আনসার প্রস্তুত রাখার নির্দেশ

দুই হাজার আনসার প্রস্তুত রাখার নির্দেশ

দেশের দুই রাজনৈতিক দল বিএনপির মহাসমাবেশ এবং আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ ঘিরে শনিবার (২৮ অক্টোবর) ঢাকা মহানগর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় দুই হাজার ব্যাটালিয়ন আনসার সদস্য স্ট্যান্ডবাই রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (রাজনৈতিক শাখা-২) উপ-সচিব মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী সই করা এক স্মারকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার একদিনের জন্য দুই হাজার ব্যাটালিয়ন আনসার সদস্যকে সকাল ৮টা থেকে স্ট্যান্ডবাই রাখার জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
আরও পড়ুন
রায়পুরে  দীপু মনি, বিএনপির অপরাজনীতি জনগনই প্রতিহত করবে

রায়পুরে  দীপু মনি, বিএনপির অপরাজনীতি জনগনই প্রতিহত করবে

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: বিএনপি অপরাজনীতি করছে। তারা এখন সহিংসতা করার পায়তারা করছে। তাদরেকে কোন বিশৃংখলা করার সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশের মানুষ জঙ্গীবাদ সন্ত্রাসবাদে বিশ্বাস করে না। অনেক ত্যাগের বিনিময়ে দেশ আজ মাথা উচু করে দাড়িয়েছে। তাই দেশের মানুষের জানমালের নিরাপত্ত্না নিশ্চিত করতে বাংলাদেশের মানুষই তাদের প্রতিহত করবে। শুক্রবার (২৭ অক্টোবর) বিকালে রায়পুর সরকারি মাচ্চেন্টস একাডেমী মাঠে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু  মনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নৈরাজ্য সৃষ্টি করার পাঁয়তারা করছে। তারা এখন জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। তারা কিভাবে অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা করেছে তা জনগণ দেখেছে।:
আরও পড়ুন
নরসিংদীর মনোহরদীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

নরসিংদীর মনোহরদীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: প্রধামন্ত্রীর নির্দেশনা "এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে"এ নির্দেশনাকে বাস্তবায়ন করার লক্ষ্যে নরসিংদীর মনোহরদীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর ) সকালে উপজেলার গোতাশিয়া ইউনিয়ন পরিষদ মাঠে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড.বদিউল আলম। উপজেলা প্রশাসন ও গোতাশিয়া ইউনিয়ন পরিষদ এ সমাবেশের আয়োজন করে। এসময় প্রধান অতিথি বলেন,প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো আমরা যেন নিজেদের খাদ্য আমরা নিজেরাই উৎপাদন করতে পারি। এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না রেখে তার সঠিক ব্যবহার করি।নরসিংদী তথা মনোহরদী হলো শস্যভান্ডার। এখানে প্রচুর ধান,সবজি:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে যুবলীগ নেতা হত্যা মামলার আসামী গ্রেফতার

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা হত্যা মামলার আসামী গ্রেফতার

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি আলাউদ্দিন পাটওয়ারী হত্যা মামলায় মো: ইউসুফ নামে এক আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার করছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে দুইটি একনলা বন্দুক ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ভোররাতে বশিকপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইউসুফ সদর উপজেলার বশিকপুর এলাকার মো: বদিউজ্জামানের ছেলে। আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিপিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর পুলিশ সুপার তারেক বিন রশিদ। তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে বশিকপুরে অভিযান চালিয়ে যুবলীগ নেতা হত্যা মামলার এজাহারভূক্ত আসামি ইউসুফকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে:
আরও পড়ুন
নোয়াখালী রৌশন বাণী সিনেমায় ‘মুজিব’ দেখতে উপচে পড়া ভিড়

নোয়াখালী রৌশন বাণী সিনেমায় ‘মুজিব’ দেখতে উপচে পড়া ভিড়

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় এবং ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল পরিচালিত জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত অনন্য চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবির প্রদর্শন চলছে নোয়াখালীতে। জেলা শহর মাইজদীর ‘রৌশন বাণী’ সিনেমা হলে ১৩ অক্টোবর থেকে চলচ্চিত্রটি প্রদর্শন শুরু হয়।মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে ‘রৌশন বাণী’ সিনেমা হলের শো-তে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত চলচ্চিত্রটি দেখেন ছবিটির কাস্টিং ও সহকারী পরিচালক বাহার উদ্দিন খেলন। তিনি মুক্তিযুদ্ধের অত্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার আবদুল মালেক উকিলের ছেলে এবং নোয়াখালীর সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি।এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব:
আরও পড়ুন
লক্ষ্মীপুর ছাত্রলীগের দুই শাখার সম্মেলন ২৭ অক্টোবর

লক্ষ্মীপুর ছাত্রলীগের দুই শাখার সম্মেলন ২৭ অক্টোবর

লক্ষ্মীপুর সংবাদদাতা: আগামী ২৭ অক্টোবর লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা ও রায়পুর পৌর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।  ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (এমপি)। জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি সাংবাদিকদের জানান, ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে আমরা আগামী শুক্রবার বিকেলে দুইটি শাখার সম্মেলন একসঙ্গে করার উদ্যোগ নিয়েছি। দীর্ঘদিন রায়পুর উপজেলা ছাত্রলীগের বেশিভাগ কমিটি আহ্বায়ক কমিটি ছিল। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ:
আরও পড়ুন
বাংলাদেশের উপকূল পার করেছে ঘূর্ণিঝড় ‘হামুন’

বাংলাদেশের উপকূল পার করেছে ঘূর্ণিঝড় ‘হামুন’

বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই বাংলাদেশ উপকূল পার করেছে ঘূর্ণিঝড় ‘হামুন’। এটি দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপের আকারে চট্টগ্রামের সাতকানিয়া হয়ে মিয়ানমারের দিকে চলে যাচ্ছে। বর্তমানে মিয়ানমারের কালাই শহরে অবস্থান করায় বাংলাদেশের জন্য ঘূর্ণিঝড়টি গুরুত্বহীন হয়ে পড়েছে। এ পর্যায়ে দেশে ক্ষয়ক্ষতির আশঙ্কা দূরীভূত হয়েছে। আজ বুধবার (২৫ অক্টোবর) এসব তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। এদিকে, ঘূর্ণিঝড় হামুন নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ১৫ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, `উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় হামুন উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার রাত একটায় উপকূল অতিক্রম সম্পন্ন করেছে ও দুর্বল হয়ে সাতকানিয়া, চট্টগ্রামে স্থল গভীর নিম্নচাপ আকারে:
আরও পড়ুন
দুপুরের মধ্যে ৯ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

দুপুরের মধ্যে ৯ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বুধবার (২৫ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় হামুন দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টি স্থলভাগে আরও অগ্রসর ও বৃষ্টি ঝরিয়ে দুর্বল হতে পারে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে সাত নম্বর বিপদ সংকেত নামিয়ে তার:
আরও পড়ুন
সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন আর নেই

সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন আর নেই

সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৭২ বছর। বুধবার (২৫ অক্টোবর) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সৈয়দ আবুল হোসেন ১৯৫১ সালে মাদারীপুরে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় একজন রাজনীতিবিদ ও ব্যবসায়ী। আবুল হোসেন বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে মাদারীপুর-৩ আসন থেকে ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি সপ্তম, অষ্টম ও নবম সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরমধ্যে ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১১ সালের ২৮ এপ্রিল পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের সঙ্গে ১২০:
আরও পড়ুন
ঘূর্ণিঝড়ে বিদ্যুৎহীন পুরো কক্সবাজার

ঘূর্ণিঝড়ে বিদ্যুৎহীন পুরো কক্সবাজার

ঘূর্ণিঝড় ‘হামুন’ এর প্রভাবে কক্সবাজার শহরের বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিদ্যুৎহীন হয়ে পড়েছে পুরো শহর। মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ৮টা থেকে কক্সবাজার শহরে বিদ্যুৎ নেই। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কক্সবাজারের সহকারী প্রকৌশলী মো. হুমায়ুন কবির বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে গাছপালা ভেঙে পড়ে বৈদ্যুতিক খুঁটিসহ বিভিন্ন সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে পুরো শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে এদিন সকাল থেকেই কক্সবাজারে গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়। এরপর সন্ধ্যার দিকে শুরু হয় তীব্র বাতাস। এতে গাছপালা ভেঙে পড়তে থাকে। বিভিন্ন জায়গায় বিদ্যুতের তারে গাছ ভেঙে পড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.