সারাদেশ

রাজধানীতে ত্রিমুখী সংর্ঘষে আহত ৪১ পুলিশ সদস্য হাসপাতালে

রাজধানীতে ত্রিমুখী সংর্ঘষে আহত ৪১ পুলিশ সদস্য হাসপাতালে

রাজধানীতে বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংর্ঘষে ৪১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে রাজারবাগ পুলিশ হাসপাতালে ২২ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া আহত অবস্থায় ১৯ জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঢাকা মহানগর পুলিশের ডেপুটি কমিশনার (মিডিয়া) ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজারবাগ পুলিশ হাসপাতালে ২২ জন এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ১৯ জন আহত পুলিশ সদস্য চিকিৎসাধীন আছেন। আজ শনিবার বেলা ১টার দিকে রাজধানীর কাকরাইল মোড়, হাইকোর্ট এলাকা ও প্রধান বিচারপতির বাসভবনের সামনে সংর্ঘষের ঘটনার মধ্য দিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একদিকে সমাবেশ চলে, অন্যদিকে চলছিল সংঘর্ষ। নয়াপল্টনের সমাবেশকে:
আরও পড়ুন
রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে আগুন

রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে আগুন

রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে যাচ্ছে। শনিবার (২৮ অক্টোবর) বিকেল ৩টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা বিকেল ৩টা ১৫ মিনিটে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আগুন লাগার সংবাদ পাই। ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট যাচ্ছে। আগুন লেগেছে নাকি কেউ আগুন লাগিয়েছে– সে তথ্য আমাদের কাছে নেই।
আরও পড়ুন
আগামীকাল হরতাল ডেকেছে বিএনপি

আগামীকাল হরতাল ডেকেছে বিএনপি

আগামীকাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। শনিবার (২৮ অক্টোবর) বিকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত মহাসমাবেশ থেকে এ ডাক দেয় দলটি। এর আগে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে পুলিশের হামলার অভিযোগ উঠেছে। সমাবেশ চলাকালে হঠাৎ করেই দুপুর ২টা ৩০ মিনিটে সমাবেশের দুইদিকে অবস্থান নেয় পুলিশ। সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়া হয়। এর ফলে মঞ্চ থেকে বিএনপির নেতা-কর্মীরা সমাবেশস্থল থেকে বেরিয়ে যাচ্ছেন। বিএনপির অভিযোগ, পুলিশ কাকরাইল মোড় থেকে ধীরে ধীরে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ছুঁড়তে ছুঁড়তে পল্টনের দিকে এগিয়ে যায়। একসময় মুহুর্মুহু রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ছুড়তে থাকে।
আরও পড়ুন
‘এক দফা’ দাবিতে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু

‘এক দফা’ দাবিতে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু

সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শুরু হয়েছে বিএনপির মহাসমাবেশ। শনিবার দুপুর ১২টা ৪০ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যদিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হয় বিএনপির এ মহাসমাবেশ। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এতে সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের সঞ্চালনায় মহাসমাবেশে প্রধান অতিথি উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসমাবেশ আজ আনুষ্ঠানিকভাবে শুরুর আগেই গতকাল শুক্রবার সন্ধ্যা থেকেই নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন:
আরও পড়ুন
গলায় ফাঁস দিয়ে ৬ষ্ঠ শ্রেণির মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

গলায় ফাঁস দিয়ে ৬ষ্ঠ শ্রেণির মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

নাটোরে হালিমা খাতুন (১৩) নামের এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়ি থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হালিমা খাতুন জেলার সদর উপজেলার ছাতনী ইউনিয়নের তেলকুপি এলাকার খোকন মণ্ডলের মেয়ে। হালিমা তেলকুপি ফোরকানিয়া মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বাড়িতে হালিমাকে একা রেখে তার বাবা-মা তাদের বড় মেয়ের বাড়িতে যান। পরে সন্ধ্যায় বাড়িতে এসে হালিমাকে দেখতে না পেয়ে ডাকাডাকি করলেও তার কোনো সাড়া শব্দ না পেয়ে হালিমার ঘরের তীরের সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় তাকে ঝুলে থাকতে দেখেন।:
আরও পড়ুন
সরকারকে পদত্যাগে ২৪ ঘণ্টা সময় দেবে বিএনপি

সরকারকে পদত্যাগে ২৪ ঘণ্টা সময় দেবে বিএনপি

সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের প্রথম দিনই সরকারকে পদত্যাগে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিচ্ছে বিএনপি। এসময়ের মধ্যে দাবি মেনে না নিলে আগামী ৩০ অক্টোবর দলটির পক্ষ থেকে সচিবালয় ঘেরাও কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নয়াপল্টনে মহাসমাবেশ থেকে বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করবেন। দলটির নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির মহাসমাবেশ আজ। শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে আনুষ্ঠানিকভাবে এ মহাসমাবেশ শুরু হবে। তবে গতকাল শুক্রবার সন্ধ্যা থেকেই নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। রাত বাড়তেই বাড়তে থাকে নেতাকর্মীদের ভিড়। শনিবার ভোরে:
আরও পড়ুন
কাকরাইলে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ

কাকরাইলে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ

রাজধানীর কাকরাইল মোড়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সংঘর্ষ হয়েছে। ১৫ থেকে ২০ মিনিট ধরে এ সংঘর্ষ চলে। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মগবাজারের দিক থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পিকআপে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন। কাকরাইল থেকে আরামবাগ মোড় পর্যন্ত রাস্তায় আগে থেকেই বিএনপির নেতা-কর্মীরা অবস্থান করছিলেন। এতে পিকআপটি গুলিস্তানের দিকে যেতে পারেনি। এ সময় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের অনেকের হাতেই লাঠিসোঁটা দেখা যায়। কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। আজ বেলা দুইটার দিকে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে:
আরও পড়ুন
৩ মিনিটে বঙ্গবন্ধু টানেল পার হলেন প্রধানমন্ত্রী, দিলেন টোল

৩ মিনিটে বঙ্গবন্ধু টানেল পার হলেন প্রধানমন্ত্রী, দিলেন টোল

কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা পৌনে ১২টায় চট্টগ্রাম নগরীর পতেঙ্গা প্রান্তে টানেলের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে টোল দিয়ে গাড়িতে করে টানেল পার হন সরকারপ্রধান। জানা গেছে, চট্টগ্রামের পতেঙ্গা থেকে তিন মিনিটে টানেলের আনোয়ারা প্রান্তে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে প্রথম যাত্রী হিসেবে সেখানে টোলে দেন সরকারপ্রধান। টোল কালেক্টর ঝুমুর আক্তার প্রধানমন্ত্রীর হাত থেকে টাকা নিয়ে রশিদ দিলে হাত তুলে তা দেখান শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী তার সঙ্গে কুশলাদি বিনিময় করেন। উদ্বোধন ও টোল দেওয়ার আনুষ্ঠানিকতা শেষ করে প্রধানমন্ত্রীর গাড়িবহর কর্ণফুলীর কেইপিজেড মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভার উদ্দেশ্যে:
আরও পড়ুন
কাকরাইলে ককটেল বিস্ফোরণ, বিএনপির ২০০ নেতাকর্মী আটক

কাকরাইলে ককটেল বিস্ফোরণ, বিএনপির ২০০ নেতাকর্মী আটক

রাজধানীর কাকরাইলে একটি নির্মাণাধীন ভবন থেকে পুলিশের ওপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে ওই ভবনে অভিযান চালিয়ে বিএনপির প্রায় দুই শ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (২৭ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে অভিযান শেষে এ কথা বলেন গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, মহাসমাবেশকে কেন্দ্র করে দুষ্কৃতকারীরা যেন কোনো ধরনের অঘটন ঘটাতে না পারে এজন্য পুলিশ অভিযান পরিচালনা করে। ঘটনাস্থলে আসামাত্র ১৫ থেকে ২০টি ককটেল পুলিশের ওপর নিক্ষেপ করা হয়। গোয়েন্দাপ্রধান বলেন, কাকরাইলের ওই ভবনের ভেতরে প্রবেশ করে দেখা যায়, ভবনটিতে কয়েক শ নেতাকর্মী দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন। ভবনের ভেতরে রড, লাঠি, ককটেল, চাল,:
আরও পড়ুন
চারদিনে ১৬৮০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে: রিজভী

চারদিনে ১৬৮০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে: রিজভী

বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে গত চারদিনে এক হাজার ৬৮০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার (২৭ অক্টোবর) রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত (শুক্রবার) ৬৬০ জনেরও বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং মামলা হয়েছে ২২টি। গত ২৮ ও ২৯ জুলাই থেকে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশে আহত হয়েছেন দুই হাজার ১১০ জনের বেশি নেতাকর্মী, মামলা হয়েছে ৪২২টি, আসামি করা হয়েছে ২৮ হাজার ৮৯০ জনকে, গ্রেফতার হয়েছেন চার হাজার ৩৫০ জন।   এই সময়ে ১৫ মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.