সারাদেশ

সারাদেশে ৩ দিন অবরোধের ডাক বিএনপির

সারাদেশে ৩ দিন অবরোধের ডাক বিএনপির

বিএনপি ও সমমনা দলগুলো সারাদেশে তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন শেষে নতুন এ কর্মসূচি দিলো দলটি।সারাদেশে ৩ দিন অবরোধের ডাক বিএনপিরসারাদেশে ৩ দিন অবরোধের ডাক বিএনপির মহাসমাবেশে হামলা, বাড়ি বাড়ি তল্লাশি, নেতাকর্মীদের নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদ এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি দিয়েছে দলটি। আগামী মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার এই অবরোধের ডাক দেওয়া হয়। রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় দলের পক্ষ থেকে এক বিবৃতিতে এ অবরোধের ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে জানানো হয়, দেশে চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও সিন্ডিকেটবাজীর ফলে দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত জনগণের জীবন-জীবিকা রক্ষার স্বার্থে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার:
আরও পড়ুন
রামগঞ্জে বিএনপির-জামায়াতের হরতাল পালিত, ছেড়ে যায়নি দুরপাল্লার যানবাহন

রামগঞ্জে বিএনপির-জামায়াতের হরতাল পালিত, ছেড়ে যায়নি দুরপাল্লার যানবাহন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ বিএনপি ও জামায়াতের ডাকে ঢাকা মহানগরে হরতাল চললেও রামগঞ্জ থেকে দুরপাল্লার কোন যানবাহন চলাচল করেনি। সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম বা চৌমুহুনী ও নোয়াখালীগামী বাস কাউন্টার ছিলো বন্ধ। ছেড়ে যায়নি কোন গণপরিবহন। বেলা বাড়ার সাথে সাথে ব্যাটারী ও সিএনজি চালিত অটোরিক্সার পাশাপাশি, পিকআপ ও মালবাহী পরিবহন চলাচল ছিলো স্বাভাবিক। তবে লক্ষ্মীপুর-হাজীগঞ্জ ও চৌমুহুনী-মাইজদিগামী বাস এবং সিএনজি বন্ধ থাকায় যাত্রী সাধারণ পড়েন মারাত্মক দূর্ভোগে। পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর রাশেদুল হাসান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসিরের নেতৃত্বে শনিবার রাতে হরতাল বিরোধী একটি মিছিলের আয়োজন করা হলেও আজ রবিবার বেলা ২টা পর্যন্ত হরতালের পক্ষে বিপক্ষে উপজেলা শহরে বিএনপি বা আওয়ামীলীগের কারো কোন:
আরও পড়ুন
বিএনপি-জামায়াতের হরতালের প্রতিবাদে ইবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

বিএনপি-জামায়াতের হরতালের প্রতিবাদে ইবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

ইবি সংবাদদাতা: বিএনপি-জামায়াতের সকাল সন্ধ্যা হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। রোববার (২৯ অক্টোবর) বেলা ১২টার দিকে সংগঠনটির সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে সংগঠনটির দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী শেখ পাড়া বাজার হয়ে পূনরায় টেন্টে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এসময় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মৃদুল হাসান রাব্বি, মামুনুর রশীদ ও নাইমুর রহমান জয়, যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম ও হোসাইন মজুমদার এবং সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখসহ শাখা ছাত্রলীগের বিভিন্ন অনুষদ ও হল ইউনিটের দুই শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সমাবেশে:
আরও পড়ুন
মির্জা ফখরুলকে আটক করেছে ডিবি পুলিশ

মির্জা ফখরুলকে আটক করেছে ডিবি পুলিশ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার (২৯অক্টোবর) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সকালে বিএনপি মহাসচিবের গুলশানের বাসায় যায় আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা। পরে তাকে আটক করা হয়েছে বলে জানান তিনি। এদিকে বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসা সকাল থেকে ঘেরাও করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা গেইট ভাঙ্গার চেষ্টা করছে করছে বলেও অভিযোগ করা হয়। আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালনের ঘোষণা দিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ। শনিবার সমাবেশ পণ্ড হওয়ার পর দলীয় কার্যালয়ের নিচে হ্যান্ড মাইকে প্রথমে হরতালের ঘোষণা দেন:
আরও পড়ুন
বিএনপি-জামায়াতের ডাকে চলছে হরতাল, কঠোর অবস্থানে পুলিশ

বিএনপি-জামায়াতের ডাকে চলছে হরতাল, কঠোর অবস্থানে পুলিশ

বিএনপি-জামায়াতের ডাকে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। ভোর ৬টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি শেষ হবে সন্ধ্যা ৬টায়। তবে এখন পর্যন্ত রাজধানীসহ দেশের কোথাও হরতালের সমর্থনে মিছিল-সমাবেশ বা কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিএনপির কার্যালয়ের সামনে জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা ব্যবস্থা। এক পাশ বেষ্টনী দিয়ে ঘিরে রেখেছে পুলিশ। এছাড়া রাজধানীর বিপান্থপথ মোড়, সার্ক ফোয়ারা, ফকিরাপুল, রাজারবাগ, কাকরাইলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। হরতালে সকাল থেকে রাজধানীর সড়ক মহাসড়কগুলো অনেকটা ফাঁকা দেখা গেছে। পান্থপথ, মোহাম্মদপুর, গ্রিনরোড, কারওয়ান বাজার, আগারগাঁও, ফকিরাপুল বাসের সংখ্যা কম দেখা যায়। শুধুমাত্র কিছুসংখ্যক গণপরিবহণ, রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন:
আরও পড়ুন
ঢাকায় সহিংসতা: ভিসা নিষেধাজ্ঞা পর্যালোচনা করবে যুক্তরাষ্ট্র

ঢাকায় সহিংসতা: ভিসা নিষেধাজ্ঞা পর্যালোচনা করবে যুক্তরাষ্ট্র

ঢাকার রাজনৈতিক সহিংসতায় নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। একই সঙ্গে সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য সমস্ত সহিংস ঘটনা পর্যালোচনা করার কথা জানিয়েছে দেশটি। শনিবার (২৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরো এক বার্তায় এই নিন্দা জানায়। বার্তায় উল্লেখ করা হয়, ঢাকায় আজকের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। আমরা সব পক্ষকে শান্ত ও সংযমের আহ্বান জানাই। সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য সমস্ত সহিংস ঘটনা পর্যালোচনা করা হবে। এদিকে ঢাকার মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস এক বিবৃতিতে উল্লেখ করেছে, ২৮ অক্টোবর ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা সংঘটিত হয়েছে, যুক্তরাষ্ট্র তার নিন্দা জানায়। একজন পুলিশ কর্মকর্তা, একজন রাজনৈতিক কর্মী হত্যা এবং একটি হাসপাতাল পোড়ানোর ঘটনা:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিল

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিল

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: আগামীকাল সারাদেশে বিএনপির ডাকা হরতাল, অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠন। শনিবার (২৮ অক্টোবর) রাতে লক্ষ্মীপুর পুর উত্তর তেমুহনী হতে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে নের্তৃত্বদেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি। মিছিলে আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এদিকে, আওয়ামী লীগের এই মিছিল থেকে বাজার এলাকায় বিএনপির বেশ কিছু ব্যানার-ফেস্টুন ভাংচুরের অভিযোগ উঠেছে। উল্লেখ্য, শনিবার ঢাকার নয়া পল্টনে আয়োজিত মহাসমাবেশে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর:
আরও পড়ুন
চরভদ্রাসনে পদ্মা নদী থেকে ৬০০০ মিটার কারেন্ট জাল জব্দ

চরভদ্রাসনে পদ্মা নদী থেকে ৬০০০ মিটার কারেন্ট জাল জব্দ

ফরিদপুর জেলা প্রতিনিধি- মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যােগে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে পদ্মা নদীর তীরে পুড়িয়ে ফেলা হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃমেহেদী মোর্শেদের নির্দেশে অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান। এছাড়া অভিযানে উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী শামিম আরিফিন।
আরও পড়ুন
ইবিতে আবৃত্তি আবৃত্তি’র দুই দশক পূর্তি উদযাপন

ইবিতে আবৃত্তি আবৃত্তি’র দুই দশক পূর্তি উদযাপন

ইবি সংবাদদাতা: বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ’র অন্তর্ভুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংস্কৃতিক সংগঠন ‘আবৃত্তি আবৃত্তি’র দুই দশক পূর্তি ও পূনর্মিলনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। দুই দশক পূর্তি উপলক্ষে শনিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (ইবি) হতে আনন্দ র‌্যালি বের করে সংগঠনটি। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সংগঠনটির সভাপতি হায়াতে জান্নাতের সভাপতিত্বে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক লিপু, সংগঠনটির উপদেষ্টামন্ডলীর সদস্য:
আরও পড়ুন
উত্তাল নয়াপল্টন, অসুস্থ মির্জা ফখরুল

উত্তাল নয়াপল্টন, অসুস্থ মির্জা ফখরুল

সরকার পতনের একদফা দাবি আদায়ে চলমান সমাবেশে কাঁদানে গ্যাসে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৮ অক্টোবর) বিকেল সোয়া তিনটার দিকে নয়াপল্টনে তাদের মহাসমাবেশ থেকে হরতাল ঘোষণা দিয়ে মঞ্চ থেকে নামার পর তিনি টিয়ারশেলে আক্রান্ত হন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। শায়রুল বলেন, হরতাল ঘোষণা দিয়ে মঞ্চ থেকে নাম ছিলেন বিএনপি মহাসচিব। এসময় কাঁদানে গ্যাসে তার চোখ জ্বালাপোড়া করছিল। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.