সারাদেশ

ইসরায়েলী আগ্রাসন বন্ধের দাবীতে লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 

ইসরায়েলী আগ্রাসন বন্ধের দাবীতে লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ অব্যাহত ইসরায়েলী আগ্রাসন বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবীতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার বাদ জুমা মার্কাজ মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর স্টেশন মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে অংশ হাজারো ধর্মপ্রাণ মুসল্লিরা। এতে জেলা ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলওয়ার হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, ইসরায়েলের ইহুদিরা বর্তমান বিশ্বের জন্য বিষফোঁড়া। ইসরায়েলী পণ্য বয়কট ও ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র গঠনে বিশ্ব মুসলিমকে এক্যবদ্ধ হওয়ার আবাহন জানান তারা। এছাড়াও ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘ:
আরও পড়ুন
সাত কলেজে ভর্তিচ্ছুদের পাশে ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরাম

সাত কলেজে ভর্তিচ্ছুদের পাশে ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরাম

কামরুল হাসান হৃদয়, লক্ষ্মীপুর: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষায় লক্ষ্মীপুর জেলা থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা দিয়েছে ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরাম। ১৭মে (শুক্রবার) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অধিভুক্ত সরকারি সাত কলেজে বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় লক্ষ্মীপুর জেলা থেকে ২শতাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের ফোরামের পক্ষ থেকে কলম এবং শিক্ষার্থীদের ইলেক্ট্রনিক্স ডিভাইস সংরক্ষণ ও তীব্র তাপদাহ থেকে স্বস্তি পেতে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়। ফোরামটির এমন কার্যক্রমে জেলার পাঁচ উপজেলা থেকে ভর্তিযুদ্ধে অংশগ্রহণকারী পরীক্ষার্থী এবং অভিভাবকগণ সন্তোষ প্রকাশ করে ফোরামের উত্তোরত্তোর সফলতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের সভাপতি আসহাব রাফি, সাধারণ:
আরও পড়ুন
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে জামিল হাসান দুর্জয় 

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে জামিল হাসান দুর্জয় 

বাবুল খান: প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদের বহুল আলোচিত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব এডভোকেট মোঃ জামিল হাসান দুর্জয়।   দফায় দফায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে চেয়ারম্যান প্রার্থী মো. জামিল হাসান দুর্জয়ের প্রার্থিতা গতকাল বাতিল করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।   ইসির রায়ের বিরুদ্ধে আজ উচ্চ আদালতে আপিল পিটিশন দায়ের করেন জামিল হাসান দুর্জয়। কিন্তু উক্ত আপিল শুনানী আজ বৃহস্পতিবার(১৬ মে) অনুষ্ঠিত হয়নি। আগামী ১৯শে মে রবিবার হাইকোর্টের চেম্বার জজ আদালতে শুনানি হবে বলে জানা গেছে।   এদিকে আজ গাজীপুরে শ্রীপুর উপজেলার সকল জনগণের দৃষ্টি ছিল হাইকোর্টের রায়ের দিকে। জামিল হাসান দুর্জয়ের কর্মী সমর্থকরা আশা করেছিলেন:
আরও পড়ুন
৫৮ জেলায় বইছে তাপপ্রবাহ

৫৮ জেলায় বইছে তাপপ্রবাহ

কয়েকদিনের বিরতির পর আবার দেশের ৫৮ জেলায় ছড়িয়েছে তাপপ্রবাহ। এমন পরিস্থিতিতে সতর্ক থাকতে ৪৮ ঘণ্টার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করতে পারে বলে ওই বার্তায় জানানো হয়েছে। আবহাওয়াবিদ মল্লিক বলেন, সারাদেশে তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে ৪০ ডিগ্রিতেই ওঠানামা করবে। বুধবার সন্ধ্যার বুলেটিনে বলা হয়, পাবনা, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম এবং রাঙ্গামাটি জেলার ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।   এর বাইরে চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী এবং বান্দরবান জেলাসহ ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। একই পরিস্থিতি বিরাজ করছে রাজশাহী ও রংপুর বিভাগের বাকি অংশে। এদিন দেশের সর্বোচ্চ:
আরও পড়ুন
নোয়াখালীতে গৃহবধূর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা, স্বামী কারাগারে

নোয়াখালীতে গৃহবধূর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা, স্বামী কারাগারে

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের শরীফপুর ইউনিয়নে সাজেদা আক্তার আঁখি নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। গত ০৯ মে (বৃহস্পতিবার) গৃহবধূর স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। এই ঘটনায় মেয়ের মা জান্নাতুল ফেরদৌস রুনা বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করেন। তার দাবি মেয়েকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতনের পর বাধ্য হয়ে গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ লাশ উদ্ধার করার পর গৃহবধূর স্বামী মনির হোসেন কে কারাগারে পাঠায়। এদিকে গৃহবধুর স্বামীর পরিবারের দাবি, সাজেদা আক্তার আখি আত্নহত্যা মামলায় স্বামী মনির হোসেন, বড় ভাই আমির হোসেন ও ৯ মাসের অন্তঃসত্ত্বা বোন ফাতেমা আক্তারকে অহেতুক মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে এবং:
আরও পড়ুন
বানিয়াচংয়ে পুষ্টি সমন্বয় কমিটির সভায় সমন্বিত পুষ্টির ঘাটতি নিয়ে উদ্ধেগ

বানিয়াচংয়ে পুষ্টি সমন্বয় কমিটির সভায় সমন্বিত পুষ্টির ঘাটতি নিয়ে উদ্ধেগ

জুয়েল রহমান হবিগঞ্জ , প্রতিনিধি: বানিয়াচংয়ে “ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, খাবার খাবো পুষ্টি গুণে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জাতীয়ভাবে পরিচালিত পুষ্টির সমন্বয় সূচকে পুরো সিলেট বিভাগ পিছিয়ে রয়েছে বলে জানানো হয়। এ সময় সভায় উপস্থিত জনরা বিষয়টি নিয়ে উদ্ধেগ প্রকাশ করেছেন। বুধবার (১৫মে) দুপুর ১২ টায় উপজেলা সভাকক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে সভায় সভাপতিত্ব করেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।   স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামিমা আক্তার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কো-অর্ডিনেটর (ইউনিসেফ)আবু:
আরও পড়ুন
দাকোপে গ্রিন ক্লাইমেট ফান্ডের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

দাকোপে গ্রিন ক্লাইমেট ফান্ডের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মোঃ হাসিবুজ্জামান টিপু, খুলনা জেলা প্রতিনিধি  খুলনার দাকোপে গ্রিন ক্লাইমেট ফান্ডের (জিসিএফ) আর.এইচ.এল প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার এ সভার আয়োজন করেন। বুধবার (১৫ মে) সকাল ১১ টারদিকে উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক মোঃ ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, উপজেলা মৎস্য কর্মকর্তা রণজিৎ কুমার, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল:
আরও পড়ুন
রাজশাহীর চারঘাটে শীর্ষ মাদক কারবারি কামাল গ্রেপ্তার

রাজশাহীর চারঘাটে শীর্ষ মাদক কারবারি কামাল গ্রেপ্তার

রাজশাহী প্রতিবেদক: রাজশাহীর চারঘাটে ১০০ গ্রাম হেরোইন, ২০ বোতল ফেন্সিডিল ও ২০০ পিস ইয়াবাসহ এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে রাজশাহী জেলার গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল চারঘাটের তাতারপুর গ্রামে অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার ও মাদক কারবারীকে গ্রেপ্তার করে।   গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম কামাল হোসেন (৩৮)। তিনি রাজশাহী জেলার চারঘাট থানার তাতারপুর (কারিগরপাড়া) গ্রামের মনোয়ার হোসেন মনোয়ারুলের ছেলে।   পুলিশ জানায়, রাজশাহী জেলার ডিবির এসআই আব্দুর রহিমের নেতৃত্বে একটি দল চারঘাট থানার শিশাতলা এলাকায় মাদক উদ্ধারে নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চারঘাট থানার তাতারপুর গ্রামস্থ আক্কাসের মোড় হতে একজন:
আরও পড়ুন
আচরণবিধি ভঙ্গ : চেয়ারম্যান প্রার্থী  দুর্জয়ের  প্রার্থিতা বাতিল

আচরণবিধি ভঙ্গ : চেয়ারম্যান প্রার্থী দুর্জয়ের প্রার্থিতা বাতিল

বাবুল খান, শ্রীপুর, গাজীপুর:   নির্বাচনী আচরণবিধি ভঙ্গ, ম্যাজিস্ট্রেটের কাজে বাধা ও ব্যঙ্গ করা এবং নিয়ম বহির্ভূত মিছিল করার দায়ে শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. জামিল হাসান দুর্জয়ের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।   বুধবার (১৫ মে) নির্বাচন কমিশন সচিবালয়ের প্রধান নির্বাচন কমিশনারের সম্মেলন কক্ষে শুনানি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।   অশোক কুমার বলেন, আচরণবিধি ভঙ্গ করায় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থী মো. জামিল হাসানের প্রার্থিতা বাতিল করেছে কমিশন। প্রার্থীর শুনানি শেষে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত দেয়। এর আগে প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং ১৫ মে নির্বাচন কমিশনে:
আরও পড়ুন
পাইকগাছায় চিংড়ী মাছ প্রতীক প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

পাইকগাছায় চিংড়ী মাছ প্রতীক প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

মোঃ হাসিবুজ্জামান টিপু, খুলনা জেলা প্রতিনিধি:- সদ্য ঘোষিত পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আগামী ২৯ শে মে।এ উপলক্ষ্যে কপিলমুনির কর্তব্যরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন চিংড়ী মাছ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আনন্দ মোহন বিশ্বাস।মঙ্গলবার সন্ধ্যায় কপিলমুনি মেহেরুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় কালে আনন্দমোহন বিশ্বাস বলেন,বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পাশাপাশি আমি পাইকগাছা উপজেলাকে মডেল হিসেবে গড়ে তুলতে চাই। আমি আপনাদের সন্তান। আপনাদের আনন্দ মোহন বিশ্বাস। আমার চলার পথে যদি কোন ভুল ত্রুটি থাকে সেটিকে নিজের সন্তান ভেবে ক্ষমা করে দিবেন। আমার প্রতীক চিংড়ী মাছ। আপনাদের মাধ্যমে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.