সারাদেশ

ফরিদপুরে শিশু সন্তানকে হত্যা,  বাবা ও সৎ মাকে যাবজ্জীবন

ফরিদপুরে শিশু সন্তানকে হত্যা,  বাবা ও সৎ মাকে যাবজ্জীবন

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় শিশু সন্তানকে হত্যার দায়ে তার বাবা ও সৎ মাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।   মঙ্গলবার ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) নাওয়াব আলী মৃধা।   দণ্ড পাওয়ারা হলেন- হেলাল শেখ ও তার দ্বিতীয় স্ত্রী জেসমিন বেগম।   পিপি নাওয়াব আলী বলেন, “২০০৪ সালে জোৎস্না বেগমকে বিয়ে করেন হেলাল শেখ। তাদের ঘরে আজিজুল নামের এক প্রতিবন্ধী ছেলের জন্ম হয়। ২০১৩ সালের শুরুর দিকে জেসমিনকে দ্বিতীয় বিয়ে করেন হেলাল শেখ।   “দ্বিতীয় বিয়ের পর থেকে হেলাল ও জেসমিন বিভিন্ন সময়:
আরও পড়ুন
খুলনায় ভৈরব সেতু নির্মাণ প্রকল্পের এক পর্যালোচনা সভা

খুলনায় ভৈরব সেতু নির্মাণ প্রকল্পের এক পর্যালোচনা সভা

মোঃ হাসিবুজ্জামান টিপু, খুলনা প্রতিনিধি  ‘দিঘলিয়া (রেলিগেট)-আড়–য়া-গাজীরহাট-তেরখাদা সড়কের (জেড-৭০৪০) প্রথম কিলোমিটারে ভৈরব নদীর ওপর ভৈরব সেতু নির্মাণ’ প্রকল্পের এক পর্যালোচনা সভা আজ (মঙ্গলবার) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম পূর্বশর্ত হলো যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। বর্তমান সরকারের আমলে পদ্মাসেতু, কর্ণফুলি টানেল, মেট্টোরেলসহ অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়িত হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যোগাযোগের ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। তিনি আরও বলেন, ভৈরবসেতুর কাজ সম্পন্ন হলে মানুষের যাতায়াতে অনেক সুবিধা হবে। এই প্রকল্পের কাজ সঠিক সময়ে বাস্তবায়ন করার জন্য তিনি সংশ্লিষ্টদের নিদের্শনা প্রদান করেন। পর্যালোচনা সভায় খুলনা:
আরও পড়ুন
খুলনায় মোংলা-ঘসিয়াখালী খাল উন্নীতকরণ প্রকল্প-ধারণাগত বিষয়ক কর্মশালা

খুলনায় মোংলা-ঘসিয়াখালী খাল উন্নীতকরণ প্রকল্প-ধারণাগত বিষয়ক কর্মশালা

মোঃ হাসিবুজ্জামান টিপু, খুলনা প্রতিনিধি  মোংলা-ঘসিয়াখালী খাল উন্নীতকরণ প্রকল্প-ধারণাগত বিষয়ক কর্মশালা আজ (মঙ্গলবার) সকালে খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মোংলা-ঘসিয়াখালী খাল বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে দেশের অন্যান্য অংশের সাথে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ চ্যানেল। যা ভারত-বাংলাদেশ প্রটোকল রুটের অংশ। মোংলা বন্দর থেকে ঘসিয়াখালী ২৬ কিলোমিটার বি¯ৃÍত এই খাল মোংলা নদী, কুমারখালি নদী এবং একটি খননকৃত খাল নিয়ে গঠিত। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ ১৯৭০ সালে খালটি খনন করা হয়েছিলো। ২০০১ সাল থেকে খালটি আবার নৌচলাচল সংক্রান্ত সমস্যার সম্মুখীন হয় এবং ২০১০ সালে শুকিয়ে যায় এবং জাহাজ চলাচল ব্যাহত:
আরও পড়ুন
মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেলো যুবকের

মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেলো যুবকের

মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া  ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জিতু মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ মে) সকালে উপজেলার দত্তখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।   নিহত জিতু মিয়া বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের বড়খোলা এলাকার কয়লান মিয়ার ছেলে। তিনি অটোরিকশার যাত্রী ছিলেন।   নিহত জিতুর বাবা কয়লান মিয়া জানান, সকালে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য ছেলে জিতু মিয়াকে নিয়ে অটোরিকশায় ওঠেন। দত্তখোলা এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাদের অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত জিতুকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।   বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি):
আরও পড়ুন
অফিস ফাঁকি দিয়ে ব্যক্তিগত ব্যবসা করেন সরকারি কর্মচারী !

অফিস ফাঁকি দিয়ে ব্যক্তিগত ব্যবসা করেন সরকারি কর্মচারী !

লক্ষ্মীপুর: সরকারি চাকুরি বিধির কোন তোয়াক্কা না করে দীর্ঘদিন থেকেই অফিস ফাঁকি দিয়ে নিয়মিত ব্যক্তিগত ব্যবসা করেন লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক (পিয়ন) হারাধন চন্দ্র নাথ।   রবিবার (১৩মে) দুপুর সোয়া ১২টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, জেলা শহরের তমিজ মার্কেটে অবস্থিত হাই ফার্মেসীতে ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন হারাধন।   অফিস সময়ে সরকারি দায়িত্ব পালন না করে, ব্যক্তিগত ব্যবসার বিষয়ে জানতে চাইলে, উপস্থিত সাংবাদিকদের সঠিক কোনো উত্তর না দিয়ে অসংলগ্ন কথাবার্তা বলেতে থাকেন তিনি। এক পর্যায়ে দোকান থেকে বেরিয়ে দৌড়ে পালিয়ে যান হারাধন।   মার্কটের কয়েকজন ব্যবসায়ী জানান, আমরা শুনেছি উনি ভূমি অফিসে চাকরি করেন। সরকারি অফিস:
আরও পড়ুন
হাইকোর্টে আপিল করে প্রার্থীতা ফিরে পেলেন শাহাদাত হোসেন

হাইকোর্টে আপিল করে প্রার্থীতা ফিরে পেলেন শাহাদাত হোসেন

বি. চৌধুরী ( তুহিন) নোয়াখালী প্রতিনিধিঃ হাইকোর্টে আপিল করে প্রার্থীতা ফিরে পেলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শাহাদাত হোসেন। তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর আপন ছোট ভাই। আগামী ২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।গত ৫ মে রোববার মনোনয়নপত্র বাছাইয়ের দিনে শাহাদাত এর হলফনামায় ৪ টি মামলার কথা ও সম্পত্তির বিবরণ না থাকায় মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন নোয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা রিটার্নিং কর্মকর্তা মুহম্মদ ইসমাঈল হোসেন। তিনি নোয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট ও নোয়াখালী জেলা প্রশাসক বরাবর আপিল করেন।৯ মে বৃহস্পতিবার জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান আপিল আবেদন খারিজ:
আরও পড়ুন
রাজশাহীর আম বাজারে আসছে ১৫ মে

রাজশাহীর আম বাজারে আসছে ১৫ মে

রাজশাহী প্রতিবেদক: রাজশাহীতে গাছ থেকে আম পাড়ার দিন নির্ধারণ করেছে জেলা প্রশাসন। বলা হয়েছে, ১৫ মে থেকে নিরাপদ গুটি জাতীয় আম পাড়া, সংরক্ষণ এবং বাজারজাতকরণ শুরু হবে। জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলার অংশীজনদের নিয়ে আম সংগ্রহ, পরিবহণ ও বাজারজাতকরণবিষয়ক মতবিনিময় সভায় রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, নির্ধারিত সময়ের আগে আম বাজারজাত করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।   জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভায় জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, রাজশাহী আমের রাজ্য হিসাবে পরিচিত। বাজারে যেন অপরিপক্ক এবং ভেজাল মিশ্রিত কোনো আম বিক্রি করতে না পারে, সে জন্যই কৃষি বিভাগের সমন্বয়ে এ ফল:
আরও পড়ুন
বরগুনায় রিভলবার সহ চেয়ারম্যান প্রার্থী আটক

বরগুনায় রিভলবার সহ চেয়ারম্যান প্রার্থী আটক

মইনুল আবেদীন খান সুমন,বরগুনা জেলা প্রতিনিধি : বরগুনার বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী নাহিদ মাহামুদ হোসেন ও তাঁর গাড়িচালককে অবৈধ রিভলবারসহ আটক করেছে পুলিশ। আজ সোমবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বেইলি ব্রিজ এলাকায় গাড়ি থামিয়ে তল্লাশি চালিয়ে এই অস্ত্র উদ্ধার করে পুলিশ।   নাহিদ মাহামুদ বরগুনা জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান। তিনি এবার দোয়াত কলম প্রতীক নিয়ে বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। তাঁর গাড়ি চালকের নাম মো. সজীব। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে বেতাগী থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান।   ২১ মে দ্বিতীয় ধাপে বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ:
আরও পড়ুন
বিকেএসপিতে সুযোগ পেল বানিয়াচং বক্সিং একাডেমির ৭ খেলোয়াড়

বিকেএসপিতে সুযোগ পেল বানিয়াচং বক্সিং একাডেমির ৭ খেলোয়াড়

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) প্রাথমিক বাছাইয়ে সুযোগ পেয়েছেন বানিয়াচং বক্সিং ও এ্যাথলেটিক্স একাডেমির ৭ ক্ষুদে খেলোয়াড়। সারাদেশ ব্যাপী বিকেএসপি'র খেলোয়াড় বাছাইয়ের অংশ হিসেবে গত ২২ এপ্রিল হবিগঞ্জ জেলার আধুনিক স্টেডিয়ামে প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হয়। ওই প্রাথমিক বাছাইয়ে বানিয়াচং বক্সিং ও এ্যাথলেটিক্স একাডেমির ৮ জন ক্রীড়া শিক্ষার্থী অংশগ্রহণ করে ৭ জন প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন। বক্সিংয়ে ৪ জন সুযোগ পেয়েছেন। এরা হলেন শেখ জাহিদুল ইসলাম নাসিম(১২))সাইফুল ইসলাম মুবিন(১২)বোরহান উদ্দিন(১২) হোসাইন মিয়া(১১) হকিতে সুযোগ পেয়েছেন নাঈমা আক্তার (১০),আমীরুন খানম(১২), এথলেটিক্সে সুযোগ পেয়েছেন মারুফ জমাদার (১১)। প্রাথমিক বাছাইয়ে চূড়ান্ত মনোনীতদের কে গত ৮ মে পত্র মারফত বিকেএসপি থেকে জানানো:
আরও পড়ুন
রায়পুরে ভোটারদের সাথে আনারস প্রতিকের প্রার্থীর মতবিনিময় সভা

রায়পুরে ভোটারদের সাথে আনারস প্রতিকের প্রার্থীর মতবিনিময় সভা

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতিকের প্রার্থী অধ্যক্ষ মামুনুর রশিদ ভোটারদের সাথে মত বিনিময় সভা করেছেন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ১০নং রায়পুর ইউনিয়নের জনকল্যান বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় বক্তব্য রাখেন প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দেওয়ান, পৌর আওয়ামীলীগ সভাপতি কাজী জামশেদ কবির বাকী বিল্লাহ, অ্যাডভোকেট মারুফ বিন জাকারিয়া, জনকল্যান বহুমূখী উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক হাবিব আহমেদ পাটোয়ারী, আওয়ামীলীগ নেতা রফিক উল্যা খাঁন, বিআরডিবি’র চেয়ারম্যান শফিকুর রহমান খান, ১০নং:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.