কমলনগর প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে নবাগত ওসির মতবিনিময়

কমলনগর প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে নবাগত ওসির মতবিনিময়

লক্ষ্মীপুরের কমলনগরে কমলনগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাইফ উদ্দিন আনোয়ার কমলনগর প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। ২৭ জুলাই সকাল ১১টায় কমলনগরে থানা এরিয়ার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন কমলনগর প্রেসক্লাব এর সভাপতি (ভারপ্রাপ্ত) মো. ফয়েজ মাহমুদ। ওসি সাইফ উদ্দিন আনোয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সাথে মিলেমিশে কাজ করার অভিমত ব্যক্ত করেন। এসময় আরো উপস্থিত ছিলেন কমলনগর থানা ওসি তদন্ত আব্দুল জলিল, কমলনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এআই তারেক, সাংগঠনিক সম্পাদক নুর হোসেন, কোষাধ্যক্ষ শোরাফ উদ্দিন স্বপন প্রমুখ। অফিসার ইনচার্জ (ওসি) সাইফ উদ্দিন আনোয়ার বলেন, কমলনগরে জুয়া, মাদক, কিশোর গ্যাং নির্মূলে সর্বোচ্চ অভিযান পরিচালনা করা হবে। তিনি সাংবাদিকদের পক্ষ থেকে সহযোগিতা:
আরও পড়ুন
নরসিংদীতে সংঘর্ষে স্কুল শিক্ষার্থী নিহত

নরসিংদীতে সংঘর্ষে স্কুল শিক্ষার্থী নিহত

নরসিংদীতে কোটা আন্দোলনে সংঘর্ষে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে ৪টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে ওই স্কুলছাত্র নিহত হয়। নিহত শিক্ষার্থীর নাম তাহমিদ। সে নরসিংদী নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের (এনকেএম) শিক্ষার্থী। এ সময় পুলিশের টিয়ারশেল ও ছররা গুলিতে শতাধিক ছাত্রজনতা আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর জেলখানা মোড় এলাকায় শিক্ষার্থীরা জমায়েত হতে থাকে। বিকেল সাড়ে ৪টার দিকে তাদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, টিআরসেল এবং গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় গুলিতে তাহমিদের বুক ঝাঁজরা হয়ে যায়। তখন সহপাঠীরা তাকে দ্রুত নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু নিশ্চিত:
আরও পড়ুন
রায়পুরে বিক্ষোভকারীদের শ্লোগান ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’

রায়পুরে বিক্ষোভকারীদের শ্লোগান ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: কোটা সংস্কার, শিক্ষার্থীদের উপর হামলা, ৬ শিক্ষার্থী নিহতসহ শতশত শিক্ষার্থী আহত হওয়ার প্রতিবাদে রায়পুর পৌরশহরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কোটা বিরোধী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা সাড়ে তিনটার দিকে রায়পুর-চাঁদপুর আঞ্চলিক মহা-সড়কের থানার মোড় এলাকার প্রাইম ব্যাংকের সামনে অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তারা। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ যুবদল-ছাত্রদল এবং শিবির সমর্থিতরা অংশ নেন। বিক্ষোভকারিরা তুমি কে আমি কে রাজাকার রাজাকার। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার ইত্যাদি শ্লোগানে রাজপথ মাতিয়ে রাখে। এসময় শহরজুড়ে তিব্র যানজটসহ আতংক ছড়িয়ে পড়লেও পুলিশের সতর্ক পাহারায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
আরও পড়ুন
শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলায় ইবি শিক্ষক সমিতির নিন্দা প্রকাশ

শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলায় ইবি শিক্ষক সমিতির নিন্দা প্রকাশ

 ইরফান উল্লাহ, ইবি প্রতিনিধি : কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা জানায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সমিতি । বুধবার (১৭ জুলাই) পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন ও সাধারন সম্পাদক অধ্যাপক ড. মোঃ মামুনুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে উদ্ধৃত অনভিপ্রেত ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা ও শিক্ষার্থীদের জীবন অকালে ঝরে পড়ায় শোক প্রকাশ করেছে সংগঠনটি। এছাড়া আরও জানা যায়, এই আন্দোলনকে পুঁজি করে যারা ফায়দা লোটার অপচেষ্টা করছে, যারা কোমলমতি ও নিরীহ শিক্ষার্থীদের উপর:
আরও পড়ুন
রামপুরায় পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক

রামপুরায় পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক

বাড্ডা-রামপুরা এলাকায় পুলিশ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন শতাধিক। নিহতের নাম দুলাল মাতবর। তিনি পেশায় ড্রাইভার। সংঘাতের সময় তিনি একটি হাইএস গাড়ি চালিয়ে ওই এলাকা পার হচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরাজি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার রুবেল হোসেন গণমাধ্যমকে নিহতের পরিচয় ও অন্যান্য তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিহতের বুকে একটি গোল ক্ষত চিহ্ন রয়েছে। তবে এটি বুলেটের ক্ষত কিনা তা এখনও নিশ্চিত নয়। তিনি আরও বলেন, আহত হয়ে হাসপাতালে প্রায় ১০০ জন শিক্ষার্থী চিকিৎসা নিতে এসেছেন।
আরও পড়ুন
পুলিশী বাধা উপক্ষো করে রামগঞ্জে কোটা সংস্কারের দাবিতে ছাত্রসমাজের বিক্ষোভ

পুলিশী বাধা উপক্ষো করে রামগঞ্জে কোটা সংস্কারের দাবিতে ছাত্রসমাজের বিক্ষোভ

 আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে লক্ষ্মীপুরের রামগঞ্জে পুলিশী বাধা উপেক্ষা করে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারন শিক্ষার্থীরা। এতে সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলা ও নিহতের ঘটনায় প্রতিবাদ জানানো হয়। বুধবার (১৭ জুলাই) দুপুরে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে আরম্ভ করে সাধারন ছাত্র ছাত্রীরা রামগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুলিশ বক্স চৌরাস্তায় দীর্ঘ ২ঘন্টা যাবত অবস্থান নিয়ে সকল ধরনের যান চলাচল বন্ধ করে দেন। এতে রামগঞ্জ মডেল কলেজ, রামগঞ্জ উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তব্য রাখেন, শিক্ষার্থী আশরাফুল ইসলাম আব্দুল্লাহ, সাজ্জাদুল ইসলাম:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে সড়কে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ

লক্ষ্মীপুরে সড়কে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ

কোটা সংস্কার ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহরের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের ডিসি অফিসের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাঁরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় দেখা যায়। বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন লক্ষ্মীপুর সরকারি কলেজ ও মহিলা সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী। এতে দু-পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে তৈরি হয় দীর্ঘ যানজট। এ সময় শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কার না হওয়ায় পর্যন্ত তাঁরা ঘরে ফিরে যাবেন না। পাশাপাশি শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার:
আরও পড়ুন
হানিফ ফ্লাইওভারে সংঘর্ষ : গুলিতে যুবক নিহত

হানিফ ফ্লাইওভারে সংঘর্ষ : গুলিতে যুবক নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে সংঘর্ষের ঘটনায় গুলিতে সিয়াম (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। বুধবার (১৭ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে মৃত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে নিয়ে আসেন কয়েকজন। পরে তার মরদেহ হাসপাতালের ভেতরে নিয়ে গিয়ে অটোরিকশায় করে নিয়ে চলে যান তারা। সিয়ামের খালাতো ভাই রাসেল বলেন, সিয়াম গুলিস্তানের একটি ব্যাটারির দোকানের কর্মচারী। রাতে বাসায় ফেরার পথে হানিফ ফ্লাওয়ারে সংঘর্ষ চলাকালে সে গুলিবিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই সিয়াম মারা যায়। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলেও আমরা আর ভেতরে ঢুকিনি। মরদেহ অটোরিকশায় করে বাসায় চলে যাচ্ছি। তিনি জানান, সিয়ামের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশনে। বর্তমানে সে মাতুয়াইলে:
আরও পড়ুন
ঢাবিতে ২ শিক্ষার্থী গুলিবিদ্ধ

ঢাবিতে ২ শিক্ষার্থী গুলিবিদ্ধ

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের হামলায় গুলিবিদ্ধসহ অন্তত ৪০ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক ও এক পুলিশ কর্মকর্তা। বুধবার (১৭ জুলাই) বিকেলে এই সংঘর্ষের ঘটনা ঘটলে একে একে আহতের তাদেরকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। আহতদের মধ্যে গুলিবিদ্ধ দুই জন হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশনস সায়েন্স বিভাগের আফসানা জুঁই (২২) ও ইংরেজি বিভাগের আব্দুল হান্নান মাসুদ (২৪)। আহত সাংবাদিকরা হলেন- যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ভাস্কর ভাদুড়ি, সময় টেলিভিশনের ভিডিও জানালিস্ট রতন মজুমদার, কালবেলা পত্রিকার আকরাম হোসেন ও জনি রায়হান, আলোকিত প্রতিদিনের ইমরান হোসেনসহ আরো কয়েকজন। লালবাগ থানার এসআই:
আরও পড়ুন
রামগঞ্জে ৩য় শ্রেনীর শিক্ষার্থীকে শ্লীতাহানির বিচারের রায় ১০ জুতার বাড়ি

রামগঞ্জে ৩য় শ্রেনীর শিক্ষার্থীকে শ্লীতাহানির বিচারের রায় ১০ জুতার বাড়ি

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে তাহেরপুর তালীমুল কোরানে হাফেজিয়া মাদ্রাসার ৩য় শ্রেনীর ছাত্রী (ময়না (চদ্দনাম) ৯বছরের এক শিশু শিক্ষার্থীকে শ্লীতাহানির অভিযোগ উঠেছে মোঃ আলী হোসেন নামের এক লম্পটের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার কিকেলে উপজেলার লামচর ইউনিয়নের তাহেরপুর গ্রামের বোরহান উদ্দিন বেপারী বাড়িতে। ঘটনাটি স্থানীয় এলাকায় সর্বত্র ছড়িয়ে পড়লে সোমবার রাতেই তড়িগড়ি করে আলী হোসেনের বসতঘরে স্থানীয় শালিষদার মোঃ শরীপের নেতৃত্বে মোঃ মামুন হোসেন, সাফু, খোকা,আমির হোসেনের নেতৃত্বে শালিষী বৈঠক বসিয়ে লম্পট আলী হোসেন ১০জুতার বাড়ি দিয়ে ছেড়ে দেওয়া হয়। লম্পট আলী হোসেন তাহেরপুর গ্রামের চকিদার বাড়ির দুলা মিয়ার ছেলে। ঘটনার পর থেকে লম্পট আলী হোসেন পালিয়ে বেড়াচ্ছে। স্থানীয় সূত্র:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.