শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলায় ইবি শিক্ষক সমিতির নিন্দা প্রকাশ

শেয়ার

 ইরফান উল্লাহ, ইবি প্রতিনিধি :

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা জানায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সমিতি ।

বুধবার (১৭ জুলাই) পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন ও সাধারন সম্পাদক অধ্যাপক ড. মোঃ মামুনুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে উদ্ধৃত অনভিপ্রেত ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা ও শিক্ষার্থীদের জীবন অকালে ঝরে পড়ায় শোক প্রকাশ করেছে সংগঠনটি।

এছাড়া আরও জানা যায়, এই আন্দোলনকে পুঁজি করে যারা ফায়দা লোটার অপচেষ্টা করছে, যারা কোমলমতি ও নিরীহ শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলা চালাচ্ছে তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণ এবং যৌক্তিকভাবে কোটা সংস্কারের উদ্যোগ গ্রহণ করে উদ্ভূত পরিস্থিতি প্রশমনের আশু ব্যবস্থা নেবার দাবি জানায় সংগঠনটি।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.