রামগঞ্জে সোনাপুর বড় মসজিদে পাঁচ লক্ষ টাকা  অনুদান প্রদান

রামগঞ্জে সোনাপুর বড় মসজিদে পাঁচ লক্ষ টাকা অনুদান প্রদান

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও স্মার্ট ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ জহিরুল ইসলাম সোনাপুর বড় মিয়া সাহেব জামে মসজিদে শুক্রবার জুমার নামায আদায়ের পর মুসল্লিদের সাথে সৌজন্য সাক্ষাৎ কুশল বিনিময় এবং মসজিদের উন্নয়নমূলক কর্মকাণ্ডের অসমাপ্ত কাজ সমাপ্তির লক্ষ্যে আর্থিক ৫০০০০০ (পাঁচ লক্ষ টাকা) সহায়তা প্রদান করেন। মসজিদ সংলগ্ন জামিয়া আশরাফিয়া মাদ্রাসা অফিস কক্ষে বিশিষ্ট এই শিল্পপতি জহিরুল ইসলাম মসজিদ কমিটির সভাপতি আলহাজ রেজাউল করিম সেলিম আটিয়া ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এর হাতে উল্লেখিত আর্থিক সহায়তা চেক প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপি'র কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের:
আরও পড়ুন
রামগঞ্জে প্রতিপক্ষের গাছ কর্তন, হত্যার হুমকী

রামগঞ্জে প্রতিপক্ষের গাছ কর্তন, হত্যার হুমকী

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে হেদায়েত উল্যা নামের কতিপয় ব্যাক্তির নেতৃত্বে নির্বিচারে মোবারক হোসেন নামের এক বৃদ্ধের বাগানের মুল্যবান গাছ কর্তন করা হয়েছে। এতে বাধা দেওয়ায় ওই বৃদ্ধকে হত্যার হুমকী দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মধ্য করপাড়া গ্রামের মন্নান মেম্বার বাড়িতে। সৃষ্ট ঘটনায় বৃদ্ধ মোবারক হোসেন বাদী হয়ে ৩জনের নাম উল্লেখ পূর্বক রোববার রামগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, মধ্য করপাড়া গ্রামের মন্নান মেম্বার বাড়ির আবদুল মন্নানের ছেলে মোবারক হোসেন গং খরিদ মূলে নিজ বাড়ির পশ্চিম অংশের একখন্ড জমি দীর্ঘ ৫০বছর যাবত ভোগ দখল করে আসছে।:
আরও পড়ুন
হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দেওয়া প্রতিষ্ঠান গুলোর সংস্কার ছাড়া নির্বাচন নয়: মাহফুজ 

হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দেওয়া প্রতিষ্ঠান গুলোর সংস্কার ছাড়া নির্বাচন নয়: মাহফুজ 

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ ফ্যাসীবাদী হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দেওয়া প্রতিষ্ঠান গুলোর সংস্কার ছাড়া কোন নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা মোঃ মাহফুজ আলম। সম্মিলিত রামগঞ্জবাসীর আয়োজন শনিবার বিকেলে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেছেন তিনি। রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ দিদারুল ইসলাম সভাপতিত্বে উপদেষ্টা মাহফুজ আলম আরো বলেছেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন রাষ্ট্র গ্রঠনের সুযোগ পেয়েছিলাম। কিন্তু দেখতে পেলাম আমাদের মাঝে ঐক্যের ঘাটতি রয়েছে। তিনি বিগত সরকার প্রধানের সমালোচনা করে বলেন, শেখ হাসিনা যেসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোকে ধ্বংস করে দিয়েছে এবং যে প্রতিষ্ঠান গুলো শেখ:
আরও পড়ুন
রামগঞ্জে উপদেষ্টা মাহফুজ আলমের গণ-সংবর্ধনা আজ 

রামগঞ্জে উপদেষ্টা মাহফুজ আলমের গণ-সংবর্ধনা আজ 

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা মোঃ মাহফুজ আলম এক সংক্ষিপ্ত সফরে আজ শনিবার (২৫জানুয়ারী) লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে আসছেন। রামগঞ্জের সর্বস্তরের জনমানুষের পক্ষ থেকে বিকেল ৩টায় রামগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত গণ-সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে যোগ দিবেন তিনি। পরে শীতার্ত নারী-পুুরুষের মাছে শীতবস্ত্র বিতরণ করবেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক রামগঞ্জের গর্বিত সন্তান উপদেষ্টা মাহফুজ আলম। এদিকে উপদেষ্টা মাহফুজ আলমের রামগঞ্জে আগমন উপলক্ষে গোটা উপজেলাব্যাপী সর্বমহলে ব্যাপক উৎসবের আমেজ সৃষ্টি করেছে। বিভিন্ন সামাজিক সংগঠন, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দদের পক্ষ থেকে ব্যানার,পেষ্টুন সাঁটার পাশাপাশি সড়কের বাঁকে বাঁকে নির্মান করা হয়েছে তোরন। ভঙ্গুর সড়কগুলোকে চলাচলের উপযোগী করে তোলার লক্ষে:
আরও পড়ুন
রায়পুরে চরের কৃষি জমি দখলের অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি

রায়পুরে চরের কৃষি জমি দখলের অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি

  প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় চর কাছিয়া ও কানিবগার চরের ১,৩০০ একর খাস জমি দখলের অভিযোগ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। নিরীহ কৃষকদের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতারা সরকারি খাস খতিয়ানভুক্ত এই জমিগুলো জবরদখল করে রেখেছেন। ভুক্তভোগী কৃষকরা জানান, তারা দীর্ঘদিন ধরে লিজ নেওয়া এসব জমিতে ফসল চাষ করে জীবিকা নির্বাহ করছেন। গত আমন মৌসুমে ধান চাষ করার পর তারা সয়াবিন ও ডালের মতো বিভিন্ন শস্যের চাষ করতে গেলে স্থানীয় বিএনপি নেতাদের বাধার মুখে পড়েন। গত সোমবার (২০ জানুয়ারি) স্থানীয় কৃষকরা এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় তারা দাবি করেন, বিএনপি নেতারা ক্ষমতার:
আরও পড়ুন
গুম খুনের প্রতিটি মামলায় হুকুমের আসামী থাকবে হাসিনা: এ্যানি 

গুম খুনের প্রতিটি মামলায় হুকুমের আসামী থাকবে হাসিনা: এ্যানি 

চন্দ্রগঞ্জ প্রতিনিধি:  লক্ষ্মীপুরে প্রতিটা গুম, খুন ও মৃত্যুর সঙ্গে বিগত সরকার প্রধান হাসিনার প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততা ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি’র যুগ্ন মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। বুধবার (২২ জানুয়ারি) বিকাল ৩টায় লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি’র আয়োজনে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে গুম-খুন হওয়া নেতা-কর্মীদের স্মরণে শোক সভা এসব মন্তব্য করেন তিনি। গুম ও খুন হওয়া প্রতিটি পরিবারের প্রতি আহবান করে এ্যানী বলেন, প্রতিটি গুম খুনের জন্য মামলা করতে হবে, এদের আইনের আওতায় আনতে হবে। গুম খুনের প্রতিটি মামলায় হুকুমের আসামী থাকবে হাসিনা। শেখ হাসিনা ও তাহের পরিবারের নির্দেশেই তারা লক্ষ্মীপুরে এই সন্ত্রাস করেছে, গুম করে এই খুন:
আরও পড়ুন
রামগঞ্জ পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন

রামগঞ্জ পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ রামগঞ্জ উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে রামগঞ্জ পৌরসভা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার (২২জানুয়ারী) বিকেল ৪টায় রামগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে লামচর ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা। রামগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মাসব্যাপী এ টুর্ণামেন্টে ১১টি দল অংশগ্রহণ করে। বুধবার ফাইনাল খেলা শেষে রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন বিজয়ী পৌরসভা ফুটবল একাদশের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, ১২দলীয় জোটের মুখপাত্র শাহাদাৎ হোসেন সেলিম, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ঈমাম হোসেন, রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার, রামগঞ্জ উপজেলা বিএনপির:
আরও পড়ুন
মেডিকেলে চান্স পাওয়ায় কৃষকের মেয়ে শিমাকে প্রেসক্লাবের সংবর্ধনা

মেডিকেলে চান্স পাওয়ায় কৃষকের মেয়ে শিমাকে প্রেসক্লাবের সংবর্ধনা

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি- ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৪৩১৬তম হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন লক্ষ্মীপুরের কমলনগরে কৃষক পরিবারের সন্তান শিমা আক্তার । এক ঘণ্টা সময়ের ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় শিমা পেয়েছেন ৮০ দশমিক ০৫। তার মেরিট স্কোর ১৭৪ দশমিক ০৫। তার ভর্তি পরীক্ষার কেন্দ্র ছিল কুমিল্লা মেডিকেল কলেজ। তার এ কৃতিত্বে বুধবার কমলনগর প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু'র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক আইয়ুব নগর ফাউন্ডেশনের সভাপতি হাজী সিরাজুল ইসলাম আইয়ুব। বিশেষ অতিথি ছিলেন, হাজিরহাট হামেদিয়া কামিল মাদ্রাসা সাবেক অধ্যক্ষ মাও জায়েদ হোছাইন ফারুকী ও:
আরও পড়ুন
পুলিশের অভিযানে তজুমদ্দিনে সাত জুয়াড়ি আটক

পুলিশের অভিযানে তজুমদ্দিনে সাত জুয়াড়ি আটক

রুবেল চক্রবর্তী, ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সময় সাত জুয়াড়ীকে আটক করেছেন। এসময় তাদের কাছ থেকে নগদ টাকাসহ জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে পুলিশ বাদী মামলা দায়ের করেন তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। থানা পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কেয়ামূল্যাহ গ্রামের ০৯নং ওয়ার্ডের বটতলা এলাকায় মোঃ সোহাগের চায়ের দোকানের সামনে বেড়িবাঁধে উপর টাকার বিনিময়ে জুয়া খেলছেন একদল যুবক। পরে সেখানে তজুমদ্দিন থানার এসআই শেখ শাহীদুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় নগদ ৫হাজার ৩৬৫ টাকা জুয়া খেলার আলামতসহ ৭ জুয়াড়ীকে আটক করেন।:
আরও পড়ুন
হাসিনা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে – ড. রেজাউল করিম

হাসিনা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে – ড. রেজাউল করিম

মিজানুর রহমান মল্লিক , চন্দ্রগঞ্জ,লক্ষীপুর:  জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি ড. রেজাউল করিম বলেছেন, হাসিনা ভারতে বসে বাংলাদেশ কে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত, তিনি হুশিয়ার করে বলেন হাসিনা বিদেশে বসে যতোই হুমকি ধামকি দেক না কেন, ছাত্র জনতার অভ্যুথানের মধ্য দিয়ে ফ্যাসীবাদের কবর রচিত হয়েছে, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হবে না। কারণ তারা নির্বাচনে বিশ্বাস করে না। বিগত দিনে তারা বিনাভোটে নির্বাচিত হয়েছে। তাই নির্বাচনের সাথে আওয়ামী লীগ বেমানান। হাজিরপাড়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির আলোচনায় তিনি একথা বলেন। ইউনিয়ন আমির মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে, সেক্রেটারি হাফিজুর রহমান সজিবের পরিচালনায়, উক্ত সম্মেলনে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.