আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
রামগঞ্জ উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে রামগঞ্জ পৌরসভা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার (২২জানুয়ারী) বিকেল ৪টায় রামগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে লামচর ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা।
রামগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মাসব্যাপী এ টুর্ণামেন্টে ১১টি দল অংশগ্রহণ করে। বুধবার ফাইনাল খেলা শেষে রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন বিজয়ী পৌরসভা ফুটবল একাদশের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, ১২দলীয় জোটের মুখপাত্র শাহাদাৎ হোসেন সেলিম, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ঈমাম হোসেন, রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার, রামগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মোজাম্মেল হক মজু, সিনিয়র-যুগ্ন আহবায়ক মনোয়ার হোসেন, উপজেলা জামায়াতে আমীর নাজমুল হাসান পাটোয়ারী, উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ মাহবুবুর রহমান বাহার ভিপি, উপদেষ্টা মোঃ মাহফুজ আলমের বড় ভাই মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আঃ রহিম ভিপি, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক তোফায়েল আহম্মেদ, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ নজরুল ইসলাম পিন্টু সহ অনেকে।
