রামগঞ্জে শিশুর পুরুষাঙ্গ পোড়ানোর ঘটনায় ডাক্তারসহ ৪জনের বিরুদ্ধে মামলা
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ইসলামীয়া হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় ৩ বছর বয়সী মাহাদি নামের এক শিশুর সুন্নতে খৎনা করাতে গিয়ে বিশেষ অঙ্গ (পুরুষাঙ্গ) পুড়িয়ে ফেলার অভিযোগে চিকিৎসকসহ ৪জনের বিরুদ্ধে লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেছেন শিশুটির নানা আনোয়ার হোসেন। সোমবার (৩১ জুলাই) বিকালে রামগঞ্জ ইসলামীয়া হাসপাতাল (প্রাঃ) এর ডিএমএফ চিকিৎসক মোঃ সরোয়ার হোসেন, হসপিটালের পরিচালক সাইফুল্লাহ মানিক, রবিউল আলম রিয়াজ ও ডাক্তারের সহযোগী আবদুল্যাহ আল মাহমুদকে আসামী করা হয়। ১লা আগষ্ট (মঙ্গলবার) দুপুরে লক্ষ্মীপুর জেলা জজ আদালতের এ্যাড. মোঃ জাকির হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। শিশু মাহাদির নানা আনোয়ার হোসেন জানান, আমার নাতি মাহাদিরকে সুন্নতে খৎনা করানোর:
