নরসিংদীতে বৃক্ষ মেলার উদ্বোধন

নরসিংদীতে বৃক্ষ মেলার উদ্বোধন

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি "গাছ লাগিয়ে যত্ন করি," সুস্থ প্রজন্মের দেশ গড়ি" এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে ৫দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা বন বিভাগ মনোহরদীর আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন,জেলা প্রশাসনের উদ্যোগে এ বছর জেলায় এক লাখ গাছের চারা রোপণের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। এরই অংশ হিসেবে বিভিন্ন উপজেলার প্রশাসনের উদ্যোগে কাজ শুরু করা:
আরও পড়ুন
রামগঞ্জে অভিযুক্ত ৫ চিকিৎসককে অস্ত্রোপচারে নিষেধাজ্ঞা

রামগঞ্জে অভিযুক্ত ৫ চিকিৎসককে অস্ত্রোপচারে নিষেধাজ্ঞা

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লক্ষ্মীপুরের রামগঞ্জ অভিযুক্ত পাঁচ চিকিৎসককে সিজারিয়ান অপারেশনসহ বড় ধরনের অস্ত্রোপচারে (অপারেশন) নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ নিয়ে আটটি নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গুণময় পোদ্দার। মঙ্গলবার সকালে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রবিবার বিকেলে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন এ কর্মকর্তা। পরিপত্রের সাত নম্বর নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ পাঁচ চিকিৎসককে বড় ধরনের অস্ত্রোপচার থেকে বিরত থাকার জন্য। নিষেধাজ্ঞাপ্রাপ্ত চিকিৎসকরা হলেন ফারজানা তালুকদার ন্যান্সি, তাওহিদা আক্তার, রাকিবুল হাসান, জান্নাতুল ফেরদাউস ইতি ও মাহবুবা হক মিতু। এরমধ্যে ন্যান্সি ও তাওহীদা রামগঞ্জ আল:
আরও পড়ুন
বিমা কর্মকর্তা হত্যার ২২ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বিমা কর্মকর্তা হত্যার ২২ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আব্দুর রহমান ঈশান,নেত্রকোণা প্রতিনিধি নেত্রকোনায় ২২ বছর পলাতক থাকার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত মজিবর রহমানকে (৬৫) টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার দুপুরে ময়মনসিংহ র‍্যাব-১৪-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (অপারেশন ও মিডিয়া) মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল রোববার রাত আড়াইটার দিকে টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানা এলাকা তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মজিবর রহমান নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ইরিভিটা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। র‍্যাব জানায়, ১৯৯৮ সালে পূর্বধলা উপজেলার দশাশী গ্রামের নুর মোহাম্মদের (৩০) বাড়িতে মাসোয়ারা চুক্তিতে কাজ করতেন মজিবর। নুর মোহাম্মদ একটি জীবন বিমা কোম্পানিতে চাকরি করায় তাঁর কাছে প্রায় নগদ টাকা থাকত। নগদ অর্থের লোভে মজিবর:
আরও পড়ুন
 রামগঞ্জে মৎস্য সপ্তাহ পালনে মৎস্যচাষী ও গনমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়

 রামগঞ্জে মৎস্য সপ্তাহ পালনে মৎস্যচাষী ও গনমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গনমাধ্যম কর্মী ও মৎস্যচাষীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪শে জুলাই(সোমবার) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মাহমুদ মোস্তফার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন,উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন,মৎস্যচাষী মোঃ বুলবুল পাইন,গনমাধ্যম কর্মী মোঃ আবু তাহের, মোঃ সাখাওয়াত হোসেন, বেলায়েত হোসেন বাচ্চু,মোঃ কাউছার হোসেন, মোঃ জাকির হোসেন পাটোয়ারী, মোঃ শাহ আলম প্রমূখ। এসময় উপজেলা পরিষদ প্রাঙ্গন,নোয়াগাঁও,কা­উনিয়া,মাঝিরগাঁও সহ বিভিন্ন এলাকায় সপ্তাহব্যাপী কর্মসূচী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আরও পড়ুন
রামগঞ্জে গাড়িসহ ৭ গরু চোর গ্রেপ্তার

রামগঞ্জে গাড়িসহ ৭ গরু চোর গ্রেপ্তার

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের আকারতোমা গ্রামের খামারির গোয়াল থেকে শনিবার (২২ জুলাই) রাতের আধারে গরুচুরি করে পিকআপ গাড়িতে নিয়ে যাওয়ার সময় সাতজন গরু চোরকে আটক করে রামগঞ্জ থানা পুলিশ। রবিবার দিবাগত রাতে কুমিল্লার দেবিদ্ধার থানা এলাকা হইতে পিকআপ গাড়ি সহ ৭ আন্তজেলা চোর দলের সদস্যকে করে গ্রেপ্তার করে এবং চুরির করা ৩টি গরু ও ১ টি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। জানাগেছে, শনিবার দিবাগত রাত আনুমানিক ২ টায় হইতে ৩টার সময়ে আকারতমা জয়নগর বাড়ির খামারি আলমগীর হোসেনের খামার হইতে ৩টি গরু ও ১টি মোটরসাইকেল চুরি হয়। চুরির ঘটনার পরই রবিবার সকালে আলমগীর রামগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের:
আরও পড়ুন
নরসিংদীতে বিপুল পরিমাণ মাদকসহ আটক ২

নরসিংদীতে বিপুল পরিমাণ মাদকসহ আটক ২

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে পৃথক অভিযানে বিপুল পরিমান মাদকসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। গোপন সংবাদের ভিত্তিতে ২৩ জুলাই রবিবার সকালে নরসিংদী সদর থানার তরোয়াস্থ জেলখানার মোড় মিনার মসজিদের পূর্ব পাশ থেকে ও ২৪ জুলাই সোমবার সকালে শিবপুর থানার ইটাখোলা ধাঁনসিড়ি হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর থেকে পৃথক দুইটি অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- কুমিল্লা জেলার বুড়িচং থানার রাজপুর এলাকার আব্দুল মালেকের ছেলে আলামিন মিয়া (২৪) এবং কক্সবাজার জেলার উখিয়া থানার তুতুরবিল এলাকার মীর আহমেদ এর ছেলে আবুল বাশার (৪৮)। এসময় তাদের কাছ থেকে মাদক সরবরাহে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান এবং:
আরও পড়ুন
কবর থেকে স্কুল শিক্ষকের মৃতদেহ উধাও

কবর থেকে স্কুল শিক্ষকের মৃতদেহ উধাও

ফরিদ আহমে আবির,রাজশাহী: রাজশাহীর দুর্গাপুরে মৃতদেহ দাফনের এক বছর পর কবর থেকে স্কুল শিক্ষকের মৃতদেহ উধাও এর ঘটনা ঘটেছে। এমন এক অদ্ভুত ঘটনায় পুরো এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কে বা কারা কবর থেকে মৃতদেহ তুলে নিয়ে গিয়েছে, তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের আমগ্রাম মাঝিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গত শুক্রবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটেছে। মৃতের পরিবারের সদস্যরা এ ধরনের ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্রের রয়েছে বলে অভিযোগ করেছেন।উক্ত ঘটনায় তদন্ত করে রহস্য উদঘাটন সহ মৃতদেহটির সন্ধান চেয়েছেন তার পরিবার। স্থানীয় সূত্রে জানা গেছে, উধাওকৃত মৃতদেহটি উপজেলার আমগ্রাম মাঝিপাড়া গ্রামের স্কুল শিক্ষক আলহাজ্ব আব্দুল গনি:
আরও পড়ুন
রামগঞ্জে সুন্নাতে খাতনা করতে গিয়ে পুড়লো শিশুর পুরুষাঙ্গ

রামগঞ্জে সুন্নাতে খাতনা করতে গিয়ে পুড়লো শিশুর পুরুষাঙ্গ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে সুন্নতে খাতনা করতে গিয়ে মাহাদী (৩) নামের এক শিশুর পুরুষাঙ্গ পুড়ে ফেলার অভিযোগ উঠেছে সরোয়ার হোসেন নামের একজন ডিএমএফ ডিগ্রিধারী চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনার পর থেকে ঢাকার মিডপোর্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শিশুটি। গত ৩১মে দুপুরে পৌরশহরের রামগঞ্জ ইসলামিয়া হাসপাতালে এ ঘটনা ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ও ভূল চিকিৎসায় এমন ঘটনা ঘটেছে বলে দাবী ভুক্তভোগী শিশুর পরিবারের। এঘটনায় ভুক্তভোগী শিশুটির দাদা আনোয়ার হোসেন বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সম্প্রতি ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে উপজেলা ব্যাপী সর্বসাধারনের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ২২ জুলাই শনিবার দুপুরে সরেজমিনে রামগঞ্জ ইসলামীয়া হাসপাতালে গেলে:
আরও পড়ুন
আমরা বিদেশিদের বন্ধু মনে করি, প্রভু নয়: লক্ষ্মীপুরে স্বপ্নন এমপি

আমরা বিদেশিদের বন্ধু মনে করি, প্রভু নয়: লক্ষ্মীপুরে স্বপ্নন এমপি

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন রাষ্ট্র নয়, আমরা পৃথিবীর সকল রাষ্ট্রের সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক রেখে বসবাস করতে চায় তবে সেটি আমাদের মর্যাদা অক্ষুন্ন রেখে।ব্যক্তি হিসেবে আমি নিজের মর্যাদা ক্ষুন্ন করতে পারি, কিন্তু কোনো ভাবেই দেশের মর্যাদা ক্ষুন্ন করতে পারি না। জাতীর পিতা,যার নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে।সে জাতীর পিতার কন্যা যখন প্রধানমন্ত্রী, সে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের আত্মমর্যাদা,নিজস্ব স্বকীয়তা কখনো বিজর্সন দিতে পারে না। এ কারনে আমরা বিদেশিদের বন্ধু মনে করি, প্রভু নয়। আজ শনিবার( ২২ জুলাই) লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বেলা ১১ টায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের চিপ হুইফ:
আরও পড়ুন
জনগণের বিশ্বাস ধরে রাখতে পেরেছি এটাই আওয়ামী লীগের বড় অর্জন: আনোয়ার খান

জনগণের বিশ্বাস ধরে রাখতে পেরেছি এটাই আওয়ামী লীগের বড় অর্জন: আনোয়ার খান

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান বলেছেন, দেশের জনগণ আওয়ামী লীগকে ভোট দেওয়ায় আজ সারাদেশে উন্নয়ন হচ্ছে। আমরা যদি আমাদের মনের কথা জনগণকে বোঝাতে পারি, তাহলে ভোটে সমস্যা হওয়া কথা নয়। জনগণ এখন পর্যন্ত সরকারের প্রতি বিশ্বাস ও আস্থা রেখেছে। দীর্ঘদিন একটানা ক্ষমতায় থেকেও যে জনগণের বিশ্বাস ধরে রাখতে পেরেছি এটা আমাদের জন্য বড় অর্জন। এজন্য রামগঞ্জবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। শুক্রবার (২১ জুলাই) রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের জনগণের জানমাল রক্ষার্থে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.