সোনাইমুড়ী নাটেশ্বরকে মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে চায় চেয়ারম্যান কবির হোসেন 

সোনাইমুড়ী নাটেশ্বরকে মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে চায় চেয়ারম্যান কবির হোসেন 

মোঃ বদিউজ্জামান (বি. চৌধুরী), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ৬নং নাটেশ্বর ইউপি চেয়ারম্যান কবির হোসেন ( খোকন) জানান, তিনি তার এলাকা মাদক,ইভটিজিং,সন্ত্রা­সমুক্ত, কিশোর গ্যাংমুক্ত ও বাল্যবিবাহমুক্ত করতে নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি ২ বারের নির্বাচিত জনপ্রিয় ইউপি চেয়ারম্যান। তিনি নোয়াখালী ২ সেনবাগ সোনাইমুড়ী ( আংশিক) আসনের এমপি দেশের খ্যাতনামা শিল্পপতি মোর্শেদ আলমের ভাতিজা। তিনি কখনো অন্যায় অবিচার এর সাথে আপোষ করননি। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শের একজন রাজনীতিবিদ। ও জননেত্রী শেখ হাসিনার আস্হাভাজন কর্মী। তিনি তার এলাকা স্কুল, মসজিদ, মন্দির, পোল, ব্রিজ কার্লভার্ট সহ রাস্তাঘাটের যথেষ্ঠ উন্নয়ন কাজ করেছেন। তিনি ইউনিয়ন পরিষদে সালিশ বাণিজ্য মুক্ত রেখেছেন।তিনি আদর্শ মডেল:
আরও পড়ুন
রামগতিতে ইয়াবা সম্রাট শাহাজাহান মাঝি আটক

রামগতিতে ইয়াবা সম্রাট শাহাজাহান মাঝি আটক

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির চর আলগী ইউনিয়নের ইয়াবা সম্রাট ও একাধিক মাদক মামলার আসামী শাহাজাহান মাঝিকে তিন হাজার ছয়শত পিচ ইয়াবা সহ আটক করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করে চর আলগী ইউনিয়নের ১নং ওয়ার্ডের চর মেহের গ্রামের আজহার মাষ্টার বাড়ীর শাহাজাহানের ঘর থেকে এ বিপুল পরিমাণের মাদক উদ্ধার করা হয়। থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ারের তত্ত্বাবধানে এসআই তাজ উদ্দিন বাহারের নেতৃত্বে এএসআই আবুল কাশেম ও সঙ্গীয় ফোর্স সহ তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩ হাজার ৬ শত পিচ ইয়াবা উদ্ধার করা:
আরও পড়ুন
চরভদ্রাসনে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, বৃদ্ধ গ্রেফতার

চরভদ্রাসনে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, বৃদ্ধ গ্রেফতার

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসনে এক শিশুকে (৭) ধর্ষণ চেষ্টার অভিযোগে আয়নাল ফকির (৬৬)নামের এক বৃদ্ধকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।মঙ্গলবার রাত সাতটার দিকে বৃদ্ধের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ওই শিশুর নানী বাদী হয়ে চরভদ্রাসন থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ওই ব্যক্তির নাম আয়নাল ফকির (৬৬)। তিনি সদর ইউনিয়নের মৃত রহমান ফকিরের ছেলে। আয়নাল তিন পূত্র ও এক কন্যার জনক। ওই শিশুর নানী বলেন, ছোট বেলা থেকেই লালন পালন করছেন তার নাতনিকে। ওই দিন সন্ধ্যার পূর্বে আয়নালের স্ত্রী তাকে ডাকেন। পরে ওই বৃদ্ধের বাড়ি গিয়ে তিনি তার নাতনিকে বৃদ্ধের কাছ থেকে উদ্ধার:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্যালক-ভগ্নিপতির ও  পানিতে ডুবে ১শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্যালক-ভগ্নিপতির ও  পানিতে ডুবে ১শিশুর মৃত্যু

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মঞ্জু ও বিপ্লব হোসেন নামে দুইজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে শ্যালক-ভগ্নিপতি। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ধর্মপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মঞ্জু তেয়াওয়ারীগঞ্জ ইউনিয়নের ধর্মপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম জানা যায়নি। অপর নিহত বিপ্লব একই ইউনিয়নের শহর কসবা গ্রামের নেছার আহম্মদের ছেলে। স্থানীয়রা জানায়, ঘটনার সময় মঞ্জু তার অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে যায়। অসাবধানতাবশত ব্যাটারি চার্জ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে তার শ্যালক বিপ্লবও বিদ্যুৎস্পৃষ্ট হয়৷ পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত:
আরও পড়ুন
মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বাট্রাজোড় ইউনিয়নে পশ্চিম দত্তেরচর( ১৩) তারিখ সেপ্টেম্বর বুধবার দুপুর এক টায় সময় সকাল বাজারে তারুণ্যের কাফেলা সংগঠনের উদ্যোগে ২০জন এস ,এস ,সি ২০২৩ সনের কৃতকার্য ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ইসলামী ব‌ই, ডাইরি, খাতা,কলম,ইত্যাদি বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব মাহমুদ হাসান। এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জনাব আব্দুর রশিদ। আলহাজ্ব জনাব হাবিবুর রহমান সরকার, আলহাজ্ব জনাব আবু সাঈদ, আলহাজ্ব আব্দুল আজিজ, জনাব আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আদর্শ ইসলামী পাঠাগার পশ্চিম দত্তেরচর।  জনাব আব্দুল হক তুতা, জনাব আসলাম মাষ্টার, জনাব ফরিদ‌ উদ্দিন আক্তার, জনাব আব্দুর রহমান, জনাব জাকারিয়া ইসলাম, এছাড়াও দেশের:
আরও পড়ুন
মাসোয়ারা না দেয়ায় জেলেকে লক্ষ্য করে স্মার্ট বাহিনীর গুলি

মাসোয়ারা না দেয়ায় জেলেকে লক্ষ্য করে স্মার্ট বাহিনীর গুলি

মইনুল আবেদীন খান সুমন,বরগুনা জেলা প্রতিনিধি:  মাসোয়ারার টাকা না দিয়ে পালানোর সময় বলেশ্বর নদ সংলগ্ন সুন্দরবনের কচিখালী-কটকা এলাকায় স্মার্ট বাহিনীর গুলিতে জয়নাল মাঝি (৩০) নামে এক জেলে গুলিবিদ্ধ হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড দক্ষিন জোনের পাথরঘাটা ষ্টেশনের পক্ষ থেকে জানানো হয়, রাত সাড়ে তিনটার দিকে গুলিবিদ্ধ জয়নালকে কচিখালী ষ্টেশনের সহযোগিতায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে সুন্দরবনের কচিখালী-কটকা এলাকায় এ ঘটনা ঘটে। আহত জেলের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের রুহিতা গ্রামে। তার বাবার নাম আ. রশিদ। জয়নালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশালে:
আরও পড়ুন
চরভদ্রাসন উপজেলার শ্রেষ্ঠ সহকারি শিক্ষক মোঃমনিরুজ্জামান

চরভদ্রাসন উপজেলার শ্রেষ্ঠ সহকারি শিক্ষক মোঃমনিরুজ্জামান

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার শ্রেষ্ঠ সহকারি শিক্ষক মোঃমনিরুজ্জামান নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এর বাছাই প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়া তিনি সহকর্মী ও উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। চরভদ্রাসন উপজেলার গাজীর টেক ইউনিয়নের চর সর্বান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক, মোঃমনিরুজ্জামান শিক্ষক হিসাবে শিক্ষার্থীদের কাছে খুবই জনপ্রিয়। নিজ কর্মে এরই মধ্যে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি শিক্ষার্থীদের সাথে সবসময় বন্ধুত্বপূর্ণ আচরণ করেন। চরভদ্রাসন উপজেলার শ্রেষ্ঠ সহকারি প্রাথমিক শিক্ষক মোঃমনিরুজ্জামান আগামীতে জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে সেজন্য তিনি সবার দোয়া কামনা করেছেন।
আরও পড়ুন
রাজশাহীতে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

রাজশাহীতে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে হেরোইন মামলায় শাহাদত আলী (৩০) নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক অনুপ কুমার সাহা এ রায় দেন। সাজাপ্রাপ্ত শাহাদত আলী গোদাগাড়ী উপজেলার সিডির মোড় এলাকার বাসিন্দা। রায় ঘোষণার পর রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০২২ সালের ৩০ শে জুলাই রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিজবাড়ি থেকে হেরোইনসহ শাহাদতকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী র‌্যাবের মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ:
আরও পড়ুন
চরভদ্রাসনে গোডাউন থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার, গ্রেপ্তার ২

চরভদ্রাসনে গোডাউন থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার, গ্রেপ্তার ২

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে একটি গোডাউনে চুরির ঘটনায় চোর চক্রের এক সদস্যসহ চুরি যাওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ। এসময় আসামীর কাছ থেকে ৩ লক্ষ টাকার মূল্যের ডেকোরেটরের মালামাল উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত হলো উপজেলার হরিরামপুর গ্রামের কলকটি (ভাঙ্গার মাথা) এলাকার মৃত- গনি খার ছেলে সোহেল খাঁ (২৬)। চরভদ্রাসন থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সদরের ডাক বাংলো সংলগ্ন সদর বাজারের ডেকোরেটর ব্যবসায়ী মো. মোস্তফা কামাল গোডাউন ভাড়া নিয়ে তার ব্যবসায়ী মালামাল রাখে। গত ১৬ আগষ্ট, ২০ আগষ্ট ও ১০ সেপ্টেম্বর কয়েক দফায় গভীর রাতে তালা ভেঙে চোঁরেরা তার গোডাউনের ভেতরে প্রবেশ করে। এসময় চোর চক্রের সদস্যরা তার গোডাউন থেকে:
আরও পড়ুন
পানির অপচয় বন্ধ করতে হবে : প্রধানমন্ত্রী

পানির অপচয় বন্ধ করতে হবে : প্রধানমন্ত্রী

সবাইকে পানির অপচয় বন্ধ করতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, পানি ব্যবহারে অনেকে সচেতন না। পানি ব্যবহারে মানুষ যেন মিতব্যয়ী হয়। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় তিনি এ কথা বলেন। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, প্রধানমন্ত্রী ওয়াসার পানির উৎপাদন খরচের একটা সমন্বয় করতে বলেছেন। তিনি সবাইকে পানির অপচয় বন্ধ করতে বলেছেন। অনেকে পানির ট্যাপ ছেড়ে রাখেন, সেটা যেন না হয় সে বিষয়ে দৃষ্টি দিতে বলেছেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান বলেন, ট্যাক্সসংক্রান্ত মামলা পড়ে আছে, এটাকে আইন অনুযায়ী ফয়সালা করতে হবে। এ ছাড়া জলবায়ু পরিবর্তন খাতে ১ বিলিয়ন:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.