তজুমদ্দিনে সম্পত্তি নিয়ে ছেলের হামলায় পিতা-মাতা গুরুতর আহত

তজুমদ্দিনে সম্পত্তি নিয়ে ছেলের হামলায় পিতা-মাতা গুরুতর আহত

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে পাওনা টাকা চাওয়ায় পিতা-মাতার উপর হামলা করার অভিযোগ পাওয়া গেছে ছেলের বিরুদ্ধে। এঘটনায় পিতা বাদী হয়ে ৪জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২/৩জনকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। আহতদেরকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার চাচড়া ইউনয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আবুল কালাম (৭০)। তার ছেলে রিয়াজ উদ্দিন (৩৭) তার পরিবার নিয়ে ঢাকায় থাকতেন। সে সময় ঢাকায় ব্যবসা করার জন্য পিতার নিকট থেকে ২ লক্ষ টাকা হওলাত নেয়। পরবর্তীতে পিতা তার টাকা ফেরত চাইলে ছেলে রিয়াজ বিভিন্ন তালবাহানা শুরু করেন। পাওনা টাকা ও জমিজমা নিয়ে পিতা-পুত্রের মধ্যে বিরোধ চলছিলো:
আরও পড়ুন
নোয়াখালীতে সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ, কাজ বন্ধ করল জেলা প্রশাসন 

নোয়াখালীতে সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ, কাজ বন্ধ করল জেলা প্রশাসন 

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর মাইজদীতে হকার্স মার্কেটের ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের নামে সরকারি জায়গা অবৈধভাবে দখল করে মার্কেট নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যামান আদালতের একটি টিম ঘটনাস্থল সুপার মার্কেটের পশ্চিম পাশে পরিদর্শন করেন এবং এসময় অবৈধভাবে স্থাপনা নির্মাণকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। নিমার্ণ কাজের শ্রমিকদের এসময় কাজ বন্ধ করার জন্য নির্দেশ ভ্রাম্যমান আদালত।জানা গেছে, প্রশাসনের কোনো অনুমতি না নিয়ে জেলা শহরের প্রাণ কেন্দ্র পুরাতন বাসস্ট্যান্ড প্রধান সড়কের পূর্ব পাশে গণপূর্তের খালি জায়গায় অবৈধভাবে জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করে। এসময় গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট:
আরও পড়ুন
রায়পুরে এলএম স্কুলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রায়পুরে এলএম স্কুলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী রফিুল ইসলাম বাঙ্গালী। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, সহকারি প্রধান শিক্ষক মোরশেদুল ইসলাম, ইকরাম হোসেন মুকুল পাটওয়ারীসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাথী ও অভিভাবকরা। এসময় বক্তরা বিদ্যালয়ের শিক্ষার মান, শিক্ষার্থীর নৈতিক উন্নয়নসহ বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনা সভা শেষে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের প্রান্তিক মূল্যায়ণপত্র অভিাবকদের হাতে তুলে দেওয়া হয়।
আরও পড়ুন
রামগঞ্জে চোখে মরিচের গুড়ো ও ছুরির আঘাত করে অটো রিক্সা ছিনতাই

রামগঞ্জে চোখে মরিচের গুড়ো ও ছুরির আঘাত করে অটো রিক্সা ছিনতাই

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে রিপন হোসেন নামের এক রিক্সা চালকের চোখে মুখে মরিচের গুড়ো ছিটিয়ে এবং ছুরি আঘাত করে অটোরিক্সা ছিনতাই ও সাথে থাকা মোবাইল, নগদ টাকা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার পর স্থনীয়রা রিপনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। হাসপাতালের চিকিৎসক ডাক্তার আমির ফয়সাল প্রাথমিক চিকিৎসা শেষে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরন করেছে। ঘটনাটি বৃহস্পতিবার, (১৪ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৫ টার পৌরসভার দক্ষিণ আঙ্গারপাড়া চেরাগ আলী রোডে এঘটনা ঘটে। অটোচালক রিপন পৌর কাজেরখীল ওয়ার্ডের মনির উদ্দিন ব্যাপারী বাড়ির আব্দুল কাদেরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ছিনতাইকারীরা যাত্রী সেজে রামগঞ্জ বাসস্ট্যান্ড থেকে অটোরিক্সা ভাড়া নিয়ে দক্ষিন:
আরও পড়ুন
 সোনাইমুড়ীতে  আলহাজ্ব জাহাঙ্গীর আলমের লিফলেট বিতরণ

 সোনাইমুড়ীতে  আলহাজ্ব জাহাঙ্গীর আলমের লিফলেট বিতরণ

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্চাচনকে সামনে রেখে নোয়াখালীর চাটখিল সোনাইমুড়ীর প্রত্যন্ত অন্ঞলে নৌকার পক্ষে জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারি নোয়াখালীর কৃতি সন্তান আলহাজ্ব জাহাঙ্গীর আলম। তিনি বলেন, বার বার দরকার শেখ হাসিনার সরকার। নিজ নির্বাচনী এলাকা চাটখিল ও সোনাইমুড়ি উপজেলায় বর্তমান সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ এবং জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
আরও পড়ুন
যেভাবে মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুনের সূত্রপাত

যেভাবে মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুনের সূত্রপাত

মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুনের সূত্রপাত কাঁচা বাজারের প্রবেশমুখে থাকা হক বেকারি থেকে হয়েছে বলে জানিয়েছেন মার্কেটের নতুন কাঁচাবাজার মালিক সমিতির অফিস সহকারী মুশফিকুর রহমান লিটন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এ তথ্য জানান তিনি। মুশফিকুর রহমান লিটন বলেন, রাত ৩টার দিকে নিরাপত্তাকর্মী এসে আমাকে জানান হক বেকারি থেকে ধোঁয়া বের হচ্ছে। সঙ্গে সঙ্গে আমি ছুটে গেলাম। গিয়ে দেখি আগুন ধরে গেছে। পরে অফিসে এসে ফায়ার সার্ভিসকে ফোন দিই। কিন্তু তারা কল ধরেনি। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিই। তারা বলে, আমরা তথ্য পেয়েছি, গাড়ি পাঠাচ্ছি। এর আধাঘণ্টা পর দুইটা ছোট গাড়ি আসে। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে।:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে স্ত্রী ও শশুরকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে স্ত্রী ও শশুরকে কুপিয়ে হত্যা

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে নিজের স্ত্রীকে অন্য জাগায় বিয়ে দেওয়ায় স্ত্রী রাশেদা বেগম (২২) ও শ্বশুর মো. বাদশা মিয়াকে (৫০) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তালাক প্রাপ্ত স্বামী মো. জাকির হোসেন সুমনের বিরুদ্ধে। এসময় শ্বাশুড়ি আঙ্কুরী বেগমকে (৪৫) কুপিয়ে গুরুতর জখম করা হয়। তাকে মুমূর্ষু অবস্থা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা জেলার রামগতি উপজেলার চর বাদাম ইউনিয়নে (৯নং ওয়ার্ড) চরকলা কোপা গ্রামে এ নৃশংস হত্যাকান্ড সংঘটিত হয়। নিহত বাদশা মিয়া চরকলা কোপা গ্রামের মৃত তোবারক আলীর ছেলে পেশায় ইট ভাটার শ্রমিক ও ৪ ছেলে ১ কন্যা সন্তানের বাবা ছিলেন। ঘাতক সুমন লক্ষ্মীপুর সদর:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে কারাবন্দীদের মুক্তি চেয়ে বিএনপির বিক্ষোভ

লক্ষ্মীপুরে কারাবন্দীদের মুক্তি চেয়ে বিএনপির বিক্ষোভ

তারেক মাহমুদ,লক্ষ্মীপুর: কেন্দ্রীয় নেতা এ্যানি সহ নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার ও কারাবন্দীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে লক্ষ্মীপুর জেলা বিএনপি। বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকালে জেলা বিএনপির উদ্যোগে জেলা শহরের গোডাউন রোড থেকে শুরু করে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর লক্ষ্মীপুরস্থ বাস ভবন প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ ও বক্তব্যের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মোঃ নিজাম উদ্দিন ভূঁইয়া, এড. হাফিজুর রহমান, হারুনুর রশিদ ব্যাপারী, সদর (পশ্চিম) বিএনপির আহবায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, আইনজীবী সমিতির সভাপতি এড. ফেরদৌস আহমেদ মানিক, পৌর বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান লিটন, সদস্য সচিব অধ্যাপক নিজাম উদ্দিন, জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম:
আরও পড়ুন
রাজশাহীতে অভিনব কায়দায় নারীর টাকা ছিনতাই, গ্রেপ্তার ৩

রাজশাহীতে অভিনব কায়দায় নারীর টাকা ছিনতাই, গ্রেপ্তার ৩

প্রতিবেদক,রাজশাহী : রাজশাহীর বাগমারা উপজেলায় একটি বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে বাড়ি ফেরার পথে অভিনব ছিনতাইয়ের শিকার হয়েছেন এক নারী। বেসরকারি সংস্থাটির কর্মী পরিচয় দিয়ে মাঝপথে ওই নারীর ভ্যান থামিয়ে পুনরায় গণনার কথা বলে ঋণের ৮০ হাজার টাকা নিয়ে পালিয়েছেন এক ছিনতাইকারী। তবে তাঁর তিন সহযোগীকে আটক করেন স্থানীয় জনতা। সোমবার দুপুরে উপজেলার হাটগাঙ্গোপাড়া এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশ দুই দফা চেষ্টা চালিয়ে গতকাল রাতে ওই তিন ছিনতাইকারীকে স্থানীয় মানুষের কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাতেই মামলা দায়েরের পর মঙ্গলবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার তিন ছিনতাইকারী হলেন, হাফিজুর রহমান (৩৮), রেজাউল ইসলাম (৩৫):
আরও পড়ুন
রায়পুরে নিজ অর্থায়নে ইউনিফর্ম ও স্কুল ব্যাগ বিতরণ

রায়পুরে নিজ অর্থায়নে ইউনিফর্ম ও স্কুল ব্যাগ বিতরণ

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: রায়পুরে ইউএনও’র কাছ থেকে ইউনিফর্ম ও স্কুল উপহার পেয়ে উচ্ছসিত কোমলমতি শিক্ষার্থীরা। উপজেলার রাখালিয়া আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন করে শিক্ষার্থীকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অন্জন দাশের নিজ উদ্যোগ ও অর্থায়নে ক্ষুদে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে স্কুল ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। সোমবার স্কুলের ক্লাস রুমে গিয়ে এই ইউনিফর্ম বিতরণ করেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অন্জন দাশ। এর আগে ৩ সেপ্টেম্বর বিতরণ করেন পূর্ব প্রতিশ্রুতির স্কুল ব্যাগ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মঈনুল ইসলাম, প্রধান শিক্ষকসহ স্থানীয় গনমান্য ব্যাক্তিবর্গ ইউনিফর্ম পাওয়া কয়েকজন শিক্ষার্থী বলেন, ইউএনও স্যারের কাছে আমরা:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.