চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বুধবার (২৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগে সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির খবর জানানো হয়। একই সঙ্গে দক্ষিণ জেলা ছাত্রলীগের অধীনে ঘোষিত চার উপ কমিটিও বিলুপ্তির ঘোষণা দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। দক্ষিণ জেলা ছাত্রলীগের অধীন বিলুপ্ত উপ কমিটিগুলো হলো- বাঁশখালী উপজেলা ছাত্রলীগ, বাঁশখালী পৌরসভা ছাত্রলীগ, আলাওল সরকারি কলেজ শাখা ছাত্রলীগ এবং সাতকানিয়া কলেজ শাখা ছাত্রলীগ। উল্লেখ্য, ২০১৭ সালে ১৪ অক্টোবর এসএম বোরহান উদ্দিনকে সভাপতি এবং আবু তাহেরকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। পরে ২০২০ সালের ৪ মার্চ পূর্ণাঙ্গ কমিটি:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে অস্ত্রসহ একজন গ্রেফতার

লক্ষ্মীপুরে অস্ত্রসহ একজন গ্রেফতার

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার ১৬ নং শাকচর ইউনিয়নে জৈনক রাব্বির বাড়িতে অভিযান চালিয়ে ১.রিভালবার,২.এলজি( আগ্নেয়াস্ত্র) সহ দূর্ধর্ষ সন্ত্রাসী মো: আলী আকবর ওরপে ঢাকায়া আকবর(৩১) কে গ্রেফতার করে পুলিশ। আজ বুধবার (২৭/০৯/২৩ইং) ভোর ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদের দিক নির্দেশনায় ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে মডেল থানার একটি ফোর্স তাকে গ্রেফতার করে। মো: আকবর(৩১) পিতা:মঞ্জুর মিয়া, মাতা:হোসনেয়ারা বেগম চট্টগ্রাম জেলার বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলি গ্রামের জব্বার সওদাগর বাড়ির বাসিন্দা। বিষয়টি আজ বুধবার বিকেল ৩ টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিপিং করে জানান জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদ। তিনি আরো:
আরও পড়ুন
রায়পুরে প্রধানমন্ত্রীর জন্মদিনে শিশুরা উপহার পাচ্ছে দৃষ্টিনন্দন পার্ক

রায়পুরে প্রধানমন্ত্রীর জন্মদিনে শিশুরা উপহার পাচ্ছে দৃষ্টিনন্দন পার্ক

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে সরকারি খাস জায়গা দখলমুক্ত করে উপজেলা প্রশাসনের উদ্যোগে দৃষ্টিনন্দন শিশুপার্ক গড়ে তোলা হয়েছে। পৌরসভা সংলগ্ন চরপাতা ইউনিয়নের শিংয়ের পুল এলাকায় রায়পুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের খাল পাড়ে পাড়ে প্রায় ৩ একর জমির উপর শিশু পার্কটি তৈরি করছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে স্থানীয় সাংসদ নুর উদ্দিন চৌধুরী নয়ন এটি সবার জন্য উন্মুক্ত করে দেবেন। স্বাধীনতার পর এই প্রথম শিশুদের বিনোদনকে সামনে রেখে জন্য রায়পুরে একটি শিশু পার্ক নির্মাণ করায় দারুন খুশি স্থানীয় জনসাধারণ ও শিশু কিশোররা। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চরপাতা ইউনিয়নের চরপাতা গ্রামের প্রায় সাড়ে ৫ একর সরকারি জায়গা দীর্ঘদিন:
আরও পড়ুন
রাজশাহীতে নেশার টাকার জন্য বাবার পরে স্ত্রীকে খুন 

রাজশাহীতে নেশার টাকার জন্য বাবার পরে স্ত্রীকে খুন 

রাজশাহী প্রতিবেদক: রাজশাহীর চারঘাটে তুচ্ছ ঘটনায় বাবাকে খুন করার পর এবার নেশার টাকা না পেয়ে স্ত্রীকে খুন করেছে এক পাষণ্ড মাদকাশক্ত স্বামী। মুরাদ হোসেন (৩৩) নামে যুবক বাবাকে খুনের মামলায় কারাগার থেকে সদ্য জামিনে বেরিয়ে এসে এবার নেশার টাকা ও পারিবারিক কলহের জেরে গলায় বেল্ট পেঁচিয়ে স্ত্রীকেও খুন করেছে । বুধবার (২৭ সেপ্টেম্বর) ভোর রাতে রাজশাহীর চারঘাট উপজেলার তাঁতারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম শিলা খাতুন (২৮)। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার তাঁতারপুর গ্রামের মুরাদ হোসেনের (৩৩) স্ত্রী। ঘটনার পর মুরাদ হোসেন বাড়ি ছেড়ে পালিয়েছেন। স্থানীয়দের খবরের ভিত্তিতে সকালে চারঘাট থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। দুপুরে মরদেহ উদ্ধার করে:
আরও পড়ুন
রামগতিতে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

রামগতিতে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তুনু চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: আমজাদ হোসেন, পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ মুরাদ, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো: রাহিদ হোসেন প্রমূখ। এ ছাড়া সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন জামে মসজিদের খতিব-ঈমাম, সকল মন্দির কমিটির সভাপতি/সম্পাদক, উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সদস্যগণ এবং সাংবাদিকবৃন্দ।
আরও পড়ুন
চরভদ্রাসন পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে উপজেলা মৎস্য দপ্তরের অভিযান

চরভদ্রাসন পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে উপজেলা মৎস্য দপ্তরের অভিযান

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে মঙ্গলবার অভিযান চালিয়েছে।অভিযানে জব্দ করা হয় অবৈধ্য বেড় জাল এবং অবৈধ কারেন্ট জাল। মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা নদীতে অভিযান চালিয়ে পোনা মাছ আহরণের অবৈধ্য বেড় জাল আনুমানিক ৬০০ মিটার এবং অবৈধ কারেন্ট জাল আনুমানিক ৩০০ মিটার জব্দ করা হয়।পরে জনসম্মুখে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযান পরিচালিত হয় উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নির্দেশে।অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান,ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী মৎস্য কর্মকর্তা মোঃজুয়েল রানা । এছাড়া অভিযানে উপস্থিত ছিলেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা:
আরও পড়ুন
১০ লাখ টাকা বৃত্তি পাচ্ছে ইবির ৫০০ শিক্ষার্থী

১০ লাখ টাকা বৃত্তি পাচ্ছে ইবির ৫০০ শিক্ষার্থী

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ অর্থ বছরের আওতায় একাডেমিক পর্যায়ে ভালো ফলাফলের স্বীকৃতি স্বরুপ ৩৪ টি বিভাগের ৫০০ শিক্ষার্থীকে ১০ লাখ টাকা বৃত্তি দেবে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বৃত্তি শাখা সূত্রে এসব তথ্য জানা যায়। জানা যায়, প্রত্যেক বিভাগে স্নাতক (সম্মান) শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে প্রতি বর্ষ থেকে দুই ক্যাটাগরিতে (মেধা বৃত্তি ও সাধারণ বৃত্তি) পাঁচ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা স্ব স্ব বিভাগে পাঠানো হয়েছে। এবার ২০২১-২২ আর্থিক বছরের আওতায় ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রথম বর্ষের ফলাফলের উপর দ্বিতীয় বর্ষের বৃত্তি, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় বর্ষের ফলাফলের উপর তৃতীয় বর্ষের:
আরও পড়ুন
নোয়াখালী জেলা পরিষদের উদ্যোগে ১৭৭ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

নোয়াখালী জেলা পরিষদের উদ্যোগে ১৭৭ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধি: শিক্ষার মান উন্নয়ন তথা লেখা পড়ায় উৎসাহ প্রদানে নোয়াখালী জেলা পরিষদের উদ্যোগে গরিব ও মেধাবী ১৭৭ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টম্বর) বেলা ১১টায় নোয়াখালী জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলার ৯টি উপজেলা থেকে বাছাই করে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করা হয়। জেলা পরিষদের নির্বাহী প্রধান শফিউল আলমের সভাপতি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু। এছাড়া বক্তব্য রাখেন নোয়াখালীর প্রেসক্লাবের নবনিযুক্ত সভাপতি বখতিয়ার শিকদার, নবনিযুক্ত সাধারণ সম্পাদক আবু নাসের মঞ্জু, জেলা পরিষদ সদস্য মাসুদুর রহমান শিপন, সদস্য মো. মহিউদ্দিন, সদস্য মো. আতিক উল্লাহ সুজন। প্রধান অতিথি:
আরও পড়ুন
রামগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন হাসপাতালকে ২লাখ টাকা জরিমানা

রামগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন হাসপাতালকে ২লাখ টাকা জরিমানা

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে তিনটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৬সেপ্টেম্বর) সকাল ১১টায় রামগঞ্জ পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন। জরিমানাকৃত হাসপতালগুলো হলো আল ফারুক হসপিটাল ৫০হ্াজার টাকা, হলি হোপ হসপিটাল ১লাখ ও আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ৫০হাজার টাকা সহ ২লাখ টাকা জরিমানা করা হয়। তাদের প্রত্যেককে ভোক্তা অধিকার বর্জ্য ও পরিবেশ আইনে ২লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন বলেন, কোনো হাসপাতালের লাইসেন্স হালনাগাদ নেই, কোনটির আবেদন করা হয়েছে আবার কোনটিতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র:
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে সরকারি চিকিৎসা সহায়তা প্রদান

কোম্পানীগঞ্জে সরকারি চিকিৎসা সহায়তা প্রদান

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগী এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে জেলা ও উপজেলা সমাজকল্যাণ তহবিল হতে এককালীন আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়। মোট উপকারভোগী- ১২ জন।মোট অর্থ বিতরণ চার লাখ ষোল হাজার টাকা চেক হস্তান্তর করেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবা উল আলম ভূঁইয়া।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.