আজও এমপিওভুক্ত হয়নি মালেক উকিল ডিগ্রি কলেজ

আজও এমপিওভুক্ত হয়নি মালেক উকিল ডিগ্রি কলেজ

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীতে আজ ও এমপিওভুক্ত হয়নি আব্দুল মালেক উকিল ডিগ্রি (অনার্স) কলেজ। অর্থাৎ সরকারি অনুদান প্রাপ্ত হয়নি। কলেজ অধ্যক্ষ মোঃ এনামুল হক জানান শিক্ষক বৃন্দ ২০০৫ সাল হতে মানবেতর জীবনযাপন করে আসছে। নোয়াখালী সদরে বাধের হাটে প্রয়াত আব্দুল মালেক উকিলের জন্মস্থানে। ১৯৭৫ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। কলেজটির প্রতিষ্ঠাতা জাতীয় নেতা সাবেক স্পিকার প্রয়াত আবদুল মালেক উকিল কলেজটির প্রতিষ্ঠাতা। বিভিন্ন সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শুনে দুঃখ প্রকাশ করে। কলেজটি জাতীয় করণে শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আকুতি জানিয়েছে এলাকাবাসী ও সুশীল সমাজ।
আরও পড়ুন
ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বশেমুরবিপ্রবি প্রতিনিধি : ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা। বুধবার (১৮ অক্টোবর) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এসময় শিক্ষার্থীরা নারায়ে তাকবির আল্লাহু আকবর, ‘বিশ্বের মুসলিম, এক হও এক হও’, ‘ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। এসময় উপস্থিত শিক্ষার্থীরা ফিলিস্তিনের পতাকা, ‘ফ্রী প্যালেস্টাইন’, ‘স্টপ জেনোসাইড অ্যান্ড ফ্রি প্যালেস্টাইন’, ‘বাংলাদেশ স্ট্যান্ডস উইথ প্যালেস্টাইন’:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে শেখ রাসেলের জন্মদিন ও দিবস পালিত

লক্ষ্মীপুরে শেখ রাসেলের জন্মদিন ও দিবস পালিত

তারেক মাহমুদ,লক্ষ্মীপুর: "শেখ রাসেল দীপ্তময় নির্ভীক নির্মল দূর্জয়" এই প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে নানা আয়োজনে আজ শেখ রাসেল এর ৬০তম জন্মদিন পালিত হয়েছে। লক্ষ্মীপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জম্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে, পরে আলোচনা সভা ও পুস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌরসভা মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া, অতিরিক্ত:
আরও পড়ুন
খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির নতুন দায়িত্বে শাকিল-জিসান

খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির নতুন দায়িত্বে শাকিল-জিসান

তানভীর হাসান তন্ময়; খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির নতুন কমিটি ঘোষিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফজলে রাব্বি শাকিল এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের একই বর্ষের শিক্ষার্থী মো: জুবায়ের ইসলাম জিসান। কমিটির অন্যান্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি মো: সিফাতুল ইসলাম এবং মোঃ রাইয়ান কবীর, সহ-সাধারণ সম্পাদক জাহিদ হাসান ও বিজন কুমার রায় , সংগঠনিক সম্পাদক দেবাশীষ অধিকারী, অর্থ সম্পাদক রুকাইয়া বিনতে সুজাউদ্দিন, দপ্তর সম্পাদক তানজিম তালহা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুহিব্বুল্লাহ , মানব সম্পদ বিষয়ক সম্পাদক আবিদ হাসান, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৌরভ দাস শুভ্র, আন্তর্জাতিক:
আরও পড়ুন
নোয়াখালীতে সাবেক স্পিকার আবদুল মালেক উকিলের ৩৬ তম মৃত্যু বার্ষিকী পালিত

নোয়াখালীতে সাবেক স্পিকার আবদুল মালেক উকিলের ৩৬ তম মৃত্যু বার্ষিকী পালিত

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং জাতীয় নেতা মরহুম আব্দুল মালেক উকিলের ৩৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সদরের বাঁধেরহাট আব্দুল মালেক উকিল ডিগ্রী / অনার্স কলেজ কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য মরহুম আবদুল মালেক উকিলের ভাতিজা নোয়াখালী জেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি সদর সুবর্ণচর আসন থেকে এমপি মনোনয়ন প্রত্যাশী এডভোকেট শিহাব উদ্দিন শাহিন,বাধেরহাট ডিগ্রী অনার্স কলেজের অধ্যক্ষ এনামুল হক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ডাকাতি ও হত্যা মামলার ১১ আসামির যাবজ্জীবন

লক্ষ্মীপুরে ডাকাতি ও হত্যা মামলার ১১ আসামির যাবজ্জীবন

তারেক মাহমুদ,লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদরে ২০০৫ সালে ডাকাতি করতে গিয়ে খুন করা হয় মুকবুল নামে এক গৃহকর্তাকে। দীর্ঘ ১৮ বছর পর ওই মামলার ১১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। রায়ের সময় এক আসামি আদালতে উপস্থিত ছিলেন বাকিরা পলাতক রয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। আসামিরা হলেন- কাওছার, আবুল হোসেন, ছোট কামাল, হোসেন প্রকাশ পাটোয়ারী, বেলাল, আনোয়ার হোসেন, রিপন, কবির হোসেন, ইসমাইল হোসেন, আলমগীর ও আবুল কালাম বাহার। রায়ের সময় উপস্থিত ছিলেন হোসেন প্রকাশ পাটোয়ারী। বেকসুর খালাস প্রাপ্তরা হলেন লিপি ও নূর:
আরও পড়ুন
‘জয়িতা টাওয়ার’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জয়িতা টাওয়ার’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ধানমন্ডিতে নবনির্মিত জয়িতা টাওয়ারের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় নবনির্মিত জয়িতা টাওয়ারের উদ্বোধনের পর সেখানে জামদানি গ্যালারি ও জয়িতা মার্কেট প্লেস উদ্বোধন করেন তিনি। পরে প্রধানমন্ত্রী গণভবন কমপ্লেক্স মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক। এ সময় আরও বক্তব্য দেবেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি ও জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা:
আরও পড়ুন
দুর্গাপুরে নিখোঁজের একদিন পর পানখেতে মিলল কৃষকের মরদেহ

দুর্গাপুরে নিখোঁজের একদিন পর পানখেতে মিলল কৃষকের মরদেহ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে নিখোঁজের এক দিন পরে পানখেত থেকে আইয়ুব আলী নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ অক্টোবর) সকাল ৯টার দিকে রাজশাহীর দুর্গাপুর উপজেলার পালশা গ্রামের ঠুঠারপাড়া পানবরজে এ ঘটনা ঘটে। আইয়ুব আলী (৪৫) উপজেলার পালশা গ্রামের ইব্রাহিম আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হোসেন। পরিবার ও স্থানীয়রা জানায়, আইয়ুব আলী একজন পানচাষী ছিলেন। তার নিজের জমিতে পানবরজ আছে। হঠাৎ গতকাল রোববার দুপুর থেকে আইয়ুব আলী নিখোঁজ হন। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে সোমবার তার নিজ পানবরজে নিখোঁজ আইয়ুব আলীর মৃতদেহটি দেখতে পায়। পালশা গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউপি সদস্য:
আরও পড়ুন
রামগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রামগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে বালুবাহী ট্রাক চাপায় রবিন হোসেন (২৪) নামের এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিন রামগঞ্জ উপজেলার ১নং কাঞ্চনপুর ইউনিয়নের শেপালীপাড়া মিঝি বাড়ির আবদুর রহিমের ছেলে। এঘটনায় রামগঞ্জ থানা পুলিশের এসআই হেলাল ঘটনাস্থলে গিয়ে গাড়িটি আটক করে থানায় নিয়ে আসেন। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৬আক্টোবর) সকাল সাড়ে ৯টায় রামগঞ্জে নিজ কর্মস্থল হোলিহোপ হাসপাতালের কাজ শেষ করে বাড়ি যাওয়ার সময় রামগঞ্জ-হাজীগঞ্জ মহাসড়কের শেখপুরা বাজার নামক স্থানে এলে হাজীগঞ্জ থেকে আসা বালুবাহী একটি ট্রাক (লক্ষ্মীপুর-ট-১১-০০৪­২) ধাক্কা দেয়। এতে রবিন মাথায় গুরুতর আঘাত পেয়ে রাস্তায় পড়ে যায়। পরে স্থানীয় লোকজন রবিনকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে:
আরও পড়ুন
চট্টগ্রাম সাহিত্য কুটিরের নতুন কমিটি গঠন 

চট্টগ্রাম সাহিত্য কুটিরের নতুন কমিটি গঠন 

চট্টগ্রাম বিভাগের সবচেয়ে অনলাইন জগতের কবি প্রিয় সংগঠন চট্টগ্রাম সাহিত্য কুটির। গত রবিবার (১৫ অক্টোবর) আগামী ২০২৪ সালের জন্য নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। সংগঠনের নির্বাহী সদস্য হতে পরিচালনা পর্ষদে ১৩ জন সদস্যকে কেন্দ্রীয় বিচারক প্যানেল বিভিন্ন পদে মনোনীত করে সুপারিশ করায় অনুমোদন দিয়েছেন চট্টগ্রাম সাহিত্য কুটিরের প্রতিষ্ঠাতা পরিচালক লেখক ডা. জসিম উদ্দীন মাহমুদ তালুকদার। নতুন পরিচালনা পর্ষদে যারা স্থান পেয়েছেন তাঁরা হলেন, কবি ও আবৃত্তি শিল্পী,গীতিকার সানজিদা রসুল সভাপতি ও গ্রুপমনিটরিং, এডভোকেট জয়নুল আবেদীন বেলাল চৌধুরী সিঃ সহসভাপতি, কবি জুয়েল আখতার সাধারণ সম্পাদক , কবি একরামুল হক দিপু সাংগঠনিক সম্পাদক, কবি মহিদুর জামান প্রচার ও প্রকাশনা সম্পাদক, কবি:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.