স্বরাষ্ট্র মন্ত্রীর আগমন ঘিরে রায়পুরে সাজ সাজ রব
প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: আজ শনিবার (২১ অক্টোবর) লক্ষ্মীপুরের রায়পুরে আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। তাঁর আগমনকে ঘিরে সাজ সাজ রব বিরাজ করছে পৌর শহরজুড়ে। ব্যানার, ফেস্টুন ও তোড়ণে ছেয়ে গেছে শহর ও প্রবেশপথগুলো। ভবন ও রাস্তাঘাট সংস্কার করে রাঙানো হয়েছে রঙিন সাজে। অতিথিকে বরণ করতে থানা পুলিশ, স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগের প্রস্তুতিও রয়েছে শেষ পর্যায়ে। আওয়ামী লীগের টানা তিন মেয়াদে প্রায় ১৫ বছরের শাসনামলে স্বরাষ্ট্র মন্ত্রীর এটিই রায়পুরে প্রথম সফর। রায়পুর থানাকে মডেল থানা ও হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়িকে তদন্ত কেন্দ্রে উন্নীত করার দাবিটি দীর্ঘদিনের। মন্ত্রীর আগমনে ওই দাবিটি বাস্তবে রূপ নেওয়ার সম্ভাবনায় আনন্দে উদ্বেলিত সাধারণ:
