হেভিওয়েট প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া

হেভিওয়েট প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী ২ সেনবাগ সোনাইমুড়ী ( আংশিক) আসনে আতাউর রহমান ভুঁইয়া মানিক কোনো প্রকার জনপ্রতিনিধি না হয়েও নোয়াখালী ২ আসনের মানুষের জন্য মানবতার ঢাল হিসেবে প্রতিটি মুহূর্ত নিজেকে উৎসর্গ করেছেন। তিনি কন্যা দায়গ্রস্হ ১০০টির ও বেশি পরিবারের মুখে হাসি ফুটিয়েছেন।শিক্ষার মান উন্নয়নের জন্য নিজেই প্রতিষ্ঠা করেছেন আতাউর রহমান ভুঁইয়া মানিক স্কুল এন্ড কলেজ।অসহায় অনেক মানুষের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। অনেকের বসত বাড়ি নির্মানের জন্য সহযোগিতা করছেন।বহু মসজিদ মাদরাসা নির্মানের জন্য সহায়তা করেছেন। আবার নিজেও নির্মান করেছেন মসজিদ। বিনোদনের জন্য সংসদীয় এলাকায় কাশিপুরে পার্কটি নির্মাণ করেছেন।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি নির্বাচিত হয়ে বাংলাদেশের ফুটবলের চেহারাই বদলে দিয়েছেন এই মানুষটি।জনপ্রতিনিধি:
আরও পড়ুন
খুবিতে নানা কর্মসূচিতে পালিত হলো বিশ্ব মৃত্তিকা দিবস

খুবিতে নানা কর্মসূচিতে পালিত হলো বিশ্ব মৃত্তিকা দিবস

তানভীর হাসান তন্ময়, খুবি প্রতিনিধি: মাটি ও পানি জীবনের উৎস’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা বিশ্ববিদ্যালয়ে র‍্যালি ও সেমিনার প্রোগ্রামের মধ্য দিয়ে বিশ্ব মৃত্তিকা দিবস-২০২৩ পালিত হয়েছে। প্রতি বছর ৫ ডিসেম্বর পালন করা হয় বিশ্ব মৃত্তিকা দিবস। এ বছর এই বিশেষ দিনটি পালিত হচ্ছে মঙ্গলবার। বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের উদ্যোগে এ আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় বর্ণাঢ্য র‌্যালি এবং এরপর আশ্চর্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণারের সম্মেলন কক্ষে ‘মাটি ও পানি: জীবনের উৎস’ শীর্ষক একটি সেমিনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। তিনি বলেন, এই:
আরও পড়ুন
ইবির আবাসিক হলে উচ্চস্বরে গান বন্ধে লিখিত অভিযোগ

ইবির আবাসিক হলে উচ্চস্বরে গান বন্ধে লিখিত অভিযোগ

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলোতে প্রতিনিয়ত উচ্চ শব্দে গান বাজনা করা হচ্ছে। বিশেষ করে মধ্যরাতে হলের ছাদে এসব গান বাজনা করা হয়। এতে শিক্ষার্থীদের পড়াশোনাসহ নানা সমস্যা হচ্ছে বলে অভিযোগ করেন আবাসিক শিক্ষার্থীরা। এসব গান বাজনা বন্ধে লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীরা৷ মঙ্গলবার (০৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে এ অভিযোগ দেন তারা। লিখিত অভিযোগ সূত্রে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছেলেদের হলগুলোতে প্রতিনিয়ত গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে গান বাজানো হয়। একাধিকবার নিষেধ করার পরেও বন্ধ হয় না এ গান। উচ্চ শব্দে মাইক বাজানোর ফলে শিক্ষার্থীদের পড়ালেখার পরিবেশ বিঘ্ন হচ্ছে। যার ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থীরা। এ বিষয়ে হল বর্তৃপক্ষকে বার বার বলার:
আরও পড়ুন
রায়পুরে ডাচ্ বাংলা ব্যাংকের নতুন শাখা উদ্বোধন

রায়পুরে ডাচ্ বাংলা ব্যাংকের নতুন শাখা উদ্বোধন

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। আজ সকালে রায়পুর পৌর শহরের উত্তর মাথা কলেজ রোড কাজী মডেল ফার্মেসীর পূর্ব পাশে, মিজান টাইলস্ এর দ্বিতীয় তলায় শাখার নতুন অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন রায়পুর থানার অফিসার ইনচার্জ জনাব ইয়াসিন ফারুক মজুমদার ও রায়পুর পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী জামসেদ কবির বাক্কী বিল্লাহ। এসময় শাখার ভিপি ম্যানেজারসহ রায়পুর বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী এবং নানা শ্রেণি পেশার বিপুলসংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন দোয়া ও মিলাদ মাহফিল শেষে অতিথিদের আপ্যায়ন করা হয়।
আরও পড়ুন
আচরণবিধি লঙ্ঘন, নৌকার প্রার্থী লাইলিকে শোকজ

আচরণবিধি লঙ্ঘন, নৌকার প্রার্থী লাইলিকে শোকজ

শোডাউন করে আচরণবিধি লঙ্ঘন করায় লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের আওয়ামী লীগের প্রার্থী ফরিদুন্নাহার লাইলিকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে আসনটির নির্বাচনী অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত লক্ষ্মীপুর আদালতের সিনিয়র সহকারী জজ কাজী ফখরুল আবেদিন স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ শোকজ করা হয়। নির্বাচনী অনুসন্ধান কমিটির চিঠিতে উল্লেখ করা হয়, ‘লাইলি ২৯ নভেম্বর নির্বাচনী এলাকায় ছাদখোলা জিপে চড়ে মোটরসাইকেল সহযোগে শোডাউন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শোডাউনের কিছু চিত্র দেখা গেছে। একটি গণমাধ্যমেও সংবাদ প্রকাশ হয়েছে। এ শোডাউন করে তিনি সংসদ নির্বাচনে ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ৬(খ), ৬(গ), ৮(ক), ১১(খ) ও ১২ বিধির বিধান লঙ্ঘন করেছেন। ১১:
আরও পড়ুন
রাজশাহীতে ৭৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে ৭৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদক,রাজশাহী: রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার নারিকেল বাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে ৭৯ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করেছে আরএমপি’র চন্দ্রিমা থানা পুলিশ। গ্রেফতারকৃত আরমান হোসেন (৪০)।তিনি কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার উলুরচর (নোয়াপাড়া) এলাকার মৃত আ: গফুরের ছেলে। নগর পুলিশ জানায়, গতকাল সোমবার বিকেল ৩টার দিকে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মো: মাহবুব আলম, এসআই সাহাব উদ্দীন-আল-ফারুক ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিল। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চন্দ্রিমা থানার নারিকেল বাড়ীয়া এলাকায় একদল মাদক ব্যবসায়ী মাইক্রোবাস থেকে গাঁজার বস্তা নামাচ্ছে। উক্ত:
আরও পড়ুন
রামগঞ্জে আগুনে পুড়ে গেছে খোরশেদের শেষ সম্বল

রামগঞ্জে আগুনে পুড়ে গেছে খোরশেদের শেষ সম্বল

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে আগুনে পুড়ে গেছে হতদরিদ্র খোরশেদ আলমের ব্যবসা প্রতিষ্ঠান। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের উত্তর জয়পুরা গ্রামের কাইতের বাড়ীর সামনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসীর চেষ্টায় আগুনে নিয়ন্ত্রনে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষতিগ্রস্থ খোরশেদ আলম জানান, স্থানীয় এনজিও ও এলাকাবাসী থেকে ধারদেনা করে বাড়ীর সামনে একটি কনফেকশনারী ও ভ্যারাইটিজ স্টোর দিয়ে পরিবারের ব্যয়ভার মিটিয়ে আসছি। রাত প্রায় ৩টার দিকে আমি খবর পাই আমার দোকানে আগুন লেগেছে। আমি আসার আগেই দোকানসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ পর্যন্ত আমার এ দোকানটিতে চারবার আগুন লেগেছে। আমি সর্বশ্রান্ত:
আরও পড়ুন
রায়পুরে বীর শহীদদের স্বরণে রক্তদান কর্মসূচী

রায়পুরে বীর শহীদদের স্বরণে রক্তদান কর্মসূচী

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: রায়পুরে যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই বিজয় সেই সব বীর শহীদদেও স্বরণে রক্তদান কর্মসূচী পালিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশঅসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্জন দাশ এর সভাপতিত্বে এসময় যুব উন্নয়ন কর্মকর্তা ফয়জুননেছঅ পান্না, আইসিটি কর্শকর্তা শুভ্রজিত রায়সহ কোয়ান্টাম ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ৪টি আসনে মনোনয়নপত্র বৈধ ২৭ জন, বাতিল ১৬ জন

লক্ষ্মীপুরে ৪টি আসনে মনোনয়নপত্র বৈধ ২৭ জন, বাতিল ১৬ জন

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরে ৪ টি আসনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হয়েছে ১৬ জন  প্রার্থীর  মনোনয়নপত্র। সোমবার (৪ ডিসেম্বের) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের কাগজপত্র যাছাই-বাছাই শেষে ৪টি আসনে মোট ৪৩ জন প্রার্থীর মধ্যে ২৭ জনের বৈধ মনোনয়নপত্র ও ১৬ জনের বাতিল করা হয় বলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান বিষয়টি নিশ্চিত করেন । প্রতিটি আসনে আওয়ামীলীগের (নৌকার) বিপক্ষে স্বতন্ত্র  প্রার্থী ছাড়াও জাতীয় পার্টি, তৃণমূল বিএনপিসহ অন্যান্য দলের একাধিক প্রার্থীও মনোনয়নপত্র রয়েছে। জেলা নির্বাচন  অফিস ও রিটার্ণিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়,  লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ৪ জন আওয়ামী লীগের মনোনীত:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসায় সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

লক্ষ্মীপুরে তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসায় সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসায়  থেকে কমিটমেন্ট স্কলারশিপ বৃত্তি পরীক্ষায়  ২০২৩ এ  বৃত্তিপ্রাপ্ত ও প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রদের সংবর্ধনা প্রদান ও বার্ষিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৪ ডিসেম্বর)  অত্র মাদ্রাসা অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এখলাছপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুন নবী সাহেব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারকাজুত  তাকওয়া মাদ্রাসার সম্মানিত হযরত মাওলানা মুফতি শরিফুল ইসলাম। অতিথিরা অভিবাবক ও শিক্ষার্থীদের লক্ষ্য করে নির্দেশনা ও উপদেশমূলক বক্তব্য রাখেন। বক্তব্য শেষে এ বছর লক্ষ্মীপুর জেলায় কমিটমেন্ট স্কলারশিপ বৃত্তি পরীক্ষায়-২৩ এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরুষ্কার হিসেবে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.